জামায়াত ক্ষমতায় গেলে নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা হবে। মা-বোনেদের কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে কাজ করব আমরা।রোববার (০১ ফেব্রুয়ারি) শেরপুর-জামালপুরের নির্বাচনী সমাবেশ শেষে বিকেলেই ঢাকায় প্রচারণায় নামেন জামায়াত আমির। নিজ নির্বাচনী আসন ঢাকা-১৫ জনসংযোগে এসব কথা বলেন তিনি।
জনসংযোগ শেষে সংক্ষিপ্ত এক পথসভায় শফিকুর রহমান বলেন দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করলে এক বছরে দেশ বদলে যাবে ২৫ শতাংশ আর ৫ বছরে শতভাগ। বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা হবে।

মিরপুর ১৩ নাম্বার এলাকায় হেঁটে হেঁটে ভোটারদের কাছে যান তিনি। এসময় ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়ি ও কর্মজীবী মানুষের সঙ্গে কুশল বিনিময় করে ডা. শফিকুর রহমান। এরপর ভোট চান দাঁড়িপাল্লায় তিনি।

এসময় তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে একটি দুর্নীতিমুক্ত দেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করলে একবছরে দেশ বদলে যাবে ২৫ শতাংশ আর ৫ বছরে শতভাগ।

জামায়াতের আমির বলেন, যুব সমাজকে পরিকল্পিতভাবে মাদকের মাধ্যমে ধ্বংস করে দেয়া হচ্ছে, আমরা এ যুব সমাজকে শক্তিতে পরিণত করব।

Scroll to Top