ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এর পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৭ থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, এসময় রাজধানীর আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গতকাল বুধবার (২৫ মার্চ) সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানায়, পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১২মিনিটে। আগামীকাল শুক্রবার (২৭ মার্চ) সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৬ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ আশপাশের এলাকায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।







