ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে ধানের শীষের নির্বাচনী জনসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় চাতলপাড় ডিগ্রি কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

চাতলপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সোহরাব মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাব মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের বিএনপির দলীয় মনোনীত সংসদ সদস্য পদ-প্রার্থী ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম. এ. হান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে.এম. বশির উদ্দিন তুহিন, নাসিরনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. আলী আজম চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক এড. আরাফাত উল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, কুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন ভূইয়া, সাবেক চেয়ারম্যান উমরাও খান, গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহীন, ফান্দাউক ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি জামাল আহমেদ, সাবেক যুগ্ম-আহবায়ক জিয়াউল করিম সোহেল, চাতলপাড় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবুল মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহে আলম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মামুন ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি সোহাগ ভূইয়া, ছাত্রদলের সভাপতি সোহেল, কলেজ শাখার সভাপতি কনিকা আক্তার প্রমুখ।

Scroll to Top