আন্তর্জাতিক

প্রথমবারের মতো স্কটল্যান্ড পেল মুসলিম প্রধানমন্ত্রী

দীর্ঘ পাঁচ সপ্তাহের লড়াই শেষে হামজা ইউসেফ ক্ষমতাসীন স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতা নির্বাচিত হয়েছেন। তিনি নিকোলা স্টার্জেনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। স্কটল্যান্ডের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হলেন পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসেফ। স্থানীয় সময় মঙ্গলবার স্কটিশ পার্লামেন্টের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এডিনবরায় দেয়া আবেগঘন বিজয়ী ভাষণে স্কটল্যান্ডের জন্য তার প্রবল আবেগ রয়েছে জানিয়ে স্বাধীনতাপন্থী দলটির

প্রথমবারের মতো স্কটল্যান্ড পেল মুসলিম প্রধানমন্ত্রী Read More »

বিক্ষোভের মুখে অবশেষে পিছু হটলেন নেতানিয়াহু!

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্যাপক বিক্ষোভের মুখে শেষপর্যন্ত বিচারবিভাগের সংস্কার পরিকল্পনা আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এই ঘোষণা দিয়েছেন ২৭ মার্চ, সোমবার সন্ধায়। সোমবার সংক্ষিপ্ত এক ভাষণে নেতানিয়াহু জানিয়েছেন, ব্যাপক অস্থিরতার কারণে দেশের বিচার ব্যবস্থাকে সংশোধন করার পরিকল্পনা পরবর্তী সংসদ অধিবেশন পর্যন্ত স্থগিত করতে সম্মত হয়েছেন তিনি। নেতানিয়াহু বলেন, ‘আমি একটি সমাধান খুঁজে বের

বিক্ষোভের মুখে অবশেষে পিছু হটলেন নেতানিয়াহু! Read More »

সৌদিতে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২০ ওমরাহযাত্রী নিহত, আহত ২৯

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে ঘটেছে ভয়াবহ বাস দুর্ঘটনা। এতে অন্তত ২০ ওমরাহযাত্রী নিহত হয়েছেন। একইসঙ্গে আহত হয়েছেন কমপক্ষে ২৯ জন। এ তথ্য জানানো হয়েছে খালিজ টাইমস, গালফ নিউজসহ একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (২৭ মার্চ) সৌদির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আকাবা শার নামক স্থানে একটি সেতুর সঙ্গে যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষ

সৌদিতে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২০ ওমরাহযাত্রী নিহত, আহত ২৯ Read More »

সৌদি আরামকো চীনে তেল শোধনাগার স্থাপন করছে

চীনের উত্তর-পূর্বাঞ্চলে একটি অত্যাধুনিক পরিশোধন স্থাপনা নির্মাণের জন্য চীনা অংশীদারদের সাথে চুক্তি করেছে বিশ্বের বৃহত্তম জ্বালানি কোম্পানি সৌদি আরামকো। রোববার (২৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ। এদিন বেইজিংয়ে চায়না ডেভেলপমেন্ট ফোরামে এই চুক্তির ঘোষণা দেন আরামকোর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমিন নাসের। তিনি বলেন, লিয়াওনিং প্রদেশে পরিশোধনাগার এবং

সৌদি আরামকো চীনে তেল শোধনাগার স্থাপন করছে Read More »

যুক্তরাষ্ট্রে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে টর্নেডোর আঘাতে নিহত ২৪

যুক্তরাষ্ট্রের মিসিসিপিজুড়ে টর্নেডোর আঘাতে নিহত হয়েছে কমপক্ষে ২৪ জন। আহত হয়েছে অনেকে। শতাধিক লোক আশ্রয়হীন হয়ে পড়েছে। ঝড়ের গতি ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটার। ঘরবাড়ি, গাছপালা, স্থাপনা লন্ডভন্ড হয়ে গেছে। গতকাল শনিবার রাজ্যের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। খবরে বলা হচ্ছে, ঝড়ের পর চারজন লোক নিখোঁজ হয়েছে। টর্নেডো সিলভার সিটিতে আঘাত করে। এটি পশ্চিম মিসিসিপির একটি শহর।

