আন্তর্জাতিক

ট্রাম্পকে যেসব উপহার দিয়েছিলেন সৌদি বাদশাহ

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল যখন ১৯৪৫ সালে সৌদি আরব সফরে গিয়েছিলেন, তিনি বাদশাহ আব্দুল আজিজ ইবনে সউদের জন্য উপহার হিসাবে ১০০ পাউন্ড মূল্যের সুগন্ধি নিয়ে গিয়েছিলেন। প্রতিদানে চার্চিল পেয়েছিলেন হীরার আঙটি, মনি-মুক্তো বসানো তরবারি আর পোশাক। লজ্জা পেয়ে দেশে ফিরে তিনি সৌদি বাদশার জন্য একটি রোলস রয়েস গাড়ি পাঠিয়েছিলেন। বিদেশ থেকে আসা রাষ্ট্রীয়

ট্রাম্পকে যেসব উপহার দিয়েছিলেন সৌদি বাদশাহ Read More »

মালিতে বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, জাতিসংঘ মহাসচিবের নিন্দা

জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োজিত আফ্রিকার দেশ মালির উত্তরে বাংলাদেশি তিন সেনার প্রাণহানির পর হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাস। রোববার মালিতে সন্ত্রাসীদের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ওই তিন বাংলাদেশি সেনা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। এক বিবৃতিতে মহাসচিব অ্যান্তোনিও গুতেরাসের মুখপাত্র মালিতে দীর্ঘমেয়াদি নিরাপত্তা এবং শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মালিতে বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, জাতিসংঘ মহাসচিবের নিন্দা Read More »

মেলানিয়াকে পাশে রেখে ট্রাম্পের বিব্রতকর বক্তব্য (ভিডিও)

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে থেকেই ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ড মানুষের হাস্যরসের খোরাক হয়ে উঠছিল। ট্রাম্প এখনও নিয়মিতভাবেই সে খোরাকে রসদ জুগিয়েই যাচ্ছেন! বিভিন্ন সময় স্ত্রী মেলানিয়ার সাথে তার বিব্রতকর মুহূর্ত নিয়েও মিডিয়া ও সামাজিক মাধ্যমে কম আলোচনা হয়নি। সপ্তাহখানেক আগে ট্রাম্প আরেক হাস্যকর ঘটনার জন্ম দিয়েছেন। যুক্তরাষ্ট্রে সম্প্রতি আঘাত হানা হ্যারিকেন ইরমার আঘাতে ক্ষয়ক্ষতি দেখতে

মেলানিয়াকে পাশে রেখে ট্রাম্পের বিব্রতকর বক্তব্য (ভিডিও) Read More »

‘স্বামীর জীবন বাঁচাতে’ বাসর ঘরে বধূকে তান্ত্রিক ও দেবরের ধর্ষণ!

স্বামীর জীবনের ‘ঝুঁকি’ দূর করতে তান্ত্রিকের কথা অনুযায়ী বিয়ের রাতেই ধর্ষণ করা হলো নববিবাহিতাকে। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মেরঠে। ধর্ষিতা নববধূ ও তার পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে দেবর ও তান্ত্রিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার (শহর) মান সিংহ চৌহান। তিনি আরও বলেছেন, এফআইআর-এ স্বামী ও দেবরের বিরুদ্ধে ধর্ষণের

‘স্বামীর জীবন বাঁচাতে’ বাসর ঘরে বধূকে তান্ত্রিক ও দেবরের ধর্ষণ! Read More »

চীনে অগ্নিকাণ্ডে নিহত ১১

চীনের পূর্বাঞ্চলীয় ঝিজিয়াং প্রদেশের একটি নগরীতে সোমবার দু’টি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ায় ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি সূত্র। এ ব্যাপারে স্থানীয় সরকারের এক বিবৃতিতে বলা হয়, ঝিজিয়াং প্রদেশের তাইঝু নগরীতে মধ্যরাতের পরপরই এ আগুন ছড়িয়ে পড়ে। আগুনে দগ্ধ হয়ে ১১ জনের প্রাণহানি ঘটে। মারাত্মকভাবে দগ্ধ অপর দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে

