লা লিগা শিরোপা উঠল বার্সেলোনার ঘরে
জিতলে কোনো প্রকার হিসাব-নিকাশ ছাড়াই লা লিগার শিরোপা যাবে বার্সেলোনার ঘরে— এমন সমীকরণ সামনে রেখে লা লিগায় রোববার রাতে রবার্ট লেভানডফস্কিরা এস্পানিওলের বিপক্ষে মাঠে নেমেছিলেন। মাঠে নামার পর জাভির শিষ্যরা নিজেদের কাজটি ঠিকঠাকই করেছেন। এস্পানিওলকে তাদেরই মাঠে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে বার্সেলোনা লিগ শিরোপা নিশ্চিত করেছে। দুই গোল করে লেভানডফস্কি দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
লা লিগা শিরোপা উঠল বার্সেলোনার ঘরে Read More »