আন্তর্জাতিক

লাদাখে গাড়ি দুর্ঘটনায় ৭ ভারতীয় সেনা নিহত

ভারতের লাদাখের তুরতুখ সেক্টরে গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছে দেশটির অন্তত ৭ সেনা। এছাড়া গুরুতর আহত হয়েছে আরও অনেক সেনা। সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। দেশটির সেনা সূত্র জানিয়েছে, আহতদের জন্য সর্বোত্তম চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার প্রচেষ্টা চলছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, লাদাখের তুরতুখ সেক্টরে সেনাদের বহরকারী একটি গাড়ি রাস্তা থেকে

লাদাখে গাড়ি দুর্ঘটনায় ৭ ভারতীয় সেনা নিহত Read More »

ইসরাইলের সঙ্গে সম্পর্ক করলে মৃত্যুদণ্ড, ইরাকি পার্লামেন্টে আইন পাশ

ইসরাইল বিরোধী কঠোর আইন পাশ করেছে ইরাকের পার্লামেন্ট। নতুন আইন অনুযায়ী, এখন থেকে কোনো ইরাকি নাগরিক বা প্রতিষ্ঠান ইসরাইলে ভ্রমণ ও তাদের সাথে কোন ধরনের সর্ম্পক রাখতে পারবে না। এমনকি সোশ্যাল মিডিয়ায়ও কোনো ইসরাইলির সাথে যোগাযোগ রাখা নিষিদ্ধ করা হয়েছে এই আইনের মাধ্যমে। আইন ভঙ্গকারীকে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। আল জাজিরা এক

ইসরাইলের সঙ্গে সম্পর্ক করলে মৃত্যুদণ্ড, ইরাকি পার্লামেন্টে আইন পাশ Read More »

ভারত প্রতিবেশী দেশগুলোয় গম রপ্তানি অব্যাহত রাখবে

ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল প্রতিবেশীদের পাশাপাশি দুর্বল দেশগুলোয় গম রপ্তানি অব্যাহত রাখার কথা জানিয়েছেন। সুইজারল্যান্ডের দাভোসে গতকাল বুধবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে পীযূষ গোয়েল এ কথা বলেন। তিনি এ নিয়ে টুইটও করেছেন। ভারতের বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ভারতের গম রপ্তানি বিশ্ববাণিজ্যের ১ শতাংশের কম। আমাদের রপ্তানি নিয়ন্ত্রণ বিশ্ববাজারকে প্রভাবিত করবে না।’ পীযূষ গোয়েল বলেন, ‘আমরা দুর্বল দেশ ও

ভারত প্রতিবেশী দেশগুলোয় গম রপ্তানি অব্যাহত রাখবে Read More »

ইমরান খানের গাড়িবহর ইসলামাবাদে, সেনা মোতায়েন

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খান সমর্থকদের নিয়ে প্রবেশ করেছেন রাজধানী ইসলামাবাদে। আজ বৃহস্পতিবার ভোরে প্রবেশের পর তারা রওনা হয়েছেন ডি-চক অভিমুখে। এরই জেরে ‘সরকারি গুরুত্বপূর্ণ ভবন রক্ষায়’ রেড জোন এলাকায় কেন্দ্রীয় সরকার কর্তৃপক্ষ সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছে। এক টুইট বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, সংবিধানের ২৪৫ ধারা অনুযায়ী রেড জোনে সেনা মোতায়েনের অনুমোদন দিতে

ইমরান খানের গাড়িবহর ইসলামাবাদে, সেনা মোতায়েন Read More »

ইউক্রেনের পূর্বাঞ্চলে সর্বাত্মক হামলা শুরু রাশিয়ার

ইউক্রেনীয় সেনাদের কোণঠাসা করতে দেশটির পূর্বাঞ্চলে রাশিয়া সর্বাত্মক হামলা শুরু করেছে। গতকাল মঙ্গলবার (২৪ মে) শুরু হওয়া এই লড়াইয়েই অঞ্চলটিতে মস্কোর সামরিক অভিযানের ভাগ্য নির্ধারিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রুশ হামলার ঠিক তিন মাসের মাথায় যুদ্ধের ভাগ্যনির্ধারণী লড়াইগুলো চলছে মূলত ইউক্রেনের দক্ষিণ-পূর্ব অঞ্চলে। দুটি প্রদেশ- লুহানস্ক ও দোনেৎস্কে বিভক্ত ইউক্রেনের ডনবাস অঞ্চল দখলের

