রাজনীতি

ফখরুলের আসনে ভোট ২৪ জুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেওয়ায় শূন্য হওয়া বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৪ জুন অনুষ্ঠিত হবে। বুধবার (৮ মে) দুপুরে কমিশনের অনুমোদন পেয়ে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামি ২৪ জুন বগুড়া-৬ আসনে ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। কমিশন অনুমোদন […]

ফখরুলের আসনে ভোট ২৪ জুন Read More »

২০ দলীয় জোট ভাঙায় ‘সরকারের খেলাধুলা’ দেখছেন রিজভী

২০ দলীয় জোট ভাঙতে ‘সরকারের খেলাধুলা থাকতে পারে’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। ২০ দলীয় জোট থেকে আন্দালিব রহমান পার্থের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চলে যাওয়া এবং জোটের আরেক শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান

২০ দলীয় জোট ভাঙায় ‘সরকারের খেলাধুলা’ দেখছেন রিজভী Read More »

বিএনপি জোট ছাড়লেন পার্থ

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে বেরিয়ে গেলেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। সোমবার (৬ মে) দলের চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১৯৯৯ সাল থেকে চার দলীয় জোটে এবং পরবর্তীতে ২০ দলীয় জোটে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

বিএনপি জোট ছাড়লেন পার্থ Read More »

মওদুদকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে দেখতে গেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে যান তিনি। মির্জা ফখরুল এ সময় ব্যারিস্টার মওদুদ আহমদের পরিবারের সঙ্গে কথা বলেন। মওদুদের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মওদুদ আহমদের ব্যক্তিগত এপিএস সুজন। তিনি

মওদুদকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল Read More »

হাসপাতালে ব্যারিস্টার মওদুদ, নেওয়া হতে পারে সিঙ্গাপুর

রাজধানীর অ্যাপোলো হাসাপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে। তাকে সিঙ্গাপুর নেওয়ার চেষ্টা চলছে বলে জানা গেছে। রোববার (৫ মে) দুপুর ৩টার দিকে শারিরীক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। এর আগে তাকে ব্যক্তিগত চিকিৎসকরা দেখছিলেন। ব্যারিস্টার মওদুদের ব্যাক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,

হাসপাতালে ব্যারিস্টার মওদুদ, নেওয়া হতে পারে সিঙ্গাপুর Read More »

সবাইকে নিয়ে জাপাকে শক্তিশালী করব: জিএম কাদের

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর জিএম কাদের জানিয়েছেন, তিনি সবাইকে নিয়ে কাজ করতে চান। ঐক্যবদ্ধভাবে কাজ করে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবেন। রোববার দুপুরে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। এর আগে শনিবার রাতে তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে নিয়োগ দেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ

সবাইকে নিয়ে জাপাকে শক্তিশালী করব: জিএম কাদের Read More »

জিএম কাদেরকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা এরশাদের

জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ছোট ভাই জিএম কাদেরের নাম ঘোষণা করলেন হুসেইন মুহম্মদ এরশাদ। শনিবার রাত সোয়া ১১টার দিকে রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে সংক্ষিপ্ত এক লিখিত বক্তব্য দেন এরশাদ। তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জিএম কাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

জিএম কাদেরকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা এরশাদের Read More »

‘বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারণে’ কমিয়ে আনা গেছে ফণীর ক্ষয়ক্ষতি

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারণে আগাম তথ্য পেয়েছিলাম বিধায় আমাদের সরকার ও দলীয়ভাবে ঘূর্ণিঝড় ফেণী মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছিলাম। যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব হয়েছে। শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ঘূর্ণিঝড় ফণী নিয়ে দলীয় মনিটরিং সেলের কর্মকাণ্ড ও পর্যবেক্ষণ সম্পর্কে আয়োজিত

‘বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারণে’ কমিয়ে আনা গেছে ফণীর ক্ষয়ক্ষতি Read More »

১৫ মাস পর মুক্ত শিমুল বিশ্বাস

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ১ বছর ২ মাস ২৬ দিন পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদী কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান। বিএনপির সহ দফতর সম্পাদক মুহাম্মদ মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। ২০১৮ সালে শিমুল বিশ্বাসের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় নাশকতার

১৫ মাস পর মুক্ত শিমুল বিশ্বাস Read More »

দুই সপ্তাহ পর ফিরবেন ওবায়দুল কাদের

সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুই সপ্তাহ পর দেশে ফিরবেন। বুধবার বিকেলে মন্ত্রণালয়ের সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ এ কথা জানিয়েছেন। তিনি বলেন, চিকিৎসকেরা তাকে পর্যাপ্ত বিশ্রামের পরই দেশে ফেরার পরামর্শ দেন। কোনো বিপত্তি না ঘটলে আগামী দুই সপ্তাহ পরই ওবায়দুল কাদের দেশে ফিরবেন। বুধবার

দুই সপ্তাহ পর ফিরবেন ওবায়দুল কাদের Read More »

Scroll to Top