রাজনীতি

জামায়াত-ছাত্রশিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার

জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধে গত আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশের প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী অনুমোদন করেছেন। প্রজ্ঞাপন প্রক্রিয়াধিন এ সংক্রান্ত গেজেট আজ বুধবার যে কোনো সময় প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে। ১ আগস্ট নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল।

জামায়াত-ছাত্রশিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার Read More »

‘যুক্তরাষ্ট্র’ থেকে পরিচালিত হবে আওয়ামী লীগ!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এর পর থেকেই আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগের নেতারা। শেখ হাসিনার দেশত্যাগের পর প্রথম কয়েকদিন ভিডিও বার্তা দেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। পরে অবশ্য তিনিও নীরব হয়ে যান। এদিকে বেশ কিছু দিন নিষ্ক্রিয় থাকার পর আবার সক্রিয় হয়েছে

‘যুক্তরাষ্ট্র’ থেকে পরিচালিত হবে আওয়ামী লীগ! Read More »

আ.লীগ মুক্তিযুদ্ধ করেছিল, কিন্তু দলটি অর্জন ধরে রাখতে পারেনি: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেছিল। কিন্তু দলটি তাদের অর্জন ধরে রাখতে পারেনি। তিনি বলেছেন, জনগণ আওয়ামী লীগকে কীভাবে দেখে, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আওয়ামী লীগ নিজেদের কীভাবে দেখে। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারে একটি মিলনায়তনে ইন্ডিয়ান মিডিয়া করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (আইএমসিএবি)–এর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় শেষে এক প্রশ্নের জবাবে জামায়াতের

আ.লীগ মুক্তিযুদ্ধ করেছিল, কিন্তু দলটি অর্জন ধরে রাখতে পারেনি: জামায়াত আমির Read More »

পরিবারগুলোর আহাজারির মধ্যেই ‘তারা’ নির্বাচনের জিকির করছে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণঅভ্যুত্থানে শত শত শহীদ, হাত পা হারিয়ে হাসপাতালে কাতরাচ্ছেন আহতরা। বন্যায় মানবেতর জীবনযাপন করছেন অনেকে। এ সময় রাজনৈতিক দলের কোনো কোনো নেতা জনগণের পাশে না দাঁড়িয়ে নির্বাচন নিয়ে বারবার কথা বলছেন। সোমবার (২৬ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেডিক্যাল থানা শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য

পরিবারগুলোর আহাজারির মধ্যেই ‘তারা’ নির্বাচনের জিকির করছে: জামায়াত আমির Read More »

সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গ্রেফতার

রাজধানীর উত্তরা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগ সরকারের শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়েছে। নিউমার্কেট থানায় করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন। এর আগে, ইনুর গ্রেফতার প্রসঙ্গে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান

সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গ্রেফতার Read More »

আপনাদের দাবি-দাওয়া এতদিন কোথায় ছিল, প্রশ্ন জামায়াতের আমিরের

আপনাদের দাবি-দাওয়া এতদিন কোথায় ছিল- এমন প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২৬ আগস্ট) দুপুরে আহত হাসনাত আব্দুল্লাহকে দেখতে এসে সাংবাদিকদের এমন প্রশ্ন তোলেন তিনি। এসময় জামায়াতের আমির বলেন, আপনারা সাড়ে ১৫ বছর ধৈর্য ধরেছেন, আরও কিছুদিন ধৈর্য ধরেন। এই সরকারের বয়স এখনও এক মাস হয়নি, তাদেরকে বসতে দেন এবং দেশকে

আপনাদের দাবি-দাওয়া এতদিন কোথায় ছিল, প্রশ্ন জামায়াতের আমিরের Read More »

জামায়াত নিষিদ্ধের আদেশ মঙ্গলবার প্রত্যাহার হতে পারে: আইনজীবী শিশির মনির

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ করার আদেশ আগামীকাল মঙ্গলবার প্রত্যাহার করা হতে পারে বলে জানিয়েছেন জামায়াত নিযুক্ত আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আজ সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের শিশির মনির এসব কথা বলেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের শেষ মুহূর্তে, ১ আগস্ট জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে শেখ হাসিনার সরকার। সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারায়

জামায়াত নিষিদ্ধের আদেশ মঙ্গলবার প্রত্যাহার হতে পারে: আইনজীবী শিশির মনির Read More »

জামায়াতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা

সিলেটের বিয়ানীবাজারে ছাত্রলীগের বর্তমান কমিটির এক নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তিনি হলেন বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক আহমদ শরীফ ছামী। শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য ফরম পূরণ করে দলে যোগদান করেন তিনি। আহমদ শরীফ ছামী বিয়ানীবাজার পৌর এলাকার শ্রীধরা গ্রামের আব্দুল হাসিবের ছেলে। এ ব্যাপারে আহমদ শরীফ ছামীর সাথে যোগাযোগ করা

জামায়াতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা Read More »

আওয়ামী লীগের করুণ পরিণতির জন্য দায়ী শেখ হাসিনা : ডা. জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনার দেশ ছাড়ার মাধ্যমে প্রমাণ হলো দেশের মানুষ আওয়ামী লীগকে দেখতে পারে না। আওয়ামী লীগ সরকার এদেশের মানুষের ওপর পাথরের মতো চেপে বসে ছিল। কি করুণ পরিণতি হলো একটি রাজনৈতিক দলের। আওয়ামী লীগের এ করুণ পরিণতির জন্য শেখ হাসিনা নিজে দায়ী। রবিবার

আওয়ামী লীগের করুণ পরিণতির জন্য দায়ী শেখ হাসিনা : ডা. জাহিদ হোসেন Read More »

রাজনৈতিক প্রতিহিংসা থেকেই আমার বিরুদ্ধে মামলা হয়েছিল : খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা থেকেই আমার বিরুদ্ধে মামলা করা হয়েছিল।’ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ ১-এর বিচারক আবুল কাশেমের আদালত আসামি খন্দকার মোশাররফের উপস্থিতিতে মানিলন্ডারিং মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস প্রদানের রায় ঘোষণা করেন। রায় শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

রাজনৈতিক প্রতিহিংসা থেকেই আমার বিরুদ্ধে মামলা হয়েছিল : খন্দকার মোশাররফ Read More »

Scroll to Top