জাতীয়

সৈয়দ আশরাফের স্ত্রীর শারীরিক অবস্থা সংকটাপন্ন

জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ক্যান্সারে আক্রান্ত অসুস্থ স্ত্রী শীলা ইসলামের শারীরিক অবস্থা সংকটাপন্ন। লন্ডনের ইউসিএল হাসপাতালে তিনি চিকিৎসাধীন শীলা ইসলাম এখনো জীবিত আছেন বলে নিশ্চিত করেছেন সৈয়দ আশরাফের পারিবারিক বন্ধু ও যুক্তরাজ্য ছাত্রলীগের সহ-সভাপতি সরোয়ার কবির। জানা যায়, সৈয়দ আশরাফের স্ত্রী লন্ডনে ইউসিএল হাসপাতালে গত পাঁচদিন ধরে চিকিৎসাধীন আছেন। তবে তার অবস্থা এখন আশঙ্কাজনক।

সৈয়দ আশরাফের স্ত্রীর শারীরিক অবস্থা সংকটাপন্ন Read More »

ভারতের সঙ্গে জ্বালানি ও তথ্য বিষয়ে চুক্তি সই

জ্বালানি ও তথ্য বিষয়ে ভারতের সঙ্গে একটি চুক্তি করেছে বাংলাদেশ। বাংলাদেশ ও ভারতের মধ্যে চতুর্থ যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠক শেষে রোববার (২২ অক্টোবর) বিকেলে শুরু রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দুই পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এ চুক্তি সই হয়। এর আগে জেসিসি বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আর ভারতের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা

ভারতের সঙ্গে জ্বালানি ও তথ্য বিষয়ে চুক্তি সই Read More »

হলফনামা বিধান বাতিলের প্রস্তাবে সুজনের প্রতিবাদ

নির্বাচনে প্রার্থীর দেওয়া হলফনামা বিধান বাতিলের প্রস্তাবে প্রতিবাদ জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক-সুজন। সংগঠনটি সব প্রার্থীর হলফনামা যাচাই-বাছাই ও হলফনামায় আরও কিছু বিষয় যুক্ত করার দাবি জানায়। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আজ রোববার সকালে সুজন হলফনামা বিধান বাতিলের প্রস্তাবের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে। সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার লিখিত বক্তব্য পড়ে শোনান। হাইকোর্ট ২০০৫

হলফনামা বিধান বাতিলের প্রস্তাবে সুজনের প্রতিবাদ Read More »

‘ঢাকার জলাবদ্ধতা কী দেখেছেন, কলকাতা-মুম্বাই যান’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ বলেছেন, যারা ঢাকা শহরের জলাবদ্ধতা নিয়ে সমালোচনা করেছেন তাদের কলকাতা বা মুম্বাইয়ের মতো শহরের পরিস্থিতি দেখে আসা উচিৎ। তিনি বলেন, ঢাকার জলাবদ্ধতা কী দেখেছেন, কলকাতা যান, বোম্বে যান। আজ রোববার ঢাকার একটি হোটেলে ‘মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক’ এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রীর এমন মন্তব্য করেন

‘ঢাকার জলাবদ্ধতা কী দেখেছেন, কলকাতা-মুম্বাই যান’ Read More »

যে পাঁচ যুক্তিতে মৃত্যুদণ্ড থেকে বাঁচলেন ঐশী

রাজধানীর চামেলীবাগের বাসায় পুলিশ কর্মকর্তা বাবা মাহফুজুর রহমান ও মা স্বপ্না রহমানকে হত্যার মামলায় তাঁদের মেয়ে ঐশী রহমানকে দেওয়া মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন করেছেন হাইকোর্ট। এর কারণ হিসেবে পাঁচটি যুক্তি দেখিয়েছেন উচ্চ আদালত। আজ রোববার রায় প্রদানকারী হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের স্বাক্ষরের পর ৭৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা

যে পাঁচ যুক্তিতে মৃত্যুদণ্ড থেকে বাঁচলেন ঐশী Read More »

ঢাকায় পৌঁছেছেন সুষমা স্বরাজ

অসামান্য দ্বীপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা ও জোরদারের বার্তা নিয়ে চব্বিশ ঘণ্টার ঝটিকা সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। রোববার দুপুর দেড়টার দিকে বিশেষ বিমানে তিনি ঢাকায় পৌঁছান। সফরে মাহমুদ আলীর সঙ্গে যৌথভাবে ভারত-বাংলাদেশ যৌথ পরামর্শক কমিশনের চতুর্থ সভায় সভাপতিত্ব করবেন সুষমা স্বরাজ। দেখা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে।

ঢাকায় পৌঁছেছেন সুষমা স্বরাজ Read More »

২০ লাখ সিম ফ্রি দেবে টেলিটক

নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে নতুন প্যাকেজ ‘অপরাজিতা’ চালু করেছে দেশের সরকারি মোবাইল ফোন অপারেটর কোম্পানি টেলিটক। আজ রোববার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে প্যাকেজের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এসময় সারাদেশে নারীদের জন্য ২০ লাখ ‘অপরাজিতা’ সিম বিনামূল্যে বিতরণ করার ঘোষণা দেন তিনি। মন্ত্রী বলেন, সাশ্রয়ী মূল্যে ভয়েস ও ভিডিও

২০ লাখ সিম ফ্রি দেবে টেলিটক Read More »

ঐশীর যাবজ্জীবন কারাদণ্ড

পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় তাদের মেয়ে ঐশী রহমানের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রকাশ হয়েছে। রবিবার (২২ অক্টোবর) রায় প্রদানকারী বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের স্বাক্ষরের পর ৭৮ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। এর আগে গত ৫ জুন আলোচিত এ মামলার ডেথ

ঐশীর যাবজ্জীবন কারাদণ্ড Read More »

স্বাভাবিক হয়েছে আবহাওয়া, নৌ চলাচল শুরু

দুই দিন পর আবহাওয়ার উন্নতি হওয়ায় সারা দেশে নৌ চলাচলে বিধিনিষেধ তুলে নিয়েছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ। রাজধানী থেকে দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটেও ফেরি পারাপার শুরু হয়েছে। বিআইডব্লিউটিএ-এর জনসংযোগ কর্মকর্তা মো. মোবারক হোসেন মজুমদার রোববার সকালে বলেন, বিরূপ আবহাওয়ার কারণে শুক্রবার থেকে নৌ চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। পরিস্থিতির উন্নতি হওয়ায় রোববার সকাল

স্বাভাবিক হয়েছে আবহাওয়া, নৌ চলাচল শুরু Read More »

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শেষ হচ্ছে

একুশ দিন পর রোববার ২২ অক্টোবর শেষ হচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা। মা ইলিশ রক্ষা ও স্বচ্ছন্দে ডিম ছাড়ার সুযোগ করে দিতে ১ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ মাছ ধরা বন্ধ করে দিয়েছিল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। সেই সঙ্গে সারা দেশে ইলিশ পরিবহন, মজুদ, বাজারজাতকরণ বা বিক্রয় নিষিদ্ধ করা হয়। সোমবার ২৩ অক্টোবর থেকে ফের শুরু হবে

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শেষ হচ্ছে Read More »

Scroll to Top