আজ আত্মপ্রকাশ করছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম
আজ বুধবার আত্মপ্রকাশ করছে বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। যার নাম মোতেরা স্টেডিয়াম। এর আরেকটি নাম হলো সর্দার বল্লভ ভাই প্যাটেল স্টেডিয়াম। এটি ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে অবস্থিত। আজ দুপুরে ভারত-ইংল্যান্ড সিরিজের পিঙ্ক বল টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ ঘটছে বিশ্বের সর্বাধিক দর্শকাসন বিশিষ্ট এই ক্রিকেট স্টেডিয়ামের। ইতিমধ্যেই রুট-কোহলিদের সাদরে আপ্যায়ন করেছে মোতেরা।
আজ আত্মপ্রকাশ করছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম Read More »