কৃষি ও প্রকৃতি

সাগরে দুর্বল লঘুচাপ, বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা

বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল গভীর নিম্নচাপটি আরো উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। তবু এর প্রভাবে দেশের কিছু স্থানে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ বুধবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরো বলা হয়,

সাগরে দুর্বল লঘুচাপ, বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা Read More »

সাগরে লঘুচাপ, বন্দরসমূহে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির কারণে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। নদী বন্দরগুলোকে ২নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। রোববার (০৮ অক্টোবর) আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানায়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ এবং গাংঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশ

সাগরে লঘুচাপ, বন্দরসমূহে ৩ নম্বর সংকেত Read More »

তাপমাত্রা কমতে পারে

রাজধানী ও এর আশেপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকার কথা বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু

তাপমাত্রা কমতে পারে Read More »

অক্টোবরে হবে ঘূর্ণিঝড়

জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়কে বলা হয় বর্ষাকাল। এ বছর এই চার মাসে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের চেয়ে ১৯ দশমিক ১৭ শতাংশ বেশি। অথচ ২০১৬ সালে বৃষ্টি হয়েছিল ৩ দশমিক ৩ শতাংশ কম। এক বছরের ব্যবধানে বৃষ্টি হয়েছে ২২ শতাংশ বেশি। ভবিষ্যতে বৃষ্টির মাত্রা বৃদ্ধি পেলে বিপদ আসবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা

অক্টোবরে হবে ঘূর্ণিঝড় Read More »

ভারী বৃষ্টির সম্ভাবনা

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে। এর ফলে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেইসঙ্গে উত্তর

ভারী বৃষ্টির সম্ভাবনা Read More »

বৃষ্টি থাকবে আরও দুই দিন

মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ সারাদেশে অবিরাম বৃষ্টি হচ্ছে। এই অবস্থা আরও দুদিন থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। বৃষ্টির কারণে সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রাতভর বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে কর্মজীবী মানুষ গন্তব্যস্থলে রওনা হয়ে বিপাকে পড়েছেন। আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, মৌসুমি বায়ুর দাপট চলছে।

বৃষ্টি থাকবে আরও দুই দিন Read More »

বৃষ্টির প্রবণতা বাড়বে, কমবে তাপমাত্রা

শরতের শেষের দিকে এসে আগামী তিন দিন (৭২ ঘণ্টায়) দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ ছাড়া দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, আকাশে মেঘ থাকায় দিনে সূর্যের আলো পড়ছে না। এতে দিনের তাপমাত্রা কম থাকে। তবে রাতের তাপমাত্রা কমছে না।

বৃষ্টির প্রবণতা বাড়বে, কমবে তাপমাত্রা Read More »

মাঝারী ধরনের ভারী বৃষ্টি হতে পারে

দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার এক পূর্বাভাসে এ কথা বলা হয়। চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া

মাঝারী ধরনের ভারী বৃষ্টি হতে পারে Read More »

নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আজ সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের ১৯ জেলার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,

নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত Read More »

ভারী বর্ষণে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা

চলতি মৌসুমী বায়ুর প্রভাবে সোমবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আর ভারী বৃষ্টিপাতের কারণে এদিন দেশের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে অধিদফতর। সোমবার সকালে আবহাওয়া অধিদফতরের এক পূর্বাভাসে বলা হয়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ,

ভারী বর্ষণে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা Read More »

Scroll to Top