ইউক্রেনের পূর্বাঞ্চলে সর্বাত্মক হামলা শুরু রাশিয়ার Read More »

আরব আমিরাতে প্রথম মাঙ্কিপক্স শনাক্ত

বিশ্বব্যাপী মাঙ্কিপক্স নতুন আতঙ্ক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যমতে, ১৮টি দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে মাঙ্কিপক্সে আক্রান্ত প্রথম ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, আরব আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্ত নারীর বয়স ২৯ বছর। তিনি আফ্রিকার পশ্চিমাঞ্চল থেকে এসেছেন। তাকে

আরব আমিরাতে প্রথম মাঙ্কিপক্স শনাক্ত Read More »

যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রাথমিক বিদ্যালয়ে গোলাগুলিতে নিহত বেড়ে ২১

গোলাগুলির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম অঙ্গরাজ্য টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে। এতে ১৯ শিক্ষার্থীসহ মোট ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত হয়েছেন সন্দেহভাজন বন্দুকধারীও বলে জানা গেছে। টেক্সাসের গভর্ণর গ্রেগ অ্যাব জানান, স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে টেক্সাসেস রব এলিমেন্টারি স্কুলে এ ঘটনা ঘটে। স্কুলটি আমেরিকার সপ্তম বৃহত্তম শহর সান আন্তোনিও থেকে

যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রাথমিক বিদ্যালয়ে গোলাগুলিতে নিহত বেড়ে ২১ Read More »

ভবন ধসে ইরানে নিহত ৬, আটকা পড়েছে ৮০ জন

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আবাদানে একটি ১০ তলা ভবন ধসে নিহত হয়েছে অন্তত ৬জন। আরও আনুমানিক ৮০জন ধ্বংসস্তূপে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল সোমবার এ দুর্ঘটনা ঘটে বলে আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে। রেড ক্রিসেন্টের স্থানীয় শাখার প্রধান বলেন, ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও পর্যন্ত ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে ২৭ জনকে।

ভবন ধসে ইরানে নিহত ৬, আটকা পড়েছে ৮০ জন Read More »

চীনের বিরুদ্ধে বাইডেনের যুদ্ধের হুমকি

তাইওয়ান ইস্যুতে চীনের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধের হুমকি দিয়েছেন। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে টোকিওতে বৈঠকের পর এ হুমকি দেন তিনি। তাইওয়ানকে রক্ষায় যুক্তরাষ্ট্র সামরিক পথ বেছে নেবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জো বাইডেন বলেন, ‘হ্যাঁ, আমরা এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।’ মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এক চীন নীতির সঙ্গে একমত। আমরা তাতে

চীনের বিরুদ্ধে বাইডেনের যুদ্ধের হুমকি Read More »

চীনের আধিপত্য ঠেকাতে ১২ দেশের সঙ্গে চুক্তি যুক্তরাষ্ট্রের

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আধিপত্য রুখতে ১২টি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক চুক্তি করেছে। ইন্দো-প্যাসিফিক ইকোনোকমিক ফ্রেমওয়ার্কের (আইপিইএফ) আওতায় যুক্তরাষ্ট্রসহ ১৩টি দেশ একত্রে কাজ করবে। বিশ্বের ৪০ শতাংশ জিডিপি থাকছে বাইডেন সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত এ জোটের হাতে। অস্ট্রেলিয়া, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও নিউজিল্যান্ডের মতো অর্থনৈতিকভাবে শক্তিধর দেশগুলোর সঙ্গে একত্রে কাজ করবে যুক্তরাষ্ট্র। আজ সোমবার (২৩

চীনের আধিপত্য ঠেকাতে ১২ দেশের সঙ্গে চুক্তি যুক্তরাষ্ট্রের Read More »

Scroll to Top