রাজনীতি

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে। জানা যায়, সন্ধ্যায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় হঠাৎ বুকের বাঁ পাশে ব্যথা অনুভব করেন তিনি। পরে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার কারাগার থেকে মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে লুৎফুজ্জামান বাবর Read More »

শফিকুর রহমান

এ দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার: ডা. শফিকুর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশকে সকলে মিলে গড়তে হবে। এ দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের। ভালো দেশ গঠন করতে সকলের সহযোগিতা লাগবে। তিনি বলেন, ‘জামায়াত ইসলামী চায় সমস্ত মানুষ দল-ধর্মের উর্ধ্বে উঠে মানুষ হিসেবে এ দেশে সম্মানের সঙ্গে বসবাস করবে।’ শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার

এ দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার: ডা. শফিকুর Read More »

মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তার ছেলে তারেক রহমান। শুক্রবার লন্ডন সময় সন্ধ্যার পর অন্যদিনের মতো সেন্ট্রাল লন্ডনের বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে স্ত্রীসহ মা-কে দেখতে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাসপাতালের প্রবেশ পথে অপেক্ষমাণ সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে মায়ের জন্য দোয়া চাওয়া ছাড়া আর কোনও মন্তব্য করেননি।

মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান Read More »

বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতের লড়াই চলবে : শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ একটা মানবিক দেশ না হবে, দুর্নীতিমুক্ত, দুঃশাসনমুক্ত, বৈষম্যমুক্ত বাংলাদেশ না হবে, ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলতেই থাকবে। এ লড়াইয়ে দেশের মানুষকে আমরা পাশে চাই। শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা থেকে রাজশাহী যাওয়ার পথে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস চত্বরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।

বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতের লড়াই চলবে : শফিকুর রহমান Read More »

বিএনপির ভাবনায় শুধুই নির্বাচন

দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভাবনায় এখন শুধুই নির্বাচন। দলটি দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের পক্ষে সোচ্চার। এই লক্ষ্যে বিএনপি তার সাংগঠনিক শক্তি সংহত করছে। সরকারের ওপর চাপ প্রয়োগের নীতি নিয়েছে দলটি। দ্রুত নির্বাচনে বিএনপির দাবির পক্ষে সমমনা রাজনৈতিক দলগুলোও পাশে এসে দাঁড়িয়েছে। দলটির নেতারা বলছেন, বিএনপি চায় অন্তর্বর্তী সরকার তাড়াহুড়া করে ব্যাপকভিত্তিক

বিএনপির ভাবনায় শুধুই নির্বাচন Read More »

ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিতে পারে: মামুনুল হক

ঐক্যবদ্ধ হয়ে ইসলামী দলগুলোর আগামী নির্বাচনে অংশ নেয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে ভোলা সদরের আল জামিয়াতুল আরাবিয়া দারুল উলুম আজিজিয়া মাদরাসায় ছবক প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। এসময় মামুনুল হক বলেন, ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতে ইসলামী দলগুলোর মধ্যে আলোচনা চলমান রয়েছে। ফ্যাসিবাদবিরোধী দলগুলো

ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিতে পারে: মামুনুল হক Read More »

ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের নামে প্রহসন হচ্ছে: ১২ দলীয় জোট

ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের নামে প্রহসন হচ্ছে বলে অভিযোগ করেছেন ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে ১২ দলীয় জোটের সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। তিনি জানান, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে গুম- খুন, হত্যা, নির্যাতন, জেল-জুলুমের মতো বিষয় নিয়ে আন্দোলনরত দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল। সবার

ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের নামে প্রহসন হচ্ছে: ১২ দলীয় জোট Read More »

সালাহউদ্দিন

ঘোষণাপত্র নিয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে যেন ফাটল না ধরে: সালাহউদ্দিন

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় বৈঠকে অংশ নেয় বিএনপি। বৈঠকে জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপি বিভিন্ন পরামর্শ দিয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘জুলাই অভ্যুত্থানের মধ্য

ঘোষণাপত্র নিয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে যেন ফাটল না ধরে: সালাহউদ্দিন Read More »

বড় দু’দলের কারণে ফ্যাসিবাদের পুনর্বাসন হলে ক্ষমা নেই: মামুনুল হক

ইসলা‌মি খেলাফত মজলিসের আ‌মির মাওলানা আল্লামা মামুনুল হক বলেছেন, পাঁচ আগস্টের পর ফ্যাসিবাদ ঠেকাতে আমরা সকলে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি সেটি ধরে রাখতে হবে। তবে দেশের বর্তমান বড় দুদল বিএনপি ও জামায়াত যেভাবে বাদানুবাদে জড়িয়েছে; এর ফলে যদি দেশে আবার ফ্যাসিবাদ পুনর্বাসন হয় তবে বাংলার জনগণ তাদেরকে কখনও ক্ষমা করবে না। বুধবার (১৫ জানুয়ারি) পটুয়াখালী শহরের

বড় দু’দলের কারণে ফ্যাসিবাদের পুনর্বাসন হলে ক্ষমা নেই: মামুনুল হক Read More »

ডাকসুতে উপাচার্যের প্রতিনিধিত্ব স্বৈরতন্ত্রেরই প্রতিচ্ছবি: ঢাবি ছাত্রদল সভাপতি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এর গঠনতন্ত্র সংস্কারের দাবি জানিয়েছে ছাত্রদল। পাশাপাশি ছাত্র সংসদে উপাচার্যের ক্ষমতা কমানোরও দাবি তোলা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) ডাকসু নিয়ে ঢাবি শাখা ছাত্রদলের পক্ষ থেকে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব দাবির কথা জানানো হয়। ডাকসুর সংস্কার প্রস্তাবনা রেজিস্ট্রার বরাবর জমা দেয়া হয়েছে জানিয়ে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র

ডাকসুতে উপাচার্যের প্রতিনিধিত্ব স্বৈরতন্ত্রেরই প্রতিচ্ছবি: ঢাবি ছাত্রদল সভাপতি Read More »

Scroll to Top