ইইউর রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক
ঢাকায় নিযুক্ত ইইউর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নড স্পানিয়ের সঙ্গে বৈঠক করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গুলশান চেয়ারপার্সন অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আরও উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।
ইইউর রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক Read More »









