সৌদি আরবের একটি আবাসিক ভবনে ভয়াবহ হামলার ঘটনায় অন্তত দুইজন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন। দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। তবে হামলাটি কোথা থেকে চালানো হয়েছে তা জানা যায়নি।
কর্তৃপক্ষ জানায়, হামলাটি সৌদির আল-খারজ শহরের মধ্যাঞ্চলে অবস্থিত একটি আবাসিক কমপাউন্ডে আঘাত হানে। হামলার ফলে ভবনটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং হতাহতের ঘটনা ঘটে।
সৌদি সিভিল ডিফেন্স সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জানায়, উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
হামলার উৎস সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে ঘটনাটি ঘিরে এলাকায় উদ্বেগ ও সতর্কতা জারি করা হয়েছে। সূত্র : আল-জাজিরা।






