আন্তর্জাতিক

ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় প্রাণহানি ছাড়াল ১৫ হাজার

শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় থামছেই না মৃত্যুর মিছিল। ইতোমধ্যে দেশ দুটিতে নিহতের সংখ্যা বেড়ে ১৫ হাজার ৩৮৩-তে দাঁড়িয়েছে। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। তুরস্কের দুর্যোগ এজেন্সি জানিয়েছে, দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ১২ হাজার ৩৯১ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া দুই হাজার ৯৯২ জনের মৃত্যু নিশ্চিত করেছে।

ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় প্রাণহানি ছাড়াল ১৫ হাজার Read More »

ভূমিকম্পে ধ্বংসস্তূপে চাপা পড়া ভাইকে বাঁচানোর চেষ্টায় ৩৬ ঘণ্টা আগলে রেখেছিল সিরীয় বোনটি

বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা ইদলিবের একটি গ্রামে ভবনের ধ্বংস্তূপ থেকে দুই শিশুকে উদ্ধার করতে গিয়ে এই দৃশ্য ক্যামেরাবন্দি করেন উদ্ধারকর্মীরা ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়ার উত্তরাঞ্চলে একটি ধসে পড়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা দুই ভাই-বোনকে ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। সিরিয়ার হারামের একটি ছোট গ্রাম বেসনায়া-বিসেইনেহ। সোমবার তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি

ভূমিকম্পে ধ্বংসস্তূপে চাপা পড়া ভাইকে বাঁচানোর চেষ্টায় ৩৬ ঘণ্টা আগলে রেখেছিল সিরীয় বোনটি Read More »

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৮,৩০০

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে বুধবার মৃতের সংখ্যা ৮,৩০০ ছাড়িয়ে গেছে। সরকারি উপাত্ত থেকে এ কথা জানা গেছে। উদ্ধারকর্মীরা আটকে পড়া জীবিতদের উদ্ধারে তাদের কাজ অব্যাহত রেখেছে। কর্মকর্তা এবং হাসপাতাল সূত্র বলছে, তুরস্কে ৫,৮৯৪ এবং সিরিয়ায় ২,৪৭০ জন মারা গেছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮,৩৬৪ জন। উল্লেখ্য, সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭মিনিটে তুরস্কের গাজিয়ানতেপ

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৮,৩০০ Read More »

তুরস্ক-সিরিয়ায় নিহত বেড়ে সাড়ে ৪ হাজার ৩০ হাজারের বেশি প্রাণহানির শঙ্কা ডব্লিউএইচও’র

তুরস্ক-সিরিয়া সীমান্তে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪ হাজার ৩শ’ ছাড়িয়েছে। সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে উদ্ধার অভিযান। এদিকে, এই ভূমিকম্পে দেশ দুইটিতে প্রাণহানির সংখ্যা ত্রিশ হাজার ছাড়িয়ে যাওয়া শঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। দেশ দুইটিতে ধ্বংসস্তুপের মাঝে চাপা পড়ে আছে হাজার হাজার মানুষ। কেবল তুরস্কেই উদ্ধার হয়েছে ২৪শ’ এর কাছাকাছি মরদেহ।

তুরস্ক-সিরিয়ায় নিহত বেড়ে সাড়ে ৪ হাজার ৩০ হাজারের বেশি প্রাণহানির শঙ্কা ডব্লিউএইচও’র Read More »

ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় নিহতের সংখ্যা ২৩০০ ছাড়িয়েছে

তুরস্ক-সিরিয়ায় কয়েক দশকের ইতিহাসের সর্বোচ্চ মাত্রার ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ২ হাজার ৩০০ জন ছাড়িয়ে গেছে। সোমবার ভোরের দিকে আঘাত হানা রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী এ ভূমিকম্পে মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। এখনও অসংখ্য মানুষ ধসে যাওয়া হাজার হাজার ভবনের নিচে চাপা পড়ে থাকায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে

ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় নিহতের সংখ্যা ২৩০০ ছাড়িয়েছে Read More »

তুরস্কে হওয়া শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৬৮

তুরস্কে হওয়া শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় ৫৬৮ বেশি মানুষ নিহত হয়েছে। আজ সোমবার তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর গাজিয়ান্তেপে ভোর ৪ টার দিকে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়। তুরস্কের সিরিয়া সীমান্তবর্তী শহর গাজিয়ান্তেপে শক্তিশালী এক ভূমিকম্প হয়েছে। ধসে পড়া ভবনে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন উদ্ধারকারীরা। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে ২৮৪ জন নিহত

তুরস্কে হওয়া শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৬৮ Read More »

কানাডায় উইঘুর নিয়ে ঐতিহাসিক বিল পাস করায় ক্ষুব্ধ চীন

চীনের জিনজিয়াং প্রদেশে চরম দমনপীড়নের শিকার সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ব্যাপারে কানাডা সরকার ঐতিহাসিক একটি বিল পাস করেছে। এর বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে বেইজিং। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকার সম্প্রতি এম-৬২ নামক একটি বিল পাস করে। বিল অনুযায়ী, মূলত জিনজিয়াং থেকে দেশটিতে পালিয়ে যাওয়া ১০ হাজার উইঘুর মুসলিমকে কানাডায় পুনর্বাসন করা হবে। আগামী দুই বছর অর্থাৎ

কানাডায় উইঘুর নিয়ে ঐতিহাসিক বিল পাস করায় ক্ষুব্ধ চীন Read More »

পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ মারা গেছেন

পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ আর নেই। দুবাইয়ের একটি হাসপাতালে তিনি ৭৯ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সামরিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন। নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের এক উর্ধতন একসেনা কর্মকর্তা সংবাদ সংস্থা এএফপিকে জানান, রবিবার সকালে দুবাইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মোশাররফ। তিনি আর আমাদের মাঝে নেই। তার

পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ মারা গেছেন Read More »

চীনকে ঘিরে ফিলিপাইনে মার্কিন সামরিক ঘাঁটি

নতুন একটি সামরিক চুক্তিতে সই করেছে বলে যুক্তরাষ্ট্র-ফিলিপাইন জানিয়েছে। এর মাধ্যমে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও স্বাধীনতা রক্ষা করবে বলে দেশ দুইটি আশা করছে। তবে এই চুক্তির মূল বিষয় হলো, ফিলিপাইনের চারটি সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর ও তাইওয়ানের আশেপাশে চীনা তৎপরতার ওপর নজরদারি করতে সক্ষম হবে। উত্তরে দক্ষিণ কোরিয়া এবং জাপান থেকে

চীনকে ঘিরে ফিলিপাইনে মার্কিন সামরিক ঘাঁটি Read More »

বাংলাদেশের আকাশ ধরে ভারতীয় বিমান চলবে কলকাতা-কোচবিহার রুটে

কলকাতার সঙ্গে বিমান পরিষেবায় ভারতের কোচবিহার জেলা যুক্ত হচ্ছে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকেই এই পরিষেবা চালু হচ্ছে। বিমান সংস্থা ইন্ডিয়া ওয়ান থাকছে এর দায়িত্বে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের স্কিমের আওতায় মিলবে এই বিমান পরিষেবা। তবে এ পরিষেবায় ব্যবহার হবে বাংলাদেশের আকাশ পথ। শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের কোচবিহার বিমানবন্দর পরিদর্শনে এসে এসব তথ্য জানান ভারতের

বাংলাদেশের আকাশ ধরে ভারতীয় বিমান চলবে কলকাতা-কোচবিহার রুটে Read More »

Scroll to Top