Latest BD News

১৪১৬ ইউপি চেয়ারম্যান পলাতক, যে নির্দেশ দিয়েছে সরকার

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের ১ হাজার ৪১৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার (সদস্য) গা ঢাকা দিয়েছেন। তারা প্রায় সবাই আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান-মেম্বার। জনপ্রতিনিধি না থাকায় সেবাপ্রার্থী মানুষের দুর্ভোগ কমাতে ৩৬৩টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আর ১ হাজার ৫৩টি ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানদের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার

১৪১৬ ইউপি চেয়ারম্যান পলাতক, যে নির্দেশ দিয়েছে সরকার Read More »

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী হুদাপাড়া এলাকা থেকে ৮৭০ গ্রাম ওজনের ৬ টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৩০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিজিবি-৬ ব্যাটলিয়নের পরিচালক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান। বিজিবি জানায়, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তি হুদাপাড়া নামক রাস্তায় অভিযান চালায় বিজিবি।

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার Read More »

বদলে গেলো ৬ সরকারি মেডিকেল কলেজের নাম

দেশের ছয়টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে সংশ্লিষ্ট জেলার নামে নামকরণ করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। যে ৬টি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে, সেগুলো হলো– শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর; শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইল; বঙ্গবন্ধু শেখ

বদলে গেলো ৬ সরকারি মেডিকেল কলেজের নাম Read More »

আশুলিয়ায় ৪৬ লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা শহিদুল ট্রাইব্যুনালে

বৈষম্যবিরোধী আন্দোলনে আশুলিয়ায় ৪৬ লাশ গুনে গুনে ভ্যানে তোলা এবং আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাভারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে পুলিশি নিরাপত্তায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনালে তাকে উঠানো

আশুলিয়ায় ৪৬ লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা শহিদুল ট্রাইব্যুনালে Read More »

‘নেতানিয়াহুকে হত্যা করবে একজন ইসরায়েলি’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছেন নতুন হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম। লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলনের প্রধান হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথম ভাষণে এমন হুমকি দেন তিনি। খবর, টাইমস অব ইসরায়েলের। প্রতিবেদনের তথ্যমতে, হিজবুল্লাহর হামলার ভয়ে নেতানিয়াহু জীবননাশের শঙ্কা করছেন এমনটা দাবি করে নাঈম কাসেম বলেন, একজন ইসরায়েলি একদিন নেতানিয়াহুকে হত্যা করবে। নিজের প্রথম টেলিভিশন

‘নেতানিয়াহুকে হত্যা করবে একজন ইসরায়েলি’ Read More »

ড. ইউনূসকে নিয়ে সজীব ওয়াজেদ জয়ের কড়া স্ট্যাটাস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাসিস্ট বলে অভিহিত করেছেন সজীব ওয়াজেদ জয়। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তিনি এ মন্তব্য করেন। নিজের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জয় লিখেছেন, অনির্বাচিত ও অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করা ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাসিস্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ

ড. ইউনূসকে নিয়ে সজীব ওয়াজেদ জয়ের কড়া স্ট্যাটাস Read More »

চার ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্বে থাকবে ৭০০ যুবক: উপদেষ্টা আসিফ

৭০০ যুবককে সহায়ক ট্রাফিক পুলিশ হিসেব নিয়োগ দিবে সরকার। শিক্ষার্থীরা পার্ট টাইম হিসেবে চার ঘণ্টা করে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (৩০ অক্টোবর) পহেলা নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষ্যে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন তিনি একথা বলেন। তিনি বলেন, প্রত্যেক সেক্টরেই ছাত্রদের

চার ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্বে থাকবে ৭০০ যুবক: উপদেষ্টা আসিফ Read More »

রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস

বাংলাদেশে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির কোনো জায়গা নেই। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এমন মন্তব্য করেছেন। বলেন, ক্ষমতায় থাকাকালে ফ্যাসিবাদের সব বৈশিষ্ট্যই দেখিয়েছে আওয়ামী লীগ। তাই নিকট ভবিষ্যতের কথা চিন্তা করলে, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কোনো জায়গা নেই। তবে, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ করবে না।

রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস Read More »

এবার কমালাকে ‘ফ্যাসিস্ট’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিন এগিয়ে আসছে। সপ্তাহ বাদে দেশটির ভোটাররা তাদের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করতে ভোট দেবেন। তার আগেই যেন জমে উঠছে ভোটের মাঠ। একে অপরের দিকে সমালোচনার তীর ছুড়ছেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমালা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’ বলে আখ্যায়িত করেন কমালা। এবার ট্রাম্পও একই অস্ত্র ব্যবহার করলেন তার

এবার কমালাকে ‘ফ্যাসিস্ট’ বললেন ট্রাম্প Read More »

‘সায়মা ওয়াজেদের মাধ্যমে নয়, ডব্লিউএইচওর সাথে সরাসরি কাজ করতে চায় সরকার’

শেখ হাসিনার কণ্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে কিছু অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাথে সরাসরি কাজ করতে চায় সরকার। এ বিষয়ে সংস্থাটির কাছে চিঠিও দেয়া হয়েছে। এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন

‘সায়মা ওয়াজেদের মাধ্যমে নয়, ডব্লিউএইচওর সাথে সরাসরি কাজ করতে চায় সরকার’ Read More »

Scroll to Top