কাউন্সিলের প্রস্তুতি চলছে: ফখরুল
বিএনপির সপ্তম জাতীয় কাউন্সিলের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শনিবার (২২ জুন) দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। এর আগে নবনির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্যসহ দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন মির্জা ফখরুল। […]
