Latest BD News

ক্যাম্পাসে ছাত্রী ধর্ষণের ঘটনায় পাঞ্জাবে স্কুল-কলেজ বন্ধ

পাকিস্তানের লাহোরে এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় শুরু হয়েছে ছাত্র-জনতার তীব্র বিক্ষোভ। এমন পরিস্থিতিতে অনেক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ শুক্রবার (১৮ অক্টোবর) থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়ায় পুলিশ

ক্যাম্পাসে ছাত্রী ধর্ষণের ঘটনায় পাঞ্জাবে স্কুল-কলেজ বন্ধ Read More »

আজ চতুর্থ দফায় দলগুলোর সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা

দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আজ চতুর্থ দফায় সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গত সপ্তাহের মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ এ তথ্য জানান। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনায়’ এই সংলাপ শুরু হবে। এবারের সংলাপে

আজ চতুর্থ দফায় দলগুলোর সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা Read More »

লেবানন থেকে সমুদ্রপথে বাