ভেনেজুয়েলায় মার্কিন পদক্ষেপের ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রেরই: ব্রিটিশ প্রধানমন্ত্রী
ভেনেজুয়েলায় মার্কিন পদক্ষেপের ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রেরই—বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, এটা এমন এক পরিস্থিতি যা এত ‘সহজ নয়’। সোমবার স্টারমার সাংবাদিকদের বলেন, “ভেনেজুয়েলায় আমাদের প্রয়োজন শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক রূপান্তর। এই সপ্তাহান্তের আগেও এটাই ছিল আমাদের অবস্থান, এখনও সেটাই রয়েছে।” তিনি আরও বলেন, “আন্তর্জাতিক আইনই সেই কাঠামো—ভিত্তি বা মানদণ্ড—যার আলোকে আমরা অন্য








