জাতীয়

উপকূলীয় এলাকায় দমকা হাওয়া, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিসহ দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে

উপকূলীয় এলাকায় দমকা হাওয়া, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত Read More »

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২৩৪ জন

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৩৪ জন। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত তারা হাসপাতালে ভর্তি হন। এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। সোমবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২৩৪ জন Read More »

মাথাচাড়া দিচ্ছে করোনা, কতটা প্রস্তুত রাজধানীর হাসপাতালগুলো?

দেশজুড়ে ফের মাথাচাড়া দিচ্ছে কোভিড নাইনটিন। একদিকে যেমন বাড়ছে রোগীর সংখ্যা, তেমনি জনমনেও বাড়ছে আতঙ্ক। করোনা মোকাবিলায় কতটা প্রস্তুত রাজধানীর হাসপাতালগুলো? কতটুকুইবা সক্ষমতা রয়েছে প্রতিরোধে? কোভিড নাইটিন বা করোনা ভাইরাস মনে করিয়ে দেয় দুর্বিষহ এক স্মৃতির কথা। যেই স্মৃতিতে ভেসে ওঠে অবরুদ্ধ নগরীতে বন্দি জীবন আর চারপাশে শুধুই লাশের মিছিল। বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো সেই ভাইরাস

মাথাচাড়া দিচ্ছে করোনা, কতটা প্রস্তুত রাজধানীর হাসপাতালগুলো? Read More »

সচিবালয়ে ফের কর্মচারীদের বিক্ষোভ

সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা কর্মচারীরা। সোমবার (১৬ জুন) সকাল থেকে এ কর্মসূচি পালন করছেন তারা। ২৫ মে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ জারির পর থেকেই এটি বাতিলের দাবিতে বিক্ষোভ করে আসছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। এর আগে ঈদের পর সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তোলার

সচিবালয়ে ফের কর্মচারীদের বিক্ষোভ Read More »

গুমবিষয়ক কমিশন গঠন করা হবে : আসিফ নজরুল

গুমবিষয়ক আইনের অধীনে একটি শক্তশালী গুমবিষয়ক কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, আগামী একমাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে। এ আইনের অধীনেই গুম সম্পর্কিত একটি স্থায়ী কমিশন গঠিত হবে। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। আইন করলে পরবর্তী সরকার সেটি বাতিল করবে কিনা-

গুমবিষয়ক কমিশন গঠন করা হবে : আসিফ নজরুল Read More »

জাতীয় পতাকা পরিবর্তনের দাবি ভিত্তিহীন: প্রেস উইং

অন্তর্বর্তী সরকার জাতীয় পতাকা পরিবর্তনের চিন্তাভাবনা করছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দাবি করা হয়েছে তা নাকচ করে দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সেইসঙ্গে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলেও জানানো হয়েছে। ভেরিফায়েড ফেসবুক পেজে সিএ প্রেস উইং ফ্যাক্ট উল্লেখ করেছে, বিভিন্ন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন এক্সে অন্তর্বর্তী সরকার জাতীয় পতাকা পরিবর্তনের চিন্তাভাবনা করছে

জাতীয় পতাকা পরিবর্তনের দাবি ভিত্তিহীন: প্রেস উইং Read More »

পরবর্তী সরকারের অংশ হওয়ার ইচ্ছা নেই: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের পর গঠিত পরবর্তী সরকারের অংশ হওয়ার কোনো আগ্রহ তাঁর নেই। তিনি জোর দিয়ে বলেন, তাঁদের কাজ হলো সফল ও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিশ্চিত করা, যা নির্বাচন দ্বারা সম্পন্ন হবে। আজ বুধবার লন্ডনের চ্যাথাম হাউজে রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে বক্তব্য প্রদানের পর এক প্রশ্ন-উত্তর

পরবর্তী সরকারের অংশ হওয়ার ইচ্ছা নেই: প্রধান উপদেষ্টা Read More »

তারেক রহমানের দেশে ফিরতে কোনও বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তারেক রহমানের দেশে ফিরতে কোনও বাধা নেই। তিনি চাইলে যেকোনো সময় দেশে আসতে পারেন। বৃহস্পতিবার (১২ জুন) গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। পুশ ইন প্রসঙ্গে তিনি বলেন, ভারত থেকে জোর করে বাংলাদেশের দিকে ঠেলে দেয়া হচ্ছে। তাদের সঠিক প্রক্রিয়ায় পাঠানো হচ্ছে

তারেক রহমানের দেশে ফিরতে কোনও বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা Read More »

দেশে ফিরেছেন ৮৬০৬ জন হাজি, ২৩ জনের মৃত্যু

হজ শেষে দুদিনে ২২টি ফ্লাইটে দেশে ফিরেছেন আট হাজার ৬০৬ জন হাজি। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৮৩৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৭ হাজার ৭৬৯ জন। বৃহস্পতিবার (১২ জুন) সকালে হজ পোর্টালের ‘পবিত্র হজ-২০২৫’ প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। এবছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মোট ২৩ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

দেশে ফিরেছেন ৮৬০৬ জন হাজি, ২৩ জনের মৃত্যু Read More »

‘কিং চার্লস হারমনি’ অ্যাওয়ার্ড পাচ্ছেন ড. ইউনূস

শান্তি-স্থায়িত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠায় অবদানের জন্য ব্রিটেনের অত্যন্ত মর্যাদাপূর্ণ সম্মাননা ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড-২০২৫’ পেতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনের সেন্ট জেমস প্যালেসে হবে এই আনুষ্ঠানিকতা। আগামীকাল শুক্রবার (১৩ জুন) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

‘কিং চার্লস হারমনি’ অ্যাওয়ার্ড পাচ্ছেন ড. ইউনূস Read More »

Scroll to Top