জাতীয়

ঘন কুয়াশায় রানওয়ে দেখতে না পারায় ফ্লাইট গেল কলকাতা-হায়দ্রাবাদ

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি চারটি ফ্লাইট। পরে ফ্লাইটগুলো আশপাশের বিমানবন্দরে চলে যায়। গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি) মধ্যরাত থেকে বুধবার (১৭ জানুয়ারি) ভোর পর্যন্ত চলে এ অবস্থা। এসময় কুয়াশার কারণে ঢাকা বিমানবন্দরের রানওয়ে দেখতে না পেরে তিনটি ফ্লাইট কলকাতা ও একটি ভারতের হায়াদ্রাবাদে যায়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র

ঘন কুয়াশায় রানওয়ে দেখতে না পারায় ফ্লাইট গেল কলকাতা-হায়দ্রাবাদ Read More »

নিবন্ধনহীন মোবাইল ফোন বন্ধের নির্দেশ দিলেন পলক

অপরাধ নিয়ন্ত্রণে নিবন্ধনবিহীন মোবাইল ফোনগুলো বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) অটোফিলের মাধ্যমে বিএনডিএ সার্ভিস বিইউএস থেকে তথ্য সংগ্রহ করে তা ইলেক্ট্রনিক টেলিযোগাযোগ গ্রাহক নিবন্ধন ফরমে সংযোজন এবং বিটিআরসির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন জুনাইদ আহমেদ পলক। পরে তিনি এই

নিবন্ধনহীন মোবাইল ফোন বন্ধের নির্দেশ দিলেন পলক Read More »

সবকিছুতে ফেল করে এখন উল্টো কথা বলছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আন্দোলনসহ সবকিছুতেই ফেল করেছে বিএনপি। আর এখন তারা উল্টো কথা বলছে। তারা বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছেন। আমাদের নিয়ে কত কিছু করার জন্য কত দেশের হাতে-পায়ে ধরলো! সবকিছুতে ফেল করে তারা এখন আবার উল্টো সুরে কথা বলছেন। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র

সবকিছুতে ফেল করে এখন উল্টো কথা বলছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী Read More »

নির্বাচন সফল করায় বৃহস্পতিবার ইসির ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান

সফল ও সুষ্ঠুভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানাবে নির্বাচন কমিশন (ইসি)। সেজন্য আগামী বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এক ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ইসির সেবা শাখার সহকারী সচিব জাকির মাহমুদ। এরইমধ্যে মাঠ পর্যায়ে দায়িত্বপালন করা কর্মকর্তাদের যথাসময়ে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য

নির্বাচন সফল করায় বৃহস্পতিবার ইসির ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান Read More »

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশ গড়তে বড় সহায়ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গণতন্ত্র রক্ষায় বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা পাওয়ায় প্রবাসীদের অবদানকে বিশেষভাবে স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশ গড়তে বড় সহায়ক। এছাড়া প্রবাসীরা যে কোনো সঙ্কটে জনমত গড়ে তোলে। প্রবাসীরা আমাদের স্বাধীনতা-সংগ্রামে, যেকোনো আন্দোলনে অবদান রেখেছেন। যখন বাংলাদেশে মার্শাল ল জারি হয়, আমরা যখন কাজ করতে পারি না, তখন প্রবাসীরা প্রতিবাদ জানান। আপনারা আন্দোলন-সংগ্রাম

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশ গড়তে বড় সহায়ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা Read More »

শেখ হাসিনাকে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেট্রি অর্পো। শেখ হাসিনাকে পাঠানো এক অভিনন্দন বার্তায় ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নতুন মেয়াদে ক্ষমতায় আসায় এবং আপনার দেশের জন্য নতুন সরকার গঠন করায় আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’ তিনি বলেন, ‘আমাদের দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সহযোগিতা আরও বৃদ্ধির ক্ষেত্রে একটি

শেখ হাসিনাকে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর অভিনন্দন Read More »

প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, উন্নয়নের মূলধারায় প্রান্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে হবে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নানা কারণে সমাজে প্রান্তিক হিসেবে চিহ্নিত হন। আর্থিক কারণ ছাড়াও শারীরিক, মানসিক, সামাজিক, পারিবারিক ও ভৌগোলিক নানা কারণে মানুষ প্রান্তিক জীবনযাপন করেন, তাদের সংখ্যা অনেক। তাদের জীবনমান উন্নয়নে চলমান কর্মসূচির পাশাপাশি প্রয়োজনে আরও নতুন পদক্ষেপ নেওয়া হবে। মঙ্গলবার (১৬

প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী Read More »

৪ দিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চারদিনের সফরে পাবনা পৌঁছেছেন। মঙ্গলবার দুপুর ২টা ৯ মিনিটে বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে তিনি পাবনার ঈশ্বরদী এয়ারপোর্টে অবতরণ করেন। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুবীর কুমার দাস এ তথ্য নিশ্চিত করেন। সেখান থেকে সড়কপথে পাবনা সার্কিট হাউসে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি গার্ড অব অনার গ্রহণ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন পাবনার জেলা প্রশাসক

৪ দিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি Read More »

লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক বন্ধের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে এ নির্দেশ দেন তিনি। এ সময় হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় তিনি বলেন, ‘মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে। অবৈধ

লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর Read More »

Scroll to Top