রাজনীতি

কিছু রাজনৈতিক দল প্রতিবেশী দেশের ফাঁদে পা দিচ্ছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনতার আন্দোলনে স্বৈরাচারের পতন ঠিকই হয়েছে তবে আন্দোলন শেষ হয়ে যায়নি। কিছু রাজনৈতিক দল প্রতিবেশী দেশের ফাঁদে পা দিচ্ছে। তারা চায় না এই দেশে গণতন্ত্র ফিরে আসুক। রোববার (৮ সেপ্টেম্বর) সাতক্ষীরার কলারোয়ায় আয়োজিত এক জনসভায় ভাষণ দেয়ার সময় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষের আগামী দিনের আশা

কিছু রাজনৈতিক দল প্রতিবেশী দেশের ফাঁদে পা দিচ্ছে: তারেক রহমান Read More »

নিন্দা জানিয়ে জেলা বিএনপির সভাপতি বললেন, ‘হিরো আলম নাটক সাজিয়েছেন’

বিএনপির নাম জড়িয়ে হিরো আলম হামলার নাটক সাজিয়েছেন বলে মন্তব্য করেছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। আজ রবিবার বিকাল ৫টার দিকে নবাববাড়ি রোডে দলীয় কার্যালয়ে আয়োজিত জরুরি এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তিনি বলেন, কোর্ট চত্বরে হিরো আলমের উপর হামলার ঘটনায় বিএনপি তীব্র নিন্দা জানায়। একই সাথে হিরো আলম এ ঘটনায়

নিন্দা জানিয়ে জেলা বিএনপির সভাপতি বললেন, ‘হিরো আলম নাটক সাজিয়েছেন’ Read More »

চারদিন আগেই কন্যা সন্তানের বাবা হন গণপিটুনিতে নিহত ছাত্রলীগ নেতা

রাজশাহীতে গণপিটুনিতে আহত ছাত্রলীগের সাবেক এক নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত নেতার নাম আব্দুল্লাহ আল মাসুদ। মৃত্যুর চারদিন আগেই তিনি কন্যা সন্তানের বাবা হয়েছেন। গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক দল যুবক তাকে আটক করে নগরীর বোয়ালিয়া থানায় আহত অবস্থায় নিয়ে আসে। এরপর থানায় তার শারীরিক অবস্থার অবনতি হলে সেনাবাহিনী ও পুলিশের তত্বাবধানে তাকে

চারদিন আগেই কন্যা সন্তানের বাবা হন গণপিটুনিতে নিহত ছাত্রলীগ নেতা Read More »

সরকার পতনে ছাত্রদের চেয়ে শ্রমজীবী-জনতার সংখ্যা বেশি ছিল: সাইফুল হক

হাসিনা সরকার পতনের আন্দোলনে ছাত্রদের চেয়ে শ্রমজীবী ও জনতার সংখ্যা বেশি ছিলো বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কাস পার্টির সভাপতি সাইফুল হক। অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার তাদের খবর রাখেনি৷ এসময় সব সংস্কারের দায়িত্ব অন্তর্বতীকালীন সরকারের নয় বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় দলটির কার্যালয়ে অনুষ্ঠি বিপ্লবী শ্রমিক সংহতির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির

সরকার পতনে ছাত্রদের চেয়ে শ্রমজীবী-জনতার সংখ্যা বেশি ছিল: সাইফুল হক Read More »

জামালপুরে আওয়ামী লীগের ‘রাজত্ব’ এখন বিএনপির দখলে

সরকার পতনের পর জামালপুরে দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী লীগের দখলে থাকা বাসস্ট্যান্ড, সিএনজিস্ট্যান্ড, বাজার, বালুমহালসহ বিভিন্ন স্থাপনা একে একে দখলে নিচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা। বালুমহাল ও পরিবহন খাত থেকে ওঠানো চাঁদার টাকা আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ভাগাভাগি করতে সমঝোতার চেষ্টার খবরও পাওয়া যাচ্ছে। বিএনপি দখল, চাঁদাবাজি, লুটপাট থেকে বিরত থাকতে নেতা-কর্মীদের কঠোর নির্দেশনা

জামালপুরে আওয়ামী লীগের ‘রাজত্ব’ এখন বিএনপির দখলে Read More »

সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১ সেপ্টেম্বর) রাতে ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সে একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন তিনি। বিএনপি মহাসচিবের একান্ত সহকারী ইউনুস আলী বিষয়টি জানান। তিনি বলেন, ‘স্যার হেলথ চেকআপ করাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সিঙ্গাপুরে দুজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাবেন। ইতোমধ্যে ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্টও করা হয়েছে। আগামী ৭

সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল Read More »

বিএনপি জনগণের কল্যাণে রাজনীতি করে : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি আর্তমানবতার সেবায় ও জনগণের কল্যাণে রাজনীতি করে। আকস্মিক বন্যায় বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর পূর্ব ঘোষিত সব আয়োজন বাতিল করে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। গতকাল রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলে প্রধান অতিথির

বিএনপি জনগণের কল্যাণে রাজনীতি করে : প্রিন্স Read More »

ইয়া রব, আমার মালিক, তোমার নিকট বিচার চাই : গোলাম মাওলা রনি

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জনপ্রিয় ইউটিউবার ইলিয়াস হোসেন রাজনীতিবিদ গোলাম মাওলা রনিকে নিয়ে একটি ভিডিও বানিয়েছেন। যেখানে দেখা যায়, সাংবাদিক ইলিয়াস হোসেন ভিডিওতে বলেন, যখন যেখানে সুবিধা পেয়েছেন, সেখানে মুখ লাগিয়েছেন। সেখানে দুগন্ধ ছড়িয়েছেন। আর যেখানে গিয়েছেন সেখানে তাকে অসম্মানজনকভাবে ভাগিয়েছে। গোলাম মাওলা রনি কখনও আওয়ামী লীগ, কখনও বিএনপি, কখনও জামায়াত সেজেছেন। দলবাজ হিসেবে উল্লেখ

ইয়া রব, আমার মালিক, তোমার নিকট বিচার চাই : গোলাম মাওলা রনি Read More »

তারেক রহমানের ভিডিও কনফারেন্সকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষ, আহত ২০

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও কনফারেন্সকে কেন্দ্র করে জামালপুরে বিএনপির দুগ্রুপের দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুনের গাড়ি ভাঙচুর করা হয়েছে। শনিবার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে জামালপুর শহরের দেওয়ানপাড়ায় সৈয়দ আলী মণ্ডল কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। জানা যায়, বিকেল ৩টার দিকে

তারেক রহমানের ভিডিও কনফারেন্সকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষ, আহত ২০ Read More »

বাংলাদেশের জনগণই ঠিক করবেন আগামীতে কারা সরকার গঠন করবে: তারেক রহমান

বাংলাদেশের জনগণই ঠিক করবেন আগামীতে কারা সরকার গঠন করবে- বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ময়মনসিংহ ও সিলেট বিভাগের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে এই মন্তব্য করেন। তিনি বলেন, স্বৈরাচার পতন, গণতন্ত্রকামী জনগণের দীর্ঘ আন্দোলনের বিজয়। তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, নিকট অতীতে স্বৈরাচার ছিল দৃশ্যমান নিপীড়নকারী আর এখন স্বৈরাচারের দোসররা অদৃশ্য শক্তিরূপে

বাংলাদেশের জনগণই ঠিক করবেন আগামীতে কারা সরকার গঠন করবে: তারেক রহমান Read More »

Scroll to Top