আন্তর্জাতিক

সৌদিতে ঈদ মঙ্গলবার

সৌদি আরবে আজ সোমবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল মঙ্গলবার সৌদি আরবসহ আরব উপসাগরীয় দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সৌদির সুপ্রিম কোর্টের বরাত দিয়ে আরব নিউজের খবরে বলা হয়েছে, আজ সোমবার দেশটির কিছু জায়গায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে কাল সৌদি আরবসহ আরব উপসাগরীয় দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

সৌদিতে ঈদ মঙ্গলবার Read More »

যুক্তরাজ্য সফরে যাচ্ছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্য যাচ্ছেন। স্থানীয় সময় সোমবার (০৩ জুন) সকাল ৯টায় লন্ডনের স্টানস্টেড বিমানবন্দরে ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান বিমানটি অবতরণ করবে। এদিকে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে রক্ষণশীল নেতা বরিস জনসনকে ফের সমর্থন জানালেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার লন্ডন পৌঁছানোর আগে এক বিবৃতিতে বলেন, তিনিই সবচেয়ে যোগ্য ব্যক্তি। তিন দিনের

যুক্তরাজ্য সফরে যাচ্ছেন ট্রাম্প Read More »

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নেই: ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তার দেশের আলোচনায় বসার কোনও সম্ভাবনা নেই। রোববার তেহরানে মার্কিন নিউজ চ্যানেল এবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। জারিফ বলেন, যুক্তরাষ্ট্র আসলে চাপ প্রয়োগ করে ইরানকে আলোচনার টেবিলে নিতে চায় এবং তেহরান চাপ প্রয়োগ পছন্দ করে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাকে

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নেই: ইরান Read More »

স্বরাষ্ট্রমন্ত্রীর পদে বসেই কাশ্মীরে নজর অমিত শাহের

ভারতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে নিজের পরের গুরুত্বপূর্ণ আসনে বিজেপির অন্যতম নেতা অমিত শাহকে বসিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর সবার আগে কাশ্মীরের দিকে নজর দিয়েছেন বিজেপির প্রভাবশালী নেতা অমিত শাহ। শনিবার জম্মু কাশ্মীরের রাজ্যপাল সত্য পাল মালিকের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ রাজ্যপালের কাছ থেকে কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে খোঁজ নেন

স্বরাষ্ট্রমন্ত্রীর পদে বসেই কাশ্মীরে নজর অমিত শাহের Read More »

যুক্তরাষ্ট্রের ভিসার আবেদনে নতুন নিয়ম

নতুন নিয়ম অনুযায়ী যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারীকে এখন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিস্তারিত তথ্য জমা দিতে হবে। এ ক্ষেত্রে আবেদনকারীকে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহৃত নাম ও গত পাঁচ বছর যাবৎ ব্যবহার করছে এমন ই-মেইল এবং ফোন নম্বর জমা দিতে হবে। জানা গেছে, কূটনীতিক এবং সরকারি কর্মকর্তাদের ভিসার ক্ষেত্রে সবসময় এ নিয়ম জারি থাকবে না।

যুক্তরাষ্ট্রের ভিসার আবেদনে নতুন নিয়ম Read More »

বাংলাদেশ সফরে আসছেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের পর শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন নরেন্দ্র মোদি। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) এ তথ্য নিশ্চিত করেছে। দুদেশের মধ্যকার সম্পর্ককে এক ‘অভূতপূর্ব নতুন উচ্চতায়’ উন্নীত করার জন্য এ সফর অনুষ্ঠিত হবে। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) জানায়, মোদি ইতোমধ্যে বাংলাদেশ সফরে বাংলাদেশ সরকারের আমন্ত্রণ আনন্দের সাথে গ্রহণ করেছেন এবং

বাংলাদেশ সফরে আসছেন মোদি Read More »

প্রথম নারী অর্থমন্ত্রী পেল ভারত

এই প্রথম নারী অর্থমন্ত্রী পেল ভারত। তিনি হলেন নির্মলা সীতাররাম। এর আগে মোদী সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি। ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের মে পর্যন্ত এই দায়িত্ব পালন করেন নির্মলা। সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থাকলেও ৪৮ বছর পর এই প্রথম পূর্ণ মেয়াদের জন্য কোনো নারীকে অর্থমন্ত্রী করা হলো ভারতে।

প্রথম নারী অর্থমন্ত্রী পেল ভারত Read More »

যুক্তরাষ্ট্রে সরকারি ভবনে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১২

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে একটি সরকারি ভবনে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ১২ জন নিহতের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শুক্রবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। আহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন। ভার্জিনিয়া পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে ভার্জিনিয়া বিচ সিটির একজন কর্মী হিসেবে শনাক্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে সরকারি ভবনে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১২ Read More »

ট্রাম্পের পছন্দ বরিস জনসন

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেশটির কনজারভেটিভ পার্টির নেতা বরিস জনসন ‘চমৎকার’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্য সফরে যাওয়ার আগে দ্যা সান-এ দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি বরিস জনসন ভালো একটি পছন্দ হবে যুক্তরাজ্যের জন্য।’ প্রধানমন্ত্রী প্রার্থী অন্যরাও তাঁর সমর্থন চেয়েছেন উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমি যে কাউকে সাহায্য করতে পারব।’

ট্রাম্পের পছন্দ বরিস জনসন Read More »

মেক্সিকোর সব পণ্যে শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

মেক্সিকোর সব পণ্যের উপর কর আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো থেকে অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে মেক্সিকো সরকারের উপর বাড়তি চাপ প্রয়োগ করতেই এ সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প এক টুইট বার্তায় জানিয়েছেন, আগামী ১০ জুন থেকে মেক্সিকোর সব ধরনের পণ্য প্রবেশের উপর ৫ শতাংশ শুল্কারোপ করা হবে। অবৈধ অভিবাসীদের প্রবেশ বন্ধ না হওয়া পর্যন্ত

মেক্সিকোর সব পণ্যে শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের Read More »

Scroll to Top