গুলশানে চাঁদাবাজি, গণতান্ত্রিক ছাত্রসংসদের দুই নেতা বহিষ্কার
রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদাবাজির ঘটনায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) কেন্দ্রীয় দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) রাতে তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কার হওয়া নেতারা হলেন গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু ও সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ।
গুলশানে চাঁদাবাজি, গণতান্ত্রিক ছাত্রসংসদের দুই নেতা বহিষ্কার Read More »








