আন্তর্জাতিক

১ জনের করোনা শনাক্ত হওয়ায় নিউজিল্যান্ডে দেশব্যাপী লকডাউন

প্রায় ১৭০ দিন পর নিউজিল্যান্ডে এক ব্যক্তির শরীরে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে দেশব্যাপী লকডাউন জারি করেছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। আজ মঙ্গলবার (১৭ আগস্ট) এক ঘোষণায় তিনি এ কথা বলেন। প্রতিবেদনে বলা হয়, অকল্যান্ডের বৃহত্তম শহরে ৫৮ বছর বয়সী এক ব্যক্তির শরীরে শনাক্ত হয়েছে করোনা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, তিনি ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত।

১ জনের করোনা শনাক্ত হওয়ায় নিউজিল্যান্ডে দেশব্যাপী লকডাউন Read More »

আফগানদের আশ্রয় দিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান বাংলাদেশের

যুক্তরাষ্ট্র মার্কিন সেনাদের জন্য কাজ করা আফগান নাগরিকসহ কয়েক হাজার মানুষকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার অনুরোধ জানিয়েছিলো। তবে তাদের এ প্রস্তাব নাকোচ করেছে বাংলাদেশ। আজ সোমবার ( ১৬ আগস্ট) রাতে পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, \”প্রথমে ওয়াশিংটনে আমাদের রাষ্ট্রদূতের কাছে এবং পরে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত কিছু আফগান নাগরিককে সাময়িকভাবে বাংলাদেশে আশ্রয় দেওয়ার অনুরোধ

আফগানদের আশ্রয় দিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান বাংলাদেশের Read More »

দোহায় মার্কিন-তালেবান বৈঠক: আফগানিস্তান ত্যাগে মার্কিন নাগরিকরা বাধা পাবে না

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড ও তালেবানের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে মুখোমুখি একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে আজ সোমবার (১৬ আগস্ট) বার্তাসংস্থা এপির বরাতে এসব জানিয়েছে বিবিসি। বৈঠকে মার্কিন নাগরিকদের কাবুল থেকে সরাতে তালেবান বাধা দেবে না এমন একটি চুক্তি হয়েছে। প্রতিবেদনে বলা হয়, কাতারের দোহায় বৈঠকে মার্কিন জেনারেল ফ্র্যাঙ্ক ম্যাকেঞ্জি তালেবানদের সঙ্গে

দোহায় মার্কিন-তালেবান বৈঠক: আফগানিস্তান ত্যাগে মার্কিন নাগরিকরা বাধা পাবে না Read More »

আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট তালেবান নেতা আবদুল গনি বারাদার

টানটান উত্তেজনা বিরাজ করছে আফগানিস্তানে। চতুর্দিক থেকে রাজধানী কাবুল ঘিরে ফেলেছে তালেবান যোদ্ধারা। এই অবস্থায় প্রেসিডেন্ট আশরাফ গনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তালেবানের সিনিয়র নেতা মোল্লা আব্দুল গনি বারাদার। সূত্র বলছে, তালেবানের এই নেতা গতকাল রোববার সকালে আশরাফ গনি

আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট তালেবান নেতা আবদুল গনি বারাদার Read More »

তালেবানের দখলে কাবুল, বাইডেনের পদত্যাগ দাবি ট্রাম্পের

তালেবান যোদ্ধরা আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে পদত্যাগের দাবি জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে গতকাল রোববার ট্রাম্প বলেন, আফগানিস্তানে যা ঘটতে দিয়েছেন, তাতে অপমানবোধ থেকে তার (বাইডেন) পদত্যাগ করা উচিত। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ, বাইডেনের কারণে মার্কিন বাহিনীকে শূন্য হাতে আফগানিস্তান ছাড়তে হয়েছে। তিনি ক্ষমতায় থাকলে দেশটি থেকে মার্কিন

তালেবানের দখলে কাবুল, বাইডেনের পদত্যাগ দাবি ট্রাম্পের Read More »