যুক্তরাষ্ট্রে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে টর্নেডোর আঘাতে নিহত ২৪ Read More »

প্রধানমন্ত্রী শেখ হাসিনা‌কে পাক প্রধানমন্ত্রী স্বাধীনতা দিব‌সের শুভেচ্ছা জা‌নি‌য়ে‌ছেন

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা‌কে অভিনন্দন জা‌নি‌য়ে‌ছেন পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আজ শ‌নিবার ঢাকার পা‌কিস্তান হাইক‌মিশন এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জা‌নি‌য়ে‌ছে। বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, ‘বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রক্ষার্থে পাকিস্তান সর্বোচ্চ গুরুত্ব দেয়। সেইসঙ্গে দুই দেশের জনগণের পারস্পরিক সুবিধা ও স্বার্থের জন্য এই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’ শেহবাজ শরীফ বঙ্গবন্ধুকন্যার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা‌কে পাক প্রধানমন্ত্রী স্বাধীনতা দিব‌সের শুভেচ্ছা জা‌নি‌য়ে‌ছেন Read More »

সহিংসতা ও রক্তপাতের হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাশ মানি মামলায় অভিযুক্ত হলে দেশজুড়ে সহিংসতা ও রক্তপাতের হুমকি দিয়েছেন। নিউইয়র্কের ম্যানহাটানের একটি আদালত ট্রাম্পের বিরুদ্ধে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে দেয়া অর্থের মামলায় (হাশ মানি-মুখ বন্ধ রাখার জন্য যে অর্থ দেয়া হয়) ট্রাম্পকে অভিযুক্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে এমন খবরের পরিপ্রেক্ষিতে ট্রাম্প শুক্রবার (২৪ মার্চ) এ মন্তব্য করেন।

সহিংসতা ও রক্তপাতের হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প Read More »

বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল \’সিইল\’ নির্মাণ হচ্ছে দুবাইয়ে

এবার দুবাইয়ে নির্মাণ হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল। যার নাম রাখা হয়েছে \’সিইল\’। ৮২ তলাবিশিষ্ট এই হোটেলটির উচ্চতা হবে ৩৬৫ মিটার বা ১ হাজার ১৯৭ দশমিক ৫ ফুট। আল আরাবিয়া\’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, \’সিইল\’ হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল। যার নির্মাণ কাজ ২০২৪ সালের প্রথম চতুর্থাংশ সময়ের

বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল \’সিইল\’ নির্মাণ হচ্ছে দুবাইয়ে Read More »

মুসলিমদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন বাইডেন

পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের সব মুসলিমকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় চীনে বসবাসকারী উইঘুরসহ বিশ্বের বিভিন্ন জায়গায় নিপীড়নের শিকার হওয়া মুসলমানদের প্রতি ‘সংহতি’ জানিয়েছেন তিনি। তিনি আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান। হোয়াইট হাউজের পক্ষ থেকে বাইডেনের বিবৃতিটি প্রকাশ করা হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম

মুসলিমদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন বাইডেন Read More »

আফ্রিকার ২ হাজার কোটি ডলার মওকুফ করলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আফ্রিকার একাধিক দেশের কাছে পাওনা দুই হাজার কোটি ডলারের বেশি ঋণ মওকুফ করে দিয়েছেন। সেই সঙ্গে আফ্রিকার সঙ্গে রাশিয়ার বাণিজ্য ক্রমাগত বাড়ছে বলেও জানিয়েছেন তিনি। তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ‘মাল্টিপোলার বিশ্বে রাশিয়া-আফ্রিকা’ শীর্ষক একটি সম্মেলনে যোগ দিয়ে সোমবার এ ঘোষণা দেন রুশ নেতা। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা তাস জানিয়েছে,

আফ্রিকার ২ হাজার কোটি ডলার মওকুফ করলেন পুতিন Read More »

Scroll to Top