জাতীয়

দ্বিপক্ষীয় বৈঠকে শেখ হাসিনা-মাহিন্দা রাজাপাকসে

আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হয়েছে বাংলাদেশ এবং শ্রীলংকার প্রতিনিধিদলের সদস্যদের আনুষ্ঠানিক বৈঠক। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে নিজ নিজ দেশের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। আনুষ্ঠানিক বৈঠক শুরুর আগে দুই নেতা একান্তে কিছু সময় অতিবাহিত করেন। এর আগে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছলে শেখ হাসিনা টাইগার গেটে রাজাপাকসেকে স্বাগত জানান।

দ্বিপক্ষীয় বৈঠকে শেখ হাসিনা-মাহিন্দা রাজাপাকসে Read More »

দেশের সম্প্রীতি বিনষ্টের চেষ্টা হলেই প্রতিরোধঃ স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন যে, দেশের সম্প্রীতি বিনষ্টের চেষ্টা হলেই তা প্রতিরোধ করা হবে। সুনামগঞ্জের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে আর ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে বলেও জানান মন্ত্রী। আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) রাজধানীতে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হামলার শিকার যারা তারা মামলা করে কি না-সে জন্য সুনামগঞ্জের এসপি অপেক্ষা করছিল, পরে

দেশের সম্প্রীতি বিনষ্টের চেষ্টা হলেই প্রতিরোধঃ স্বরাষ্ট্রমন্ত্রী Read More »

সিনিয়র সহকারী সচিবসহ ২৮ জনের বিরুদ্ধে দুদকের দুই মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও জাল-জালিয়াতির মাধ্যমে নিয়োগ দেওয়ার অভিযোগে পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক, তার স্ত্রী নীলা রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিবসহ ২৮ জনের বিরুদ্ধে দু\’টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে দুদক সমন্বিত জেলা কার্যালয় বরিশালে এ দু\’টি মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়। দুদক

সিনিয়র সহকারী সচিবসহ ২৮ জনের বিরুদ্ধে দুদকের দুই মামলা Read More »

শাল্লার ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না: আব্দুল্লাহ আল মামুন

সুনামগঞ্জের শাল্লার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। যারা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে, তাদের অতিদ্রুত আইনের আওয়তায় এনে বিচার নিশ্চিত করা হবে। আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে তার নিজ উপজেলা শাল্লার হবিবপুর নয়াগাঁও মধ্যহাটিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি

শাল্লার ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না: আব্দুল্লাহ আল মামুন Read More »

করোনা: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু, আক্রান্ত ২১৮৭

দেশে গত ২৪ ঘণ্টায় মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে আট হাজার ৬২৪ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ১৮৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৬৪ হাজার ৯৩৯ জনে। আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

করোনা: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু, আক্রান্ত ২১৮৭ Read More »

খুললো মাসব্যাপী একুশের বইমেলার দ্বার

আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে দুয়ার খুললো মাসব্যাপী একুশের বইমেলার। আজ বিকেলে ‘অমর একুশে গ্রন্থমেলার’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। করোনা পরিস্থিতির কারণে গণভবন থেকে তিনি ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন এই মেলার। এসময় বাংলা একাডেমি প্রাঙ্গণে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সচিব বদরুল ইসলাম, বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান, মহাপরিচালক হাবীবুল্লাহ

খুললো মাসব্যাপী একুশের বইমেলার দ্বার Read More »

আপাতত লকডাউনের চিন্তা-ভাবনা নেই: জাহিদ মালেক

করোনা পরিস্থিতিতে আপাতত লকডাউনের চিন্তা-ভাবনা নেই বলে জানিয়েছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। লকডাউন বাস্তবায়ন স্বাস্থ্য মন্ত্রণালয় করে না। এটা বাস্তবায়ন করে সরকার। বুধবার (১৮ মার্চ) দুপুর দেড়টার দিকে টার দিকে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইন্সটিটিউটে নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানটির

আপাতত লকডাউনের চিন্তা-ভাবনা নেই: জাহিদ মালেক Read More »

পাকিস্তান সৃষ্টিতেও বঙ্গবন্ধুর অবদান রয়েছে: মোজাম্মেল হক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক মন্তব্য করে বলেছেন যে, পাকিস্তান সৃষ্টিতেও বঙ্গবন্ধুর অবদান রয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার (১৮ মার্চ) বেলা পৌনে ১২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ১৯ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মোজাম্মেল হক বলেন, পাকিস্তান সৃষ্টিতে

পাকিস্তান সৃষ্টিতেও বঙ্গবন্ধুর অবদান রয়েছে: মোজাম্মেল হক Read More »

কাল ঢাকায় আসছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। আগামীকাল শুক্রবার সকালে (১৯ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন তিনি। বিমানবন্দরে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে পৌছানোর পর আনুষ্ঠানিকতা সেরে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি ফুল

কাল ঢাকায় আসছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী Read More »

স্বাস্থ্যবিধি মানাতে আবারও মাঠে নামছে পুলিশ

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস পরিস্থিতির এক বছর পার হয়ে আবারও দ্বিতীয় ধাপে দ্রুতই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ অবস্থায় জনসাধারণের মাস্ক পরিধান নিশ্চিতসহ কঠোর স্বাস্থ্যবিধি মানাতে আবারও মাঠে নামছে পুলিশ। তবে আপাতত বাধ্য নয়, স্বাস্থ্যবিধি মানতে মাঠপর্যায়ে সবাইকে উদ্বুদ্ধ করতে পুলিশের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থনৈতিক ও জীবনধারা স্বাভাবিক রাখার পাশাপাশি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে

স্বাস্থ্যবিধি মানাতে আবারও মাঠে নামছে পুলিশ Read More »

Scroll to Top