তালেবানের কাছে যুক্তরাষ্ট্রসহ ৬৫ দেশ যে অনুরোধ জানাল

তুমুল লড়াইয়ে দেশের অধিকাংশ প্রাদেশিক রাজধানী দখলে নেওয়ার পর তালেবানের পতাকা উড়ছে আফগানিস্তানের রাজধানীতেও। দেশ তালেবানের দখলে চলে যাওয়ায় যুক্তরাষ্ট্র থেকে সহযোগিতা পাওয়া আফগান নাগরিকদের সময় কাটছে আতঙ্কে। সাধারণ নাগরিকরাও রয়েছেন ভয়ের মধ্যে। তাদের মধ্যে যারা দেশ ছাড়তে চান তাদের যেন কোনো বাধা দেওয়া না হয় সে বিষয়ে তালেবানের প্রতি অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ ৬৫ দেশ।

তালেবানের কাছে যুক্তরাষ্ট্রসহ ৬৫ দেশ যে অনুরোধ জানাল Read More »

আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি দেশ ছেড়ে পালিয়েছেন

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি দেশ ছেড়ে তাজিকিস্তানে পালিয়ে গেছেন বলে নিশ্চিত করেছেন ইন্টেরিয়র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। গতকাল রবিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, তবে রাষ্ট্রপতির কার্যালয় বলেছে, নিরাপত্তার কারণে আশরাফ গনির চলাচল সম্পর্কে কিছু বলা যাবে না। এদিকে রাজধানী কাবুলে প্রবেশ করা তালেবানের একজন প্রতিনিধি আগে জানিয়েছিলেন, দলটি ঘানির

আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি দেশ ছেড়ে পালিয়েছেন Read More »

কাবুলের মার্কেটে বোরকা কেনার হিড়িক

আফগানিস্তনের রাজধানী কাবুলের একটি মার্কেটে আরেফ বোরকা বিক্রি করেন। দেশটির বর্তমান পরিস্থিতিতে আরেফের দোকানে দারুণ বিক্রি হচ্ছে বোরকা। আরেফের দোকান দূর থেকে দেখলে মনে হতে পারে নীল রঙের পর্দা টাঙানো আছে সেখানে। কিন্তু কাছে গেলে বোঝা যায় অসংখ্য নীল বোরকা দোকানের হুকে ঝোলানো আছে। কাবুলের চারদিক তালেবান ঘিরে ফেলায় সেখানকার নারীরাও তৈরি হচ্ছেন পরিস্থিতি মোকাবেলার

কাবুলের মার্কেটে বোরকা কেনার হিড়িক Read More »

আফগান সরকারের কাছে কাবুল আর পুরো দেশ তালেবানের দখলে

জালালাবাদের বাসিন্দা আহমাদ ওয়ালি বলছিলেন ‘আমরা সকালে ঘুম থেকে উঠে দেখি পুরো শহর তালেবানের সাদা পতাকায় ছেয়ে গেছে।’ এভাবেই আজ রোববার কোনো লড়াই ছাড়া আফগানিস্তানের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর জালালাবাদ দখল করে নিয়েছে তালেবান। এই শহরটির পতনের মধ্য দিয়ে একমাত্র রাজধানী কাবুল ছাড়া দেশটির আর সব গুরুত্বপূর্ণ শহরে প্রতিষ্ঠিত হল তালেবানের নিয়ন্ত্রণ। তালেবানের এ বিদ্যুৎগতির অগ্রগতিতে

আফগান সরকারের কাছে কাবুল আর পুরো দেশ তালেবানের দখলে Read More »

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইমরান খানের সমবেদনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীতে সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ১৫ আগস্ট পালিত বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার ইমরান খান প্রধানমন্ত্রীকে এক বার্তায় এই সমবেদনা জানান। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, \”আপনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আপনার পরিবারের অন্যান্য

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইমরান খানের সমবেদনা Read More »

Scroll to Top