আন্তর্জাতিক

প্রেসিডেন্ট বাইডেন পা রাখলেন আশি বছরে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল রোববার আশিতে পা দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ প্রথম ক্ষমতাসীন কোন প্রেসিডেন্টের বয়স আশি হলো। তবে এ নিয়ে হোয়াইট হাউসে প্রকাশ্য তেমন কোন আয়োজন নেই। টুইটারে নিজেদের একটি নাচের ছবি পোস্ট করে স্ত্রী জিল বাইডেন লিখেছেন, ‘আমি যার সাথে নাচতে চাই, সে তুমি ছাড়া আর কেউ নয়। শুভ জন্মদিন জো!

প্রেসিডেন্ট বাইডেন পা রাখলেন আশি বছরে Read More »

যুক্তরাষ্ট্রের কলোরাডোয় নৈশক্লাবে হামলায় নিহত ৫, আহত ১৮

যুক্তরাষ্ট্রের কলোরাডোর এক নৈশক্লাবে বন্দুক হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৮ জন। গতকাল রোববার পুলিশ এ খবর জানিয়েছে। পুলিশের মুখপাত্র পামেলা ক্যাস্ত্রো বলেন, ‘অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি যে স্থানীয় ক্লাবে আজ সন্ধ্যায় গোলাগুলি হয়েছে। এতে পাঁচজন নিহত এবং আহত হয়েছে ১৮ জন। প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে। ঘটনার তদন্ত চলছে।’ তিনি

যুক্তরাষ্ট্রের কলোরাডোয় নৈশক্লাবে হামলায় নিহত ৫, আহত ১৮ Read More »

ইউক্রেন যুদ্ধের জন্য ড্রোন তৈরিতে ইরান সহযোগিতা করবে রাশিয়াকে

রাশিয়া এবং ইরান তাদের প্রতিরক্ষা সম্পর্ক আরো জোরদার করেছে। এর অংশ হিসেবে দু’দেশ একটি চুক্তি করেছে যার আওতায় ইরানের নকশাকৃত ড্রোন রাশিয়ায় তৈরি হবে যা ইউক্রেনে ব্যবহার করা হবে। গতকাল শনিবার পশ্চিমা কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা আমেরিকার প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্টকে একথা বলেছেন। এর আগে তেহরান ও মস্কো বারবার অস্বীকার করেছে যে, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সংঘাতের

ইউক্রেন যুদ্ধের জন্য ড্রোন তৈরিতে ইরান সহযোগিতা করবে রাশিয়াকে Read More »

নিজ আসনে হেরে মাহাথির মোহাম্মদ জামানত হারালেন

দীর্ঘ ৫০ বছর মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ নিজ আসন ধরে রেখেছিলেন। অবশেষে হেরে গেরাকান তানাহ এয়ার (জিটিএ) জোটের এ প্রার্থী তার আসনটি হারিয়েছেন। ১৯৬৯ সালের পর দেশটির সাধারণ নির্বাচনে এই প্রথম নিজ আসনে হেরে জামানত বাজেয়াপ্ত হয়েছে মাহাথিরের। নির্বাচন কমিশনের তথ্যে দেখা গেছে, এই নির্বাচনে প্রথমবারের মতো সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী প্রবীণ রাজনীতিক মাহাথির

নিজ আসনে হেরে মাহাথির মোহাম্মদ জামানত হারালেন Read More »

যুক্তরাষ্ট্রে পাল্টা পারমাণবিক হামলার হুমকি দিলেন কিম

এবার উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন মার্কিন যুক্তরাষ্ট্রকে হামলার পাল্টা হুমকি দিলেন। একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কয়েক ঘণ্টা পরে তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে। গতকাল শুক্রবার তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। গতকাল শুক্রবার উত্তর কোরিয়া এমন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপান সাগরে নিক্ষেপ করেছে- যা যুক্তরাষ্ট্রের মূল

যুক্তরাষ্ট্রে পাল্টা পারমাণবিক হামলার হুমকি দিলেন কিম Read More »

গোপন আলোচনা ‘ফাঁস’ মুখোমুখি তর্কে ট্রুডো-শি জিনপিং

ইন্দোনেশিয়ার বালি দ্বীপে জি২০ সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠকের আলোচনা ফাঁস করায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ক্ষোভ উগরে দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাদের তর্কের বিষয়টি ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। দুই নেতার তর্কের ভিডিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দুই দেশের আলোচনার

গোপন আলোচনা ‘ফাঁস’ মুখোমুখি তর্কে ট্রুডো-শি জিনপিং Read More »

পোল্যান্ডে বিস্ফোরিত ক্ষেপণাস্ত্রটি রাশিয়া থেকে ছোড়া হয়নি সম্ভবত: জো বাইডেন

পোল্যান্ডে যে ক্ষেপণাস্ত্রটি পড়েছে, তা সম্ভবত রাশিয়া থেকে ছোড়া হয়নি বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন। আজ বুধবার (১৬ নভেম্বর) পশ্চিমা মিত্র দেশের নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠকের পর বাইডেন এ কথা বলেন। পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনা নিয়ে আলোচনার জন্য এ বৈঠক ডাকা হয়েছিল। গতকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের একটি গ্রামে বিস্ফোরণে

পোল্যান্ডে বিস্ফোরিত ক্ষেপণাস্ত্রটি রাশিয়া থেকে ছোড়া হয়নি সম্ভবত: জো বাইডেন Read More »

সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে পাকিস্তানে ৬ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানে গুলি করে ৬ পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। নিহত পুলিশ সদস্যদের মধ্যে একজন কর্মকর্তা এবং পাঁচজন কনস্টেবল। গাড়ি নিয়ে রাস্তায় টহল দেওয়ার সময় সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান তারা। আজ বুধবার (১৬ নভেম্বর) পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশে এই ঘটনা ঘটে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এবং এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদনে বলা

সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে পাকিস্তানে ৬ পুলিশ সদস্য নিহত Read More »

পোল্যান্ডের একটি গ্রামে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ২ জন নিহত

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের সীমান্তবর্তী পোল্যান্ডের একটি গ্রামে দুজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) এ ঘটনা ঘটে বলে অগ্নিনির্বাপক কর্মীরা জানিয়েছেন। রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে এ বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে। তবে, সংবাদমাধ্যমের এমন অসমর্থিত প্রতিবেদন তদন্ত করে দেখছে ন্যাটো মিত্ররা। পোলিশ সরকারের একজন মুখপাত্র জানান, হামলাটি রাশিয়ার কিনা

পোল্যান্ডের একটি গ্রামে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ২ জন নিহত Read More »

ইস্তানবুলে হামলাকারী গ্রেফতার, সন্ত্রাসবাদী হামলা: প্রেসিডেন্ট এরদোগান

তুরস্কের ইস্তানবুলে বিস্ফোরণ ঘটানো ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। ইতোমধ্যে এ ঘটনায় ‘জঙ্গি যোগসূত্রের’ অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। গ্রেফতার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেই গোটা ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। গতকাল রোববার বিকালের এ হামলায় ৬ জন নিহত এবং অন্তত ৮১ জন আহত

ইস্তানবুলে হামলাকারী গ্রেফতার, সন্ত্রাসবাদী হামলা: প্রেসিডেন্ট এরদোগান Read More »

Scroll to Top