বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নিহত ১
রাজধানীর বাড্ডা এলাকায় একটি ভবনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার ভোরে বাড্ডা ডিআইটি রোডের তিনতলা ভবনের নিচ তলায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (সদর) তালহা বিন জসিম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নিহত ১ Read More »
