জাতীয়

২৮ বছর পর ডাকসুর বৈঠক আজ

প্রায় ২৮ বছর পর ‘দ্বিতীয় পার্লামেন্ট’ খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যকরী সভা অনুষ্ঠিত হচ্ছে শনিবার। ডাকসুর নবনির্বাচিত ভিপি নূরুল হক নুর এ সভায় অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। তবে দায়িত্ব নিলেও পুনর্নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন তিনি। ডাকসুর প্রথম কার্যকরী সভা বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হবে।

২৮ বছর পর ডাকসুর বৈঠক আজ Read More »

দায়িত্ব গ্রহণের ঘোষণা দিলেন ভিপি নুর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নুরুল হক নুর। শুক্রবার (২২ মার্চ) বিকেল সাড়ে তিনটার পর বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন এ ঘোষণা দেন। তিনি বলেন, আমরা ভিপি হিসেবে নুরুল হক নুর এবং সমাজসেবা সম্পাদক হিসেবে আখতার

দায়িত্ব গ্রহণের ঘোষণা দিলেন ভিপি নুর Read More »

বসল নবম স্প্যান: পদ্মা সেতুর প্রায় দেড় কিলোমিটার দৃশ্যমান

পদ্মা বহুমুখী সেতুতে বসানো হয়েছে নবম স্প্যান। শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৩৪ ও ৩৫ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হয়। এর ফলে দৃশ্যমান হলো পদ্মা সেতুর ১৩৫০ মিটার (১.৩৫ কিলোমিটার)। পদ্মা সেতু প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে নবম স্প্যানটি প্রস্তুত করে রাখা

বসল নবম স্প্যান: পদ্মা সেতুর প্রায় দেড় কিলোমিটার দৃশ্যমান Read More »

১০ পরিবারকে দুই কোটির আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর

বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতা, জামায়াত শিবিরের হামলায় আহত এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহতদের পরিবারের সদস্যসহ ১০টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২১ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আর্থিক অনুদানের চেক প্রদান করেন সরকার প্রধান। এসময় ওই ১০ পরিবারের প্রতিনিধিগণ প্রধানমন্ত্রীর থেকে অনুদানের চেক গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্পিচ রাইটার (সচিব) মো.

১০ পরিবারকে দুই কোটির আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর Read More »

ঝুঁকি নিয়ে রাস্তা পার হলে পথচারীকে আটকের নির্দেশ

ট্রাফিক পুলিশের দেয়ালে পিঠ ঠেকে গেছে বলে মন্তব্য করে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ালে পথচারীর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে আয়োজিত ট্রাফিক শৃঙ্খলা ও সচেতনতাবিষয়তক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। পুলিশ কমিশনার বলেন, ট্রাফিক ব্যবস্থার জন্য আমাদের কিছু পদক্ষেপ

ঝুঁকি নিয়ে রাস্তা পার হলে পথচারীকে আটকের নির্দেশ Read More »

মানুষের ক্ষতি করে যেন উন্নয়ন কাজ না হয়: প্রধানমন্ত্রী

উন্নয়ন করতে গিয়ে গরিব মানুষের জীবন ও জীবিকা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সংশ্লিষ্টদের নজর রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম প্রকল্পের উপস্থাপনা অনুষ্ঠানে বক্তব্যে এই পরামর্শ দেন। প্রধানমন্ত্রী বলেন, “উন্নয়নটা যেন মানুষের জন্য হয়, মানুষের ক্ষতি করে যেন উন্নয়ন না হয়। “অনেক সময় দেখা যায়, প্রকল্প করতে গিয়ে

মানুষের ক্ষতি করে যেন উন্নয়ন কাজ না হয়: প্রধানমন্ত্রী Read More »

আজ বসবে পদ্মা সেতুর নবম স্প্যান

সব কিছু ঠিক থাকলে আজ বৃহস্পতিবার পদ্মা সেতুর ৩৪ ও ৩৫ নম্বর পিলারের ওপর বসবে নবম স্প্যান। এর ফলে দৃশ্যমান হবে সেতুর ১৩৫০ মিটার (১.৩৫ কিলোমিটার)। পদ্মা সেতু প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে নবম স্প্যানটি প্রস্তুত করে রাখা হয়েছিল। কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে (সুপার স্ট্রাকচার) ‘৬ডি’ ১৫০

আজ বসবে পদ্মা সেতুর নবম স্প্যান Read More »

সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবনতি

বিশ্বে সুখী দেশের তালিকায় এক বছরে ১০ ধাপ পেছাল বাংলাদেশ। গত বছর ১১৫ তম অবস্থানে থাকা বাংলাদেশ এবার নেমে এসেছে ১২৫তমে। গতকাল বুধবার জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক (এসডিএসএন) ‘বিশ্ব সুখী প্রতিবেদন-২০১৯’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন অনুয়ায়ী, এবার বাংলাদেশের পরেই আছে ইরাক। আগের দুই বছরের তালিকায় যথাক্রমে বাংলাদেশের অবস্থান ছিল ১১০ ও ১১৫তম। অর্থাৎ

সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবনতি Read More »

আবরারের আগে আরেক তরুণীকে চাপা দেয় সিরাজুল

রাজধানীর যমুনা ফিউচার পার্কের উল্টো পাশের সড়কের জেব্রা ক্রসিংয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরীকে চাপা দেয়া সু-প্রভাত বাসের চালক সিরাজুল ইসলাম। এর আগে আরও এক তরুণীকে চাপা দিয়ে আহত করে সে।  সিনথিয়া সুলতানা মুক্তা (২০) নামের ওই তরুণীকে সাহজাদপুরের বাঁশতলা এলাকায় চাপা দিয়ে সে পালিয়ে আসে সিরাজুল। মুক্তা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। 

আবরারের আগে আরেক তরুণীকে চাপা দেয় সিরাজুল Read More »

শিক্ষার্থীদের আন্দোলনে ডাকসু এজিএসের সমর্থন

নিরাপদ সড়ক চাই আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র-সংসদের এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। বুধবার বিকেল ৪টার দিকে রাজধানীর শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন তিনি। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ডাকসুর এজিএস। তিনি বলেন, সারাদেশে সড়ক পরিবহনে বিশৃঙ্খলা আছে। আমি তোমাদের আন্দোলনে সমর্থন জানাই। সাদ্দাম

শিক্ষার্থীদের আন্দোলনে ডাকসু এজিএসের সমর্থন Read More »

Scroll to Top