Latest BD News

অনলাইন ব্যবসায় মানতে হবে হাইকোর্টের ৯ দফা নির্দেশনা

অনলাইন ব্যবসার ক্ষেত্রে সবাইকে বাংলাদেশের প্রচলিত আইন মেনে ব্যবসা করতে হবে বলে জানিয়েছে হাইকোর্ট। এছাড়া ব্যবসার ক্ষেত্রে ৯ দফা নির্দেশনা মানতে হবে বলেও জানিয়েছে আদালত। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতেমা তনির মালিকানাধীন শোরুম ‘সানভিস বাই তনি’র খুলে দেয়ার নির্দেশনা সংক্রান্ত রুল নিষ্পত্তি করে হাইকোর্ট এ রায় দিয়েছেন। সোমবার (১০ মার্চ) বিচারপতি মোস্তফা জামান

অনলাইন ব্যবসায় মানতে হবে হাইকোর্টের ৯ দফা নির্দেশনা Read More »

পটুয়াখালীতে ডাকাতির চেষ্টাকালে দুই যুবক আটক

পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতির চেষ্টার সময় মাকসুদ মজুমদার (৩৯) ও মনির হোসেন (৩৭) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (৯ মার্চ) রাত একটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবীগঞ্জ গ্রামের সরদার বাড়ি থেকে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, গভীর রাতে দেশীয় অস্ত্র নিয়ে ১০-১২ জনের একটি ডাকাত দল সরদার বাড়িতে প্রবেশ

পটুয়াখালীতে ডাকাতির চেষ্টাকালে দুই যুবক আটক Read More »

নারায়ণগঞ্জে সমন্বয়ক পরিচয়ে ট্রাফিক পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জে সমন্বয়ক পরিচয়ে ট্রাফিক পুলিশের উপর হামলার ঘটনায় গৌরব দেবনাথ হিমেল (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ) দিবাগত রাতে ইসদাইর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার গৌরব দেবনাথ হিমেল ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকার গৌরাঙ্গ চন্দ্র দেবনাথের ছেলে। এর আগে রবিবার (৯ মার্চ) দুপুরে শহরের কলেজ রোড মোড়ে ডাক বাংলোর সামনে

নারায়ণগঞ্জে সমন্বয়ক পরিচয়ে ট্রাফিক পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ১ Read More »

ইসরায়েলকে আইএইএ’র তত্ত্বাবধানে আনার আহ্বান কাতারের

ইসরায়েলের সব পারমাণবিক স্থাপনা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে আনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইসরায়েলকে তাদের সব পারমাণবিক স্থাপনা আইএইএ সুরক্ষার অধীনে রাখার এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে যোগদানের আহ্বান জানিয়েছে। ভিয়েনায় আইএইএ গভর্নরদের একটি বৈঠকের পর এই বিবৃতি দেওয়া হয়। এতে কাতারের রাষ্ট্রদূত এবং

ইসরায়েলকে আইএইএ’র তত্ত্বাবধানে আনার আহ্বান কাতারের Read More »

বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত; প্রতিবাদে অবরোধ, তীব্র যানজট

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক নারী পোশাকশ্রমিক। এ ঘটনার প্রতিবাদে বনানী এলাকায় সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা যায়, পোশাকশ্রমিকদের সড়ক অবরোধে রাজধানীর বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও

বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত; প্রতিবাদে অবরোধ, তীব্র যানজট Read More »

ইউনূস সরকার যত দিন আছে, ততদিন পুলিশ ধরবে না

ইউনূস সরকার যত দিন আছে, ততদিন পুলিশ ধরবে না- এমন আশ্বাস দিয়ে ময়মনসিংহের ফুলপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সমন্বয়ক পরিচয় দেওয়া ওবায়দুল হক নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর শওকত আলীর বাসায় এই ভিডিও ধারণ

ইউনূস সরকার যত দিন আছে, ততদিন পুলিশ ধরবে না Read More »

বনশ্রীতে স্বর্ণ ডাকাতি: দুজনের বিরুদ্ধে ছাত্রলীগ-শ্রমিকদলের সাথে সম্পৃক্ততার অভিযোগ

রাজধানীর বনশ্রী এলাকায় ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনায় জড়িত ৬ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার (৮ মার্চ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এই তথ্য জানান। গ্রেফতারকৃতদের মধ্যে আমিনুল ইসলাম পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের বাসিন্দা ইকবার মৃধার ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সদস্য। এছাড়াও গ্রেফতার হওয়া আরেকজনের নাম সুমন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতি: দুজনের বিরুদ্ধে ছাত্রলীগ-শ্রমিকদলের সাথে সম্পৃক্ততার অভিযোগ Read More »

সিরিয়ায় সংঘর্ষে সহস্রাধিক মানুষ নিহত

সিরিয়ার নতুন ইসলামপন্থি শাসকদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। গত বৃহস্পতিবার (৬ মার্চ) শুরু হওয়া এই সংঘর্ষে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৭৪৫ জন বেসামরিক নাগরিক, ১২৫ জন সিরিয়ার নিরাপত্তা বাহিনীর

সিরিয়ায় সংঘর্ষে সহস্রাধিক মানুষ নিহত Read More »

ঢাকাসহ দুই বিভাগে বৃষ্টির আভাস

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, ঢাকাসহ দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে সারা দেশে বাড়তে পারে তাপমাত্রা। আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (৯ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি

ঢাকাসহ দুই বিভাগে বৃষ্টির আভাস Read More »

শ্রীপুরে শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ, যুবক গ্রেফতার

গাজীপুরের শ্রীপুরে আট বছরের শিশুকে জঙ্গলে নিয়ে ধর্ষণ ও সেই ঘটনার ভিডিও ধারণ করার অভিযোগে আরমান মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামের গভীর শালবনের ভেতর এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবক মো. আরমান মিয়া (২৭) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের মো। শামসুল হকের ছেলে। তিনি

শ্রীপুরে শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ, যুবক গ্রেফতার Read More »

Scroll to Top