রোহিঙ্গাদের দেখতে আসছেন জর্ডানের রানী
মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন ও গণহত্যার মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে আসছেন জর্ডানের রানী রানিয়া আল আবদুল্লাহ। আগামী সপ্তাহে বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা হয়ে সরাসরি কক্সবাজার যাবেন। সেখানে দুর্দশাগ্রস্ত রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের সঙ্গে কথা বলে তাদের ওপর দিয়ে বয়ে যাওয়া বর্বরতার লোমহর্ষক কাহিনী শুনবেন। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
রোহিঙ্গাদের দেখতে আসছেন জর্ডানের রানী Read More »