জাতীয়

স্বাস্থ্য পরীক্ষা শেষে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দেশে ফিরেছেন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন। আজ বুধবার সন্ধ্যা ৬ টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৫ ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান। ওবায়দুল কাদের গত ২ জানুয়ারি সোমবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে সিঙ্গাপুর যান।

স্বাস্থ্য পরীক্ষা শেষে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দেশে ফিরেছেন Read More »

সকল চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করবো: নতুন মন্ত্রিপরিষদ সচিব

সরকারের প্রত্যাশা পূরণে সুদীর্ঘ চাকরি জীবনের যে অভিজ্ঞতা, জ্ঞান, দক্ষতা অর্জন করেছি তা নতুন পদে কাজে লাগিয়ে সর্বোচ্চ চেষ্টা করবো বলে জানিয়েছেন নতুন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। একই সঙ্গে যে কোনো চ্যালেঞ্জ পরিপূর্ণ দক্ষতা দিয়ে তিনি মোকাবেলা করার আশা প্রকাশ করেন। গতকাল মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ

সকল চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করবো: নতুন মন্ত্রিপরিষদ সচিব Read More »

বেসরকারি হাসপাতালে প্রয়োজন না থাকলেও সিজার করা হয়: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী

প্রয়োজন থাক বা না থাক, কোনো গর্ভবতী নারী বেসরকারি হাসপাতালে গেলেই সিজার করে বাচ্চার জন্ম দেওয়া হয় বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক অভিযোগ করেছেন। তিনি বলেন, সরকারি হাসপাতালে সাধারণত প্রয়োজন ছাড়া সিজার করা হয় না। কারণ, সিজার করলেও তাদের আলাদা কোনো লাভ নেই। অথচ, বেসরকারি হাসপাতালে সিজার করলেই তাদের অতিরিক্ত লাভ হয়। তিনি

বেসরকারি হাসপাতালে প্রয়োজন না থাকলেও সিজার করা হয়: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী Read More »

সেনাবাহিনী প্রধানের শীতকালীন প্রশিক্ষণ এলাকা সাভার মিলিটারি ফার্ম পরিদর্শন

আজ মঙ্গলবার সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ শীতকালীন প্রশিক্ষণ এলাকা সাভার মিলিটারি ফার্মে ফিল্ড হেডকোয়ার্টার পরিদর্শন করেছেন। এ সময় সেনাপ্রধান বলেন, শীতকালীন প্রশিক্ষণের উদ্দেশ্যে সারাদেশে স্ব-স্ব দায়িত্বপূর্ণ এলাকায় মোতায়েন হয়েছে সেনাসদরসহ সেনাবাহিনীর সকল ফরমেশনসমূহ। গত ১৯ ডিসেম্বর হতে তিন সপ্তাহের জন্য নতুন উদ্যমে এই প্রশিক্ষণ শুরু হয়েছে। জাতির গর্ব ও আস্থার প্রতীক সেনাবাহিনীর

সেনাবাহিনী প্রধানের শীতকালীন প্রশিক্ষণ এলাকা সাভার মিলিটারি ফার্ম পরিদর্শন Read More »

পুলিশকে ত্রিমাত্রিক বাহিনীতে রূপ দেওয়ার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সরকারের দায়িত্ব পালনে তিন মেয়াদে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার পাশাপাশি পুলিশের আধুনিকায়নেও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, পুলিশকে আরও গতিশীল করতে একে ত্রিমাত্রিক বাহিনীতে রূপ দেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) ‘পুলিশ সপ্তাহ ২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, মনুষ্যসৃষ্ট দুর্যোগ প্রতিরোধে ভূমিকা

পুলিশকে ত্রিমাত্রিক বাহিনীতে রূপ দেওয়ার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা Read More »

পদোন্নতির ২৪ দিনের মাথায় অবসরে মন্ত্রিপরিষদ সচিব

পদোন্নতির পর এক মাসেরও কম সময় তথা ২৪ দিনের মাথায় মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারকে অবসরে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে কবির বিন আনোয়ারের জায়গায় মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো.

পদোন্নতির ২৪ দিনের মাথায় অবসরে মন্ত্রিপরিষদ সচিব Read More »

মিথ্যা তথ্য ও অপপ্রচার রোধে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে কমিটি

মিথ্যা তথ্য ও অপপ্রচার রোধে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে সরকার। এ কমিটি প্রকৃত তথ্য ও ঘটনা তুলে ধরবে। আজ সোমবার (২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। নতুন বছর উপলক্ষে বিদেশে দায়িত্বরত বাংলাদেশের কূটনীতিকদের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে আমরা কূটনীতিকদের উদ্দেশে

মিথ্যা তথ্য ও অপপ্রচার রোধে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে কমিটি Read More »

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সেতুমন্ত্রী

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। আজ সোমবার (২ জানুয়ারি) সকাল ৮টা ৪১ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি৫৮৪) একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ৪ জানুয়ারি তার ঢাকায় ফেরার কথা রয়েছে। সড়ক পরিবহন ও

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সেতুমন্ত্রী Read More »

৬টি শূন্য আসনে যারা মনোনয়ন পেলেন

জাতীয় সংসদের ছয়টি শূন্য আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে দুইটি আসন ছেড়ে দেওয়া হয়েছে ১৪ দলের শরিক বাংলাদেশের ওয়াকার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদকে এবং একটি উন্মুক্ত রাখা হয়েছে। গতকাল রোববার রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় নেওয়া হয় এ সিদ্ধান্ত। সভা শেষে আওয়ামী

৬টি শূন্য আসনে যারা মনোনয়ন পেলেন Read More »

পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ-২০২৩) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথি হিসাবে তিনি একটি অনুষ্ঠানে মেলার উদ্বোধন করেন। মেলায় সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কোরিয়া এবং ভারত সহ ১০টি দেশের প্রায় ১৭টি সংস্থা অংশ নিচ্ছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এএইচএম

পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Read More »

Scroll to Top