আন্তর্জাতিক

পর্তুগালে বন্দুক হামলায় বন্দুকধারীসহ নিহত চারজন

পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রায় ৪৫ কিলোমিটার (২৮ মাইল) দক্ষিণে সেতুবাল শহরে এক ব্যক্তি তিন জনকে গুলি করে হত্যা করেছে। এদিকে হামলার পর ওই বন্দুকধারীও আত্মহত্যা করেছে। সিএনএন পর্তুগাল জানিয়েছে, স্থানীয় সময় রোববার (৩০ এপ্রিল) সকাল ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। পিএসপি পুলিশ কমিশনার জোয়াও ফ্রেয়ার রয়টার্সকে বলেছেন, ঘটনাস্থল থেকে চারটি মৃতদেহ উদ্ধার করা

পর্তুগালে বন্দুক হামলায় বন্দুকধারীসহ নিহত চারজন Read More »

সৌদিতে গ্রেফতার সাড়ে ১০ হাজারের বেশি অভিবাসী

আবাসন, শ্রম এবং নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে সৌদি আরবে এক সপ্তাহে গ্রেফতার করা হয়েছে সাড়ে ১০ হাজারের বেশি অভিবাসীকে। গত সপ্তাহে ওই অভিবাসীদের গ্রেফতার করা হয় বলে শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দেশজুড়ে অভিযান চালিয়ে ১০ হাজার ৬০৬ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে।

সৌদিতে গ্রেফতার সাড়ে ১০ হাজারের বেশি অভিবাসী Read More »

যুক্তরাষ্ট্রগামী তেলের ট্যাংকার ইরান কেন জব্দ করল

ইরান ও যুক্তরাষ্ট্র জড়িয়েছে নতুন বিরোধে। ওমান উপসাগরে তেলবাহী একটি ট্যাংকার জব্দের ঘটনায় দুদেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ওমান উপসাগর থেকে যুক্তরাষ্ট্রগামী একটি তেলবাহী ট্যাংকার জব্দ করে ইরানের নৌবাহিনীর সদস্যরা। এর পর থেকেই দুদেশের মধ্যে শুরু হয়েছে নতুন করে এ বিরোধ। গত শুক্রবার (২৮

যুক্তরাষ্ট্রগামী তেলের ট্যাংকার ইরান কেন জব্দ করল Read More »

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর গুলিতে শিশুসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে আট বছর বয়সী এক শিশুসহ নিহত হয়েছে পাঁচজন। স্থানীয় সময় শুক্রবার (২৮ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে অঙ্গরাজ্যটির দক্ষিণ-পূর্বাঞ্চলে। শনিবার (২৯ এপ্রিল) সকালে সান জাকিন্টো কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ৩১ মিনিটে ক্লিভল্যান্ড থেকে একটি ফোন পেয়েছিলেন কর্মকর্তারা। কিন্তু যখন তারা ঘটনাস্থলে পৌঁছান তখন গুলিবিদ্ধ বেশ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর গুলিতে শিশুসহ নিহত ৫ Read More »

ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ২১

রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে দেশটিতে অভিযানরত রুশ বাহিনী আবারও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন এবং আহত হয়ে আরও ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ইউক্রেনীয় কর্মকর্তারা বিবিসিকে জানান, দেশটির মধ্যাঞ্চলীয় শহর উমানে ১০ আবাসিক ভবনে আঘাত হেনেছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র। এতে এক শিশুসহ ১৯ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া দানিপ্রো শহরে

ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ২১ Read More »

বাংলাদেশিসহ ৫২ জনকে সুদান থেকে উদ্ধার করল সৌদি

আফ্রিকার সংঘাতপূর্ণ দেশ সুদান থেকে কয়েকজন বাংলাদেশিকে উদ্ধার করে সৌদি আরবে নিয়ে গেছে দেশটির উদ্ধারকারী বাহিনী। বাংলাদেশ ছাড়াও আরও ১০টি দেশের নাগরিকদের শুক্রবার (২৮ এপ্রিল) নিরাপদে সৌদিতে নিয়ে গেছেন তারা। টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, রাজতন্ত্রের নেতৃবৃন্দের নির্দেশে চলমান উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে, আজ শুক্রবার সুদান

