Latest BD News

হাসিনা ভারতের জন্য অনেক করেছেন, যতদিন চান ভারতে থাকতে দেয়া উচিত: কংগ্রেস নেতা

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জন্য অনেক কিছু করেছেন। তাই শেখ হাসিনার যতদিন ইচ্ছা ভারতে থাকতে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন সাবেক কূটনীতিক, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেস নেতা মণি শংকর আইয়ার। রোববার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (১১ জানুয়ারি) রাতে মণি

হাসিনা ভারতের জন্য অনেক করেছেন, যতদিন চান ভারতে থাকতে দেয়া উচিত: কংগ্রেস নেতা Read More »

এবার টিউলিপকে বরখাস্তের দাবি যুক্তরাজ্যের বিরোধীদলীয় নেতার

যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনোচ দেশটির সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন। রোববার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। মূলত বাংলাদেশে আর্থিক দুর্নীতির মামলার তদন্তে যুক্তরাজ্যের এই মন্ত্রী ব্যাপক চাপে রয়েছেন। এমনকি দুর্নীতির দায়ে মন্ত্রিত্ব ছাড়তেও ক্রমবর্ধমান চাপ রয়েছে টিউলিপের ওপর।

এবার টিউলিপকে বরখাস্তের দাবি যুক্তরাজ্যের বিরোধীদলীয় নেতার Read More »

ফরিদপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২, আহত ৩০

ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। শনিবার (১১ জানুয়ারি) সকাল ৮টার দিকে নগরকান্দার ঢাকা-বরিশাল মহাসড়কের বাসাগাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ফরিদপুর থেকে ভাঙ্গাগামী

ফরিদপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২, আহত ৩০ Read More »

দেশবাসীর খোঁজ-খবর নিয়েছেন খালেদা জিয়া

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের কাছে দেশবাসীর খোঁজখবর জানতে চেয়েছেন লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার (১১ জানুয়ারি) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় তারা খালেদা জিয়াকে দেখতে পশ্চিম লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকে গেলে খালেদা জিয়া তাদের দুজনের কাছে দেশবাসীর খোঁজখবর জানতে চান। পরে ক্লিনিক

দেশবাসীর খোঁজ-খবর নিয়েছেন খালেদা জিয়া Read More »

আতঙ্ক হতাশায় বাংলাদেশ পুলিশ

জুলাই-আগস্ট বিপ্লবের পাঁচ মাস পেরিয়ে গেলেও আতঙ্ক কাটেনি পুলিশে। হতাশাও কাজ করছে পুরো পুলিশ বাহিনীর সদস্যদের মাঝে। এখনো মাঝেমধ্যে হামলার শিকার হচ্ছেন পুলিশ সদস্যরা। থানার মধ্যেই ঘটছে পুলিশ সদস্যদের আত্মহত্যার মতো ঘটনা। আবার গ্রেফতার পুলিশ কর্মকর্তার খোদ থানা থেকেই পালানোর ঘটনায় নানা আলোচনার জন্ম দিচ্ছে। প্রশ্ন উঠছে পুলিশের নিরাপত্তা প্রস্তুতি নিয়েও। সংশ্লিষ্টরা বলছেন, সামাজিকভাবে ইমেজ

আতঙ্ক হতাশায় বাংলাদেশ পুলিশ Read More »

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের অবরোধ

মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে এক যুবদল নেতাকে ছিনিয়ে নেয়ার প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। শনিবার (১১ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা অভিমুখে ব্লকেড করে আন্দোলনকারীরা। অবরোধের কারণে এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে কয়েক কিলোমিটার যানজট দেখা দেয়। তবে রোগীবাহী অ্যাম্বুলেন্স ও জরুরি পরিবহন ছেড়ে দেয় আন্দোলনকারীরা। এ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের অবরোধ Read More »

হঠাৎ আহত রাশমিকা, শুটিং বন্ধ সালমানের সঙ্গে ‘সিকান্দার’ সিনেমার

পুস্পা’ সিনেমার সাফল্যের পর থেকে পারিশ্রমিকের পাল্লা বাড়িয়েছে হার্টথ্রব অভিনেত্রী রাশমিকা মান্দানা। এবার জুটি বেধেছেন বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে। ‘সিকান্দার’ সিনেমার শুটিংয়ের মাঝে জানা গেল রাশমিকার আহতের খবর। ‘সিকান্দার’ সিনেমার শুটিংয়ের সময় নয় অভিনেত্রী আহত হয়েছেন ব্যায়াম করার সময়। শুক্রবার (১০ জানুয়ারি) সিনেমাটির শেষ লটের শুটিংয়ে অংশ নেয়ার কথা ছিল রাশমিকার। কিন্তু জিমে গিয়ে

হঠাৎ আহত রাশমিকা, শুটিং বন্ধ সালমানের সঙ্গে ‘সিকান্দার’ সিনেমার Read More »

নির্বাচন হলে সব সংকট কেটে যাবে: ফখরুল

নির্বাচন হলে দেশের সব সংকট কেটে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১১ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি। মিজা ফখরুল বলেন, ‘ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি‌। নতুন দেশ গড়ার স্বপ্ন দেখছি। এটা যাতে নষ্ট না হয়ে যায়, সেই চেষ্টা

নির্বাচন হলে সব সংকট কেটে যাবে: ফখরুল Read More »

কেন রাজধানী সরিয়ে নিচ্ছে ইরান?

তেহরান থেকে ইরানের রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। নতুন রাজধানী হবে উপকূলীয় মাক্রান অঞ্চলে। যদি রাজধানী স্থানান্তরের এ সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়েছে। গত মঙ্গলবার (৭ জানুয়ারি) ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এক সংবাদ সম্মেলনে বলেন, জনসংখ্যা ও পানি-বিদ্যুতের চাপ বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। মাক্রানে রাজধানী স্থানান্তর করা হলে ইরান অর্থনৈতিক ও বাণিজ্যিক

কেন রাজধানী সরিয়ে নিচ্ছে ইরান? Read More »

আগামী অর্থবছরের বাজেট তৈরির কাজ শুরু, কেমন হতে যাচ্ছে আকার?

আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনতে চায় অন্তর্বর্তী সরকার। মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি সাড়ে ৫ শতাংশ হলেই তৃপ্ত থাকতে চান নীতি নির্ধারকরা। সব মিলিয়ে প্রায় সাড়ে ৮ লাখ কোটি টাকার বাজেট হতে পারে ২০২৫-২৬ অর্থবছরে। এমন লক্ষ্যমাত্রা সামনে রেখে এরই মধ্যে নতুন অর্থবছরের বাজেট তৈরির কাজ শুরু করেছে অর্থ মন্ত্রণালয়। অর্থনীতিবিদরা বলছেন, বাজেট

আগামী অর্থবছরের বাজেট তৈরির কাজ শুরু, কেমন হতে যাচ্ছে আকার? Read More »

Scroll to Top