জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে মলম পার্টির ৭ নারী সদস্য আটক

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এলাকা থেকে মলম পার্টির সাতজন নারী সদস্যকে আটক করা হয়েছে। আজ শনিবার সকালে অভিযান চালিয়ে তাদের আটক করে হাসপাতালের দায়িত্বরত আনসার সদস্যরা।

আনসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিসি মো. সাদেক হোসেন এবং আনসার মো. আরমান আলী অভিযান পরিচালনা করে চক্রের সাতজন নারী সদস্যকে আটক করেন। পরবর্তীতে আটককৃতদের হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এই অভিযানের মাধ্যমে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার এবং হাসপাতালে আগত রোগী ও স্বজনদের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে আনসার।

Scroll to Top