খেলা

পেছালো পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বাংলাদেশ সফর

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে পুরো দেশজুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনের কারণেই পিছিয়ে গেল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বাংলাদেশ সফর। আগের সূচি অনুযায়ী, চলতি মাসের ১১ তারিখে বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাকিস্তানের যুব ক্রিকেটারদের। এর বদলে আগামী ১৭ এপ্রিল আসবে তারা। অর্থাৎ সফর পেছানো হয়েছে ৬ দিন। আসন্ন সিরিজে বাংলাদেশ যুবাদের বিপক্ষে একটি চার

পেছালো পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বাংলাদেশ সফর Read More »

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের টিম লিডার সুজন

দীর্ঘদিন পর আবারও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্বে ফিরছেন খালেদ মাহমুদ সুজন। শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের \’টিম লিডার\’ হিসেবে যাচ্ছেন সাবেক এই ক্রিকেটার। গতকাল মঙ্গলবার শ্রীলঙ্কা সিরিজ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটি, গেম ডেভেলপমেন্ট, হাই পারফর্ম্যান্স ও নির্বাচকমণ্ডলীর এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের টিম লিডার সুজন Read More »

ক্রিকেটার মঈন আলীকে ‘জঙ্গি’ বলে তোপের মুখে তসলিমা নাসরিন

যুক্তরাজ্যের অন্তর্গত দেশ ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলীকে নিয়ে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের এক মন্তব্যে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে। তার মন্তব্যের জবাব দিয়েছেন ইংল্যান্ডের আরেক ক্রিকেটার জফরা আর্চার। তসলিমা নাসরিন মঈন আলীকে নিয়ে প্রথম টুইটটি করেন কাল। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা ঝড় সামলাতে হিমশিম খাচ্ছেন লেখিকা। ১৯৯৪ সালে দেশত্যাগ করা তসলিমা নাসরিনের

ক্রিকেটার মঈন আলীকে ‘জঙ্গি’ বলে তোপের মুখে তসলিমা নাসরিন Read More »

কন্যা সন্তানের বাবা হলেন পাকিস্তানি ক্রিকেটার হাসান আলী

কন্যা সন্তানের বাবা হলেন পাকিস্তানি ক্রিকেটার হাসান আলী। নিজের অফিসিয়াল টুইটার পেজে এমনটি নিশ্চিত করেছেন এই পাকিস্তান পেসার।বর্তমানে দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান দলের সঙ্গে সফরে রয়েছেন হাসান আলী। টুইটারে তিনি লিখেন, ‘আলহামদুল্লিলাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের একটি কন্যা সন্তান জন্ম নিয়েছে। রাজকন্যাকে আমাদের পরিবারে স্বাগতম। আমি আশাকরি ছোট্ট

কন্যা সন্তানের বাবা হলেন পাকিস্তানি ক্রিকেটার হাসান আলী Read More »

আইপিএলের সকল ম্যাচ পূর্ব নির্ধারিত সূচিতেই অনুষ্ঠিত হবে: সৌরভ গাঙ্গুলী

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। বলিউড অভিনেতা-অভিনেত্রীর পাশাপাশি বেশ কিছু ক্রিকেট খেলোয়াড়ও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে চলতি মাসের ৯ তারিখ থেকে ভারতে বসতে যাচ্ছে আইপিএলের ১৪তম আসর। এমন অবস্থায় ঘোর শঙ্কা তৈরি হয়েছে আইপিএলের খেলা নিয়ে। তবে আইপিএল নির্ধারিত সূচি অনুযায়ীই হবে বলে স্পষ্ট জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী।

আইপিএলের সকল ম্যাচ পূর্ব নির্ধারিত সূচিতেই অনুষ্ঠিত হবে: সৌরভ গাঙ্গুলী Read More »

ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেলেন শাদাব খান

দক্ষিণ আফ্রিকায় চলমান সিরিজ থেকে ইনজুরির কারণে ছিটকে গেলেন পাকিস্তানের লেগস্পিনার শাদাব খান। এমনকি জিম্বাবুয়ে সফরেও থাকতে পারছেন না এই লেগস্পিনার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাঁপায়ের আঙুলে চোট পান শাদাব। এর ফলে তাকে অন্তত ৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। এমনটি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)। এর আগে বছরের শুরুতে পেশির ইনজুরিতে নিউজিল্যান্ডে

ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেলেন শাদাব খান Read More »

এবারের আইপিএলে যে ৫টি রেকর্ড গড়তে পারেন বিরাট

ভারতের জনপ্রিয় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর শুরু থেকেই খেলছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি শুরু থেকেই আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। সময়ের পরিক্রমায় তরুণ ব্যাটসম্যান থেকে বনে গেছেন অন্যতম বিশ্বসেরা। সামলাতে হচ্ছে বেঙ্গালুরুর অধিনায়কের দায়িত্বও। গড়েছেন বহু রেকর্ড। এ বছর আরসিবির হয়ে ওপেন করতে চলেছেন বিরাট। অধিনায়ক হিসেবে তার আইপিএল রেকর্ড ভালো

এবারের আইপিএলে যে ৫টি রেকর্ড গড়তে পারেন বিরাট Read More »

কষ্টার্জিত জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে বার্সা

স্প্যানিশ লা লিগায় কষ্টার্জিত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচের ৯০তম মিনিটে ওসমান ডেম্বেলের করা গোলে রিয়াল ভায়াদলিদকে ১-০ গোলে হারিয়েছে বার্সা। বার্সার হয়ে ৭৬৭ ম্যাচ খেলা জাভি হার্নান্দেজের রেকর্ড সম্প্রতি ভেঙ্গেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সেই কীর্তি জন্য ন্যু ক্যাম্পে এই ম্যাচের আগে মেসিকে সম্মাননা জানায় বার্সেলোনার ফুটবলাররা। মেসির এই আনন্দের রাতে ভায়াদলিদের বিপক্ষে মাঠের পারফরম্যান্সটা

কষ্টার্জিত জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে বার্সা Read More »

রাজস্থান রয়্যালস স্বাগত জানাল মুস্তাফিজকে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিতে ভারতের কলকাতায় পৌঁছেছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। কলকাতায় মুস্তাফিজকে স্বাগত জানিয়েছে তার দল রাজস্থান রয়্যালস। আইপিএলে মুস্তাফিজের বেশ নামডাক আছে। এবার তাকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়নরা গত ফেব্রুয়ারিতে চেন্নাইয়ে হয়ে যাওয়া নিলাম থেকে তাকে ভিত্তিমূল্য ১ কোটি রুপি দিয়ে দলে নিয়েছে। রাজস্থানের হয়ে খেলতে এরই মধ্যে

রাজস্থান রয়্যালস স্বাগত জানাল মুস্তাফিজকে Read More »

নতুন একটা গল্প নিয়ে ‘রহস্যময়’ সাকিব!

সাকিব আল হাসান এখন ক্রিকেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। এই টাইগার তারকা একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছেন। কিছুদিন আগে সাকিব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন। ভার্চুয়াল এক সাক্ষাৎকারে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধুয়ে দেন। এরপর একটি বিজ্ঞাপনের প্রোমো করতে গিয়ে ধাঁধায় ফেলে দেন ভক্তদের। এবার নতুন চমক নিয়ে এসেছেন

নতুন একটা গল্প নিয়ে ‘রহস্যময়’ সাকিব! Read More »

Scroll to Top