Latest BD News

‘চুলও বাঁকা করতে পারবা না’ বলা সেই আশরাফুল রিমান্ডে

রাজধানীর ধানমন্ডির জিগাতলা এলাকায় এক প্রাইভেট কার থেকে ‘চাঁদা’ নেওয়ার ঘটনায় ভাইরাল ভিডিওর সেই যুবক আশরাফুল আলমকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (১৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ধানমন্ডি থানার উপপরিদর্শক

‘চুলও বাঁকা করতে পারবা না’ বলা সেই আশরাফুল রিমান্ডে Read More »

বাংলাদেশের স্বার্থ বিবেচনায় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নির্ধারণের তাগিদ বিশ্লেষকদের

এক দশকেরও বেশি সময় পর বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে বুধবার (১৬ এপ্রিল) ঢাকায় পৌঁছেছেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দ্বিপাক্ষিক বৈঠকে পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনা হবে। এদিকে দীর্ঘ সময় পর দুই দেশের মধ্যে এমন আলোচনাকে ইতিবাচক

বাংলাদেশের স্বার্থ বিবেচনায় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নির্ধারণের তাগিদ বিশ্লেষকদের Read More »

ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। বুধবার (১৬ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে দুপুর ১২টা ৫ মিনিটে

ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে Read More »

গাজীপুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

গাজীপুরের কাপাসিয়া ও কালীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, কাপাসিয়া উপজেলার ভূলেশ্বর এলাকার মৃত আব্দুল আওয়ালের ছেলে কৃষক ইফাজ উদ্দিন ও কালীগঞ্জ উপজেলার টেক মানিকপুর এলাকার রজব আলীর ছেলে শুকুর আলী। পুলিশ জানায়, দুপুরে কাপাসিয়ার ভূলেশ্বর গ্রামের ইফাজ উদ্দীন গরু

গাজীপুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু Read More »

বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের তালিকায় ভারত, শীর্ষ তিনসহ আরও যেসব দেশ

বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের তালিকায় স্থান পেয়েছে ভারত। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের গবেষণার ওপর ভিত্তি করে প্রকাশিত নিউজউইকের এক রিপোর্টে উঠে আসে এ তথ্য। নিউজউইকের বরাত দিয়ে সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, আন্তর্জাতিক প্রতিবেদন ও জনমত জরিপের মিশ্রণ থেকে এই র‍্যাঙ্কিং তৈরি করা হয়েছে। তালিকার সবচেয়ে ঘৃণিত দেশগুলোর মধ্যে দশম অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে ক্রমবর্ধমান ধর্মীয় উত্তেজনা,

বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের তালিকায় ভারত, শীর্ষ তিনসহ আরও যেসব দেশ Read More »

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা

বিডিআর হত্যাকাণ্ড তদন্তে কমিশনকে অবশ্যই সফল হতে হবে। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৬ এপ্রিল) বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের সাথে বৈঠকে এ কথা বলেন তিনি। এ সময় কমিশনের সদস্যরা তদন্তের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। প্রধান উপদেষ্টা বলেন, নৃশংসভাবে নিজেদের অফিসারদেরই তারা

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা Read More »

আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘অতি শিগগিরই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন। না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের (সমঝোতা) রাজনীতি আর আমি করব শিষ্টাচারবহির্ভূত আচরণ।’ মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টির এই নেতা লিখেছেন, ‘যেদিন থেকে আমাদের আওয়ামীবিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের

আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত Read More »

প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে। মাঠ প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না। এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয়। ঢাকায় সফররত মার্কিন কূটনীতিকদের সঙ্গে বুধবার (১৬ এপ্রিল) বিকেলে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, আমরা আমাদের এজেন্ডাগুলো নিয়ে কাজ করছি।

প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে: নাহিদ ইসলাম Read More »

ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব: আমীর খসরু

চলতি বছরের ডিসেম্বরের আগেও জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (১৬ এপ্রিল) মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরও বিএনপি আশ্বস্ত নয়— দলের মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে আমীর খসরু বলেন,

ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব: আমীর খসরু Read More »

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নয় বিএনপি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি। বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে পৌনে দুই ঘণ্টা বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানাননি। তিনি ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নয় বিএনপি Read More »

Scroll to Top