জাতীয়

নতুন মন্ত্রিসভায় পুরোনোদের মধ্যে থাকছেন যারা

বর্তমান অর্থাৎ পুরোনো মন্ত্রিসভার অনেকেই নতুন মন্ত্রিসভায় থাকছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বঙ্গভবনের শপথ নেওয়ার জন্য তারা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন পেয়েছেন বলে জানিয়েছেন। নতুন মন্ত্রিসভা ৩৬ সদস্যবিশিষ্ট হতে পারে বলেও একটি সূত্র জানিয়েছে। পুরোনোদের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

নতুন মন্ত্রিসভায় পুরোনোদের মধ্যে থাকছেন যারা Read More »

কিছু অনিয়ম হলেও নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: জাপান

কিছু অনিয়ম থাকা সত্ত্বেও বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ম মেনে শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে, এমন বিবৃতি দিয়েছে ঢাকায় অবস্থিত জাপানের দূতাবাস। আজ বুধবার (১০ জানুয়ারি) বিকেলে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে তিন ধাপের একটি বিবৃতি দেয় ঢাকায় নিযুক্ত জাপানের প্রেস সেক্রেটারি কোবায়াসি মাকি। বিবৃতির প্রথম ধাপে বলা হয়, ৮ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করে

কিছু অনিয়ম হলেও নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: জাপান Read More »

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন রাষ্ট্রপতি

দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। আজ বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের পাশাপাশি তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতিও জানিয়েছেন রাষ্ট্রপতি। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন রাষ্ট্রপতি Read More »

গত ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে অবস্থান জানাল অস্ট্রেলিয়া

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজেদের বক্তব্য দিয়েছে অস্ট্রেলিয়া। আজ বুধবার অস্ট্রেলীয় সরকারের ডিপার্টমেন্ট অফ ফরেন অ্যাফেয়ার্স এন্ড ট্রেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশটির প্রতিক্রিয়া জানিয়েছে। এতে বলা হয়েছে, অস্ট্রেলিয়া ৭ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের সংসদ নির্বাচনের ফলাফল নোট করেছে। কিন্তু দুঃখজনক যে নির্বাচন এমন একটি পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যেখানে সব অংশীজনরা অর্থবহ ও উল্লেখযোগ্যভাবে অংশ

গত ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে অবস্থান জানাল অস্ট্রেলিয়া Read More »

প্রধানমন্ত্রীকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতার অভিনন্দন

দ্বাদশ জাতীয় সংসদে নিরঙ্কুশ জয় পাওয়ায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। গত মঙ্গলবার (৯ জানুয়ারি) প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে চিঠি দেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান ক্লাউস সোয়াব। চিঠিতে বলা হয়েছে, ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পক্ষ থেকে ১২তম জাতীয় নির্বাচনে আপনার দলকে ঐতিহাসিক বিজয়ে নেতৃত্ব দেয়ার জন্য আমার অভিনন্দন গ্রহণ

প্রধানমন্ত্রীকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতার অভিনন্দন Read More »

টানা চতুর্থবার সংসদ নেতা হলেন শেখ হাসিনা

টানা চতুর্থবারের মতো জাতীয় সংসদের নেতা নির্বাচিত হলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ বুধবার আওয়ামী লীগের এমপিদের শপথগ্রহণ শেষে দলের সংসদীয় সভায় শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শেখ হাসিনার নাম প্রস্তাব করেন এবং নূর-ই-আলম চৌধুরী লিটন ওই প্রস্তাবে সমর্থন জানান। পরে সর্বসম্মতিকরণে তা গ্রহণ করা হয়।

টানা চতুর্থবার সংসদ নেতা হলেন শেখ হাসিনা Read More »

বাংলাদেশের নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের দুঃখ প্রকাশ

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব প্রধান দল অংশ না নেওয়ায় দুঃখ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গত মঙ্গলবার (৯ জানুয়ারি) ইইউর উচ্চ পর্যায় থেকে দেওয়া এক বিবৃতিতে এ বিষয়ে জানানো হয়। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উচ্চ পর্যায় থেকে বিবৃতি দেয়া হয়েছে। এতে সব প্রধান দল নির্বাচনে অংশ না নেয়ায়

বাংলাদেশের নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের দুঃখ প্রকাশ Read More »

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আজ ১০ জানুয়ারি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ ৯ মাস কারাভোগের পর পাকিস্তান থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিনেই সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Read More »

আজ জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস

পাকিস্তান করাগার থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশে ফেরেন। বাঙালি জাতির অবিসংবাদিত নেতার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ (বুধবার)। দিবসটি উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ।১০ জানুয়ারি মহান মুক্তিযুদ্ধের ধারাবাহিক ইতিহাসের একটি বিশেষ মাইলফলক। ১৯৪৭ সালে ভ্রান্ত দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগের মধ্য দিয়ে পাকিস্তানি শাসকগোষ্ঠী পূর্ব

আজ জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস Read More »

২৯৮ সংসদীয় আসনে বিজয়ীদের গেজেট প্রকাশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনে বিজয়ীদের ফল গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান ইসির জনসংযোগ পরিচালক মো. শরীফুল আলম। তিনি বলেন, ‘২৯৮ সংসদীয় আসনে জয়ীদের গেজেট প্রকাশিত হয়েছে।’ এর আগে নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের বলেন, ‘গত ৭ জানুয়ারি ৩০০টি আসনে নির্বাচন হওয়ার কথা ছিল। তিনি বলেন,

২৯৮ সংসদীয় আসনে বিজয়ীদের গেজেট প্রকাশ Read More »

Scroll to Top