জাতীয় শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা
জাতীয় শহীদ সেনা দিবসে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী পিলখানা হত্যাকাণ্ডের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানী সামরিক কবরস্থানে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিজিবি (তৎকালীন বিডিআর) সদর দপ্তর, পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিজিবি মহাপরিচালক । এসময় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
জাতীয় শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা Read More »