চীনে অগ্নিকাণ্ডে নিহত ১১ Read More »

শ্মশান থেকে ‘ধর্ষক সাধু’ গ্রেফতার

সময়ের সঙ্গে সঙ্গে ক্রমেই সামনে আসছে পশ্চিমবঙ্গের ‘ধর্ষক’ ভণ্ড বাবাদের কাহিনী! অবশেষে দেড় বছর পর সাধুর ছদ্মবেশে পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারাপীঠে আত্মগোপন করে থাকা ‘ধর্ষক’ বাবাকে গ্রেফতার করল পুলিশ৷ আটক অশোক পালের বাড়ি হুগলির মগরার ডেরিকুঠি এলাকায়৷ সোর্সের মাধ্যমে খবর পেয়ে শনিবার রাতে তাকে তারাপীঠ শ্মশান থেকে আটক করে মগরা থানা পুলিশ৷ তাকে রোববার চুঁচূড়া

শ্মশান থেকে ‘ধর্ষক সাধু’ গ্রেফতার Read More »

রোহিঙ্গা নারীদের দেহে ধর্ষণসহ ভয়াবহ যৌন নির্যাতনের আলামত

মিয়ানমারের সেনাবাহিনীর বর্বরতা থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা নারীদের পরীক্ষা করে বহু নারীর দেহেই ধর্ষণসহ ভয়াবহ যৌন নির্যাতনের আলামত পেয়েছেন জাতিসংঘের পক্ষ থেকে আসা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ওই মেডিকদের (চিকিৎসক-স্বাস্থ্যকর্মী) বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। শারীরিক পরীক্ষা থেকে পাওয়া রিপোর্টের ভিত্তিতে মেডিকরা জানান, ওই রোহিঙ্গা নারীদের দেহে বারবার যৌন

রোহিঙ্গা নারীদের দেহে ধর্ষণসহ ভয়াবহ যৌন নির্যাতনের আলামত Read More »

বাংলাদেশের সঙ্গে আলোচনার জন্য দূত পাঠাতে চান সু চি

চলমান রোহিঙ্গা সংকটের মধ্যে প্রথমবারের মতো বাংলাদেশের সঙ্গে আলোচনার জন্য দূত পাঠাতে চাইছেন মিয়ানমারের নেত্রী ও স্টেট কাউন্সেলর অং সান সু চি। তিনি তার কার্যালয় বিষয়ক মন্ত্রী কিয়াও তিন্ত সুই’কে ঢাকায় পাঠাবেন। গত ২৫ আগস্ট থেকে রাখাইনে নতুন করে সহিংসতা শুরুর আগেই বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনার জন্য মিয়ানমার সরকারকে অনুরোধ করে আসছিলো। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ

বাংলাদেশের সঙ্গে আলোচনার জন্য দূত পাঠাতে চান সু চি Read More »

উত্তর কোরিয়াসহ তিন দেশের উপর ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার দুটি কম্যুনিস্ট শাসিত দেশসহ আরও একটি মুসলিম দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন। দেশগুলো হলো উত্তর কোরিয়া, চাদ এবং ভেনেজুয়েলা। রবিবার রাতে আনুষ্ঠানিকভাবে এই নিষেধাজ্ঞা জারি করেন। আগামী ১৮ অক্টোবর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে যাদের ভিসার মেয়াদ এর বেশি সময় পর্যন্ত রয়েছে তাদের ওপর এটি কার্যকর হবে

উত্তর কোরিয়াসহ তিন দেশের উপর ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি Read More »

কিমকে চরম শিক্ষা দিতে যাচ্ছি: ট্রাম্প

বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া। চলছে পাল্টাপাল্টি হুমকি। আর তারই জের ধরে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে আরও আগেই সামাল দেওয়া উচিত ছিল। কিন্তু তা হয়নি। যাহোক, আমি এখন তাকে শিক্ষা দিতে যাচ্ছি। এছাড়া সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার নেতাকে ‘পাগল মানুষ’

কিমকে চরম শিক্ষা দিতে যাচ্ছি: ট্রাম্প Read More »

Scroll to Top