শিক্ষা ক্যাডারের ১০ কর্মকর্তাকে বদলি

সরকারি কলেজের শিক্ষা কার্যক্রমে গতিশীলতা ও প্রশাসনিক প্রয়োজনে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১০ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক দুই প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

একটি প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেছেন সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী।
প্রজ্ঞাপন অনুযায়ী, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এসব কর্মকর্তাদের নিজ বেতন ও বেতনক্রমে বদলিকৃত পদে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বর্ণিত কর্মকর্তাগণ আগামী ২৩ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন।

কর্মকর্তা আবশ্যিকভাবে নিজ পিডিএস এ লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন।
অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এদিকে পৃথক আরেক প্রজ্ঞাপনে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের আরও দুই কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব আ. কুদদুস।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই কর্মকর্তাদ্বয় নিজ বেতন ও বেতনক্রমে বদলিকৃত পদে দায়িত্ব পালন করবেন। তাদের আগামী ২৩ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হতে হবে। অন্যথায় ওইদিন বিকেলেই তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন। কর্মকর্তাদের আবশ্যিকভাবে নিজ নিজ পিডিএস অ্যাকাউন্টে লগইন করে অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, কর্মকর্তাদের নিজস্ব আবেদনের প্রেক্ষিতে এই বদলি ও পদায়ন করা হয়েছে। এই কারণে তারা কোনো ধরনের টিএ/ডিএ (ভ্রমণ ও দৈনিক ভাতা) প্রাপ্য হবেন না। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Scroll to Top