নির্বাচিত হলে সন্ত্রাসমুক্ত জনপদ গড়ে তোলা হবে: আজহারুল ইসলাম

নির্বাচিত হলে মাদক, চাঁদাবাজ, ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত একটি শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার, সনমান্দি ও পৌরসভা এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এই প্রতিশ্রুতির কথা জানান।

আজহারুল ইসলাম মান্নান বলেন, পাঁচ আগস্টের পর ন্ত্রাস, চাঁদাবাজ ও নারী হেনস্তাকারীদের বিরুদ্ধে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই জনস্রোত প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়। জনগেণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে মাদক কারবারি, চাঁদাবাজ, ভূমিদস্যু ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে সোনারগাঁয়ে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং কর্মক্ষেত্রে নারীদের জন্য একটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ সৃষ্টি করা হবে। সাধারণ মানুষের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করাই হবে বলেও জানান তিনি।

প্রচারণায় সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, বৈদ্যেরবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল সরকার, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন-অর-রশিদ মিঠু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Scroll to Top