যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ মানেই ইরান শেষ: ট্রাম্প
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলছে তীব্র বাকযুদ্ধ। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইরানকে হুঁশিয়ার করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই টুইটার বার্তায় তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করতে এলে ইরান নিশ্চিহ্ন হয়ে যাবে। সোমবার (২০ মে) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে একথা বলা হয়। ট্রাম্প টুইটারে লিখেছেন, ‘যদি ইরান যুদ্ধ করতে চায় তাহলে আনুষ্ঠানিকভাবে দেশটির ইতি ঘটবে।’
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ মানেই ইরান শেষ: ট্রাম্প Read More »