বাংলাদেশিসহ ৫২ জনকে সুদান থেকে উদ্ধার করল সৌদি Read More »

৩২০ বছরের পুরোনো পত্রিকার মুদ্রণ বন্ধ করে অনলাইনে প্রকাশ করার সিদ্ধান্ত

অস্ট্রিয়ার ৩২০ বছরের পুরোনো সংবাদপত্র উইনার জাইটুং অনলাইনে প্রকাশ করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে এ সিদ্ধান্ত হয়েছে। এর মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানাধীন পত্রিকাটির ভবিষ্যৎ নিয়ে অস্ট্রিয়া সরকার এবং সংবাদপত্রের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বিরোধের অবসান হলো। ১৭০৩ সালে প্রকাশিত পত্রিকাটির নামকরণ করা হয় উইনারিসেস ডায়ারিয়ামের নামানুসারে। পরে ১৭৮০ সালে উইনার জাইটুং নামকরণ করা

৩২০ বছরের পুরোনো পত্রিকার মুদ্রণ বন্ধ করে অনলাইনে প্রকাশ করার সিদ্ধান্ত Read More »

কালবৈশাখীর তাণ্ডবে পশ্চিমবঙ্গে ১৫জন নিহত

ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখীর সময় বজ্রপাতে মৃত্যু হয়েছে ১৫ জনের। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণবঙ্গে কালবৈশাখী শুরু হলে এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। প্রতিবেদনে বলা হয়েছে, এ ঝড়বৃষ্টির মাঝে বজ্রপাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মৃত্যু হয়েছে ১৫ জনের। এর মধ্যে মুর্শিদাবাদে তিনজন, হাওড়ায় তিনজন ও বর্ধমান জেলায় মৃত্যু হয়েছে চারজনের। এ ছাড়া উত্তর চব্বিশ পরগনায় দুজন

কালবৈশাখীর তাণ্ডবে পশ্চিমবঙ্গে ১৫জন নিহত Read More »

মার্কিন পরমাণুসজ্জিত সাবমেরিন দক্ষিণ কোরিয়ায় মোতায়েনের পরিকল্পনা

প্রতিবেশী দেশ উত্তর কোরিয়ার পারমাণবিক হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়া একটি যুগান্তকারী চুক্তি করেছে। এই চুক্তির আওতায় পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ কোরিয়ায় মার্কিন পরমাণুসজ্জিত সাবমেরিন মোতায়েনের। এতে বলা হয়েছে- উত্তর কোরিয়া পারমাণবিক হামলা করলে মিত্র দেশকে রক্ষায় নিজেদের সামরিক শক্তি ব্যবহার করবে যুক্তরাষ্ট্র। এর বিনিময়ে দক্ষিণ কোরিয়া তাদের নিজস্ব পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালাবে না।

মার্কিন পরমাণুসজ্জিত সাবমেরিন দক্ষিণ কোরিয়ায় মোতায়েনের পরিকল্পনা Read More »

ভারতে মাওবাদীদের বোমা হামলায় ১০ পুলিশ নিহত

ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ে পুলিশের একটি গাড়িতে মাওবাদীরা বোমা হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছেন ওই গাড়ির চালকসহ ১০ জন পুলিশ সদস্য। আজ বুধবার দুপুরের দিকে রাজ্যের বাস্তার জেলার দান্তেওয়াদা এলাকায় ঘটেছে এ ঘটনা। বিভিন্ন জনজাতি অধ্যুষিত রাজ্য ছত্তিশগড়ে মাওবাদীরা বেশ প্রভাবশালী। এই রাজ্যটি মাওবাদীদের অন্যতম ঘাঁটি বলেও পরিচিত। মাওপন্থিদের রাষ্ট্রবিরোধী তৎপরতা ঠেকাতে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড

ভারতে মাওবাদীদের বোমা হামলায় ১০ পুলিশ নিহত Read More »

Scroll to Top