জাতীয়

‌‘কর্মসূচি পালনে আপত্তি নেই, তবে আন্দোলনের নামে রাস্তায় বসে পড়লে ব্যবস্থা’

রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পালনে আপত্তি নেই, তবে আন্দোলন করার নামে কেউ যদি রাস্তায় বসে পরে তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হুঁশিয়ারি দিয়েছেন। আজ বৃহস্পতিবার মালিবাগ অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান। আগামী ১১ ফেব্রুয়ারি বিএনপি-আওয়ামী লীগের কর্মসূচি ও জামায়াতের অনুমতি চাওয়াসহ সার্বিক

‌‘কর্মসূচি পালনে আপত্তি নেই, তবে আন্দোলনের নামে রাস্তায় বসে পড়লে ব্যবস্থা’ Read More »

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সরকারের যত কর্মসূচি

প্রতি বছরের মতো এবারও ২১ ফেব্রুয়ারিকে যথাযোগ্য মর্যাদায় ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে উদ্‌যাপনের লক্ষ্যে নানান কর্মসূচি হাতে নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই কর্মসূচি দিয়েছে। এর আগে গত ১৭ জানুয়ারি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে দিবসের কর্মসূচি বিষয়ক এক আন্তঃমন্ত্রণালয় সভায় কর্মসূচি নেওয়া হয়। কর্মসূচির

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সরকারের যত কর্মসূচি Read More »

রোহিঙ্গা প্রত্যাবাসনে রাষ্ট্রপতি বেলজিয়ামের সহযোগিতা চাইলেন

বাংলাদেশ আশ্রিত রোহিঙ্গারা যেন শান্তিপূর্ণ ও সম্মানজনকভাবে তাদের দেশে প্রত্যাবর্তন করতে পারে সেজন্য বেলজিয়ামের সহযোগিতা কামনা করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে বেলজিয়ামের রানি মাথিল্ডে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ সহযোগিতা কামনা করেন। রানিকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম স্বীকৃতি প্রদানকারী ইউরোপের দেশগুলোর অন্যতম হচ্ছে বেলজিয়াম।

রোহিঙ্গা প্রত্যাবাসনে রাষ্ট্রপতি বেলজিয়ামের সহযোগিতা চাইলেন Read More »

প্রমাণ করেছি, আওয়ামী লীগ আমলেই নির্বাচন নিরপেক্ষ হয় : সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা নির্বাচন নিয়ে সমালোচনার জবাবে বলেছেন, নির্বাচন যে আওয়ামী লীগ সরকারের আমলে সুষ্ঠু হয়, অবাধ ও নিরপেক্ষ হয়, সেটাই এই নির্বাচনের (রংপুর সিটি নির্বাচন, ছয়টি উপ-নির্বাচনসহ সম্প্রতি অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচন) মধ্যদিয়ে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। তিনি বলেন, “আমি মনে করি, এরপরে আর কেউ নির্বাচন নিয়ে কোন কথা উত্থাপন করার

প্রমাণ করেছি, আওয়ামী লীগ আমলেই নির্বাচন নিরপেক্ষ হয় : সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা Read More »

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বেলজিয়ামের রানি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ সফররত বেলজিয়ামের রানি ম্যাথিল্ডে ম্যারি ক্রিস্টিন সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন। তিন দিনের সফরে গত ৬ ফেব্রুয়ারি ঢাকায় আসেন বেলজিয়ামের রানি ম্যাথিল্ডে। ওই সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের টেকসই

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বেলজিয়ামের রানি Read More »

রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী প্রধানমন্ত্রী বাছাই করবেন

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দেবেন। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের এক বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষমতা প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানকে দেয়া হয়েছে। বৈঠকের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন,

রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী প্রধানমন্ত্রী বাছাই করবেন Read More »

অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করলে ২০ হাজার টাকা জরিমানা

চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করলে ২০ হাজার টাকা জরিমানার বিধান রেখে ওষুধ আইন, ২০২৩ এর খসড়া মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন দিয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এছাড়া খসড়া আইনে

অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করলে ২০ হাজার টাকা জরিমানা Read More »

দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন

৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা, ২০২২-এর পোস্ট এনুমারেশন চেক (পিইসি)-এর সর্বশেষ প্রতিবেদন অনুসারে দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জনে দাঁড়িয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আজ নগরীর শেরেবাংলা নগর এলাকায় এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে জনশুমারি সংক্রান্ত পিইসি প্রতিবেদন প্রকাশ করে। পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.

দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন Read More »

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে অসংখ্য মানুষ হতাহতের ঘটনায় আজ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রী বলেন, তুরস্ক ও সিরিয়ার এই বিপদের সময় বাংলাদেশের সরকার ও জনগণ তাদের পাশে আছে। শেখ হাসিনা তাঁর সরকারের পক্ষ থেকে

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক Read More »

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে আসছে বড় পরিবর্তন

বাংলাদেশি কর্মী নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে মালয়েশিয়া বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। কর্মী নিতে অভিবাসন ব্যয় কমাতে চায় মালয়েশিয়া। এ ক্ষেত্রে প্রয়োজনে দেশটি দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) সংশোধন করতেও রাজি। ঢাকা সফররত মালয়েশিয়ার নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইলের সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। রবিবার রাজধানীর

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে আসছে বড় পরিবর্তন Read More »

Scroll to Top