জাতীয়

বিএনপি সব জাগায় ব্যর্থ বিদেশি দূতাবাসে নালিশ করছে: কাদের

ওবায়দুল কাদের বলেন, বিএনপি গত দেড়বছরে দেড় মিনিটও আন্দোলন করতে পারেনি। একইসাথে, আদালতেও ব্যর্থ হয়ে বেগম জিয়াকে এখনো মুক্ত করতে পারেনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি’কে উদ্দেশ্যে করে বলেছেন, বিএনপি গত দেড়বছরে দেড় মিনিটও আন্দোলন করতে পারেনি। আদালতে ব্যর্থ হয়ে বেগম জিয়াকে এখনো মুক্ত করতে পারেনি। তারা আদালতে

বিএনপি সব জাগায় ব্যর্থ বিদেশি দূতাবাসে নালিশ করছে: কাদের Read More »

খালেদার জিয়ার দুর্নীতির গন্ধ এবার বিদেশেও ছড়াবে: তথ্যমন্ত্রী

বেগম জিয়ার শাস্তি হয়েছে এতিমদের অর্থ আত্মসাতের অপরাধে। এ দুর্নীতির কথা সারা দেশের মানুষ জানে। তার মুক্তির জন্য বিএনপি যদি বিদেশে ধরনা দেয়, তাহলে খালেদা জিয়ার দুর্নীতি দেশে যে দুর্গন্ধ ছড়িয়েছে তা এবার বিদেশেও ছড়াবে বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। সোমবার বিকেলে ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ প্রচার কার্যালয়ে দলের প্রচার

খালেদার জিয়ার দুর্নীতির গন্ধ এবার বিদেশেও ছড়াবে: তথ্যমন্ত্রী Read More »

কে হচ্ছেন ডিএমপি কমিশনার

বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় ইউনিট প্রধান কে হবেন তা নিয়ে নানা জল্পনা চলছে। এ নিয়ে খোদ পুলিশ প্রশাসনে আলোচনার শেষ নেই। ব্যতিক্রম নাহলে বর্তমান কমিশনার আসাদুজ্জামান মিয়া আগামী ১৪ আগস্ট অবসর প্রস্তুতিমূলক ছুটিতে যাবেন। চাকরি জীবনের ৫৯ বছর পূর্তিতে আগামী ১৩ আগস্ট হবে তার সর্বশেষ কর্মদিবস। ২০১৫ সালের ৭ জানুয়ারি থেকে তিনি ডিএমপি কমিশনার হিসাবে

কে হচ্ছেন ডিএমপি কমিশনার Read More »

২২ আগস্ট ৩ হাজার ৪৫০ জন রোহিঙ্গাকে ফিরিয়ে নিবে : মিয়ানমার

মিয়ানমার আগামী ২২ আগস্ট থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে সম্মত হয়েছে। এ জন্য প্রাথমিকভাবে দেশটি তিন হাজার ৪৫০ জন রোহিঙ্গার একটি তালিকা যাচাই-বাছাইয়ের পর চ‚ড়ান্ত করেছে। মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিন্ট থো গতকাল রয়টার্সকে এ কথা জানিয়েছেন। মিয়ানমারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পরিচালক মিন থিন বার্তা সংস্থাটিকে বলেছেন, প্রত্যাবাসনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। বাংলাদেশ সীমান্তে নির্মাণ করা

২২ আগস্ট ৩ হাজার ৪৫০ জন রোহিঙ্গাকে ফিরিয়ে নিবে : মিয়ানমার Read More »

ঘুষ যিনি খান ও দেন উভয়ে অপরাধী: প্রধানমন্ত্রী

দুর্নীতি প্রতিরোধ এবং দুর্নীতি দমনে তার সরকারের বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যে ঘুষ খাবে সেই কেবল অপরাধী নয়, যে দেবে সেও অপরাধী। এই বিষয়টা মাথায় রেখেই পদক্ষেপ নিলে এবং এ বিষয়গুলো নিয়ন্ত্রণ হলে অনেক কাজ আমরা দ্রুত করতে পারবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার সকালে তার তেজগাঁওস্থ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদের

ঘুষ যিনি খান ও দেন উভয়ে অপরাধী: প্রধানমন্ত্রী Read More »

বড় ভাই খুন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছোট ভাই ইসরাইলের ছুরিকাঘাতে বড় ভাই ইসমাইল হোসেন (৩৭) নিহত হয়েছেন। শনিবার (১৭ আগস্ট) রাতে উপজেলায় গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, পারিবারিক নানা বিষয় নিয়ে ইসমাইল ও তার ছোট ভাই ইসরাইল হোসেনের মধ্যে দ্বন্দ্ব ছিল।

বড় ভাই খুন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে Read More »

আন্তর্জাতিক পর্যায়ে তুলবে বিএনপি : খালেদার বিষয়টি

বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া অনেক বছর কারাবন্দি আছেন।খালেদা জিয়ার চিকিৎসা ও মুক্তি কামনার বিষয়টি ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের’ কাছে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে তার দল বিএনপি। শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির বৈঠকের পর ব্রিফিং করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সিদ্ধান্তের কথা জানান সাংবাদিকদের। একাধিক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত বছরের ফেব্রুয়ারি থেকে

আন্তর্জাতিক পর্যায়ে তুলবে বিএনপি : খালেদার বিষয়টি Read More »

মন্ত্রণালয়গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথাযথভাবে বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত করার জন্য মন্ত্রণালয়গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বাজেট দিয়েছি এবং উন্নয়ন প্রকল্প নিয়েছি। কিন্তু তা বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়কে প্রকল্প অনুযায়ী তাদের কাজের অগ্রাধিকার ঠিক করতে হবে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তার কার্যালয়কে (পিএমও) বিষয়টির ওপর লক্ষ্য রাখার নির্দেশ দিয়ে বলেন, ‘যেহেতু

মন্ত্রণালয়গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর Read More »

কোলকাতায় নিহত মইনুল ও তানিয়ার লাশ : এলো দেশে

মইনুল আলম ও তার চাচাতো বোন ফারহানা ইসলাম তানিয়ার লাশ রবিবার সকাল ৯টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে এসেছে কোলকাতায় সড়ক দুর্ঘটনায় নিহত  হয়েছিলেন। এ সময় সঙ্গে ছিলেন, আহত ফুফাতো ভাই কাজী শফিউর রহমান চৌধুরী জিয়াদ। মইনুল আলম গ্রামীণফোনের কর্মকর্তা ছিলেন। তানিয়া সিটি ব্যাংক, ঢাকা ধানমন্ডি শাখার শাখা ব্যবস্থাপক ছিলেন। আহত জিয়াদ জানান, ১৪ তারিখে ডাক্তার

কোলকাতায় নিহত মইনুল ও তানিয়ার লাশ : এলো দেশে Read More »

কুমিল্লায় বাস,সিএনজি,মাইক্রোবাস সংঘর্ষ, ৭ জনের মৃত্যু

কুমিল্লার লালমাই উপজেলায় বাস ও দুটি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে সাত জন নিহত হয়েছে। রোববার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার বাগমারার জামতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে যাওয়া তিশা পরিবহণের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে নেয়ার পথে দুই জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে একজন।

কুমিল্লায় বাস,সিএনজি,মাইক্রোবাস সংঘর্ষ, ৭ জনের মৃত্যু Read More »

Scroll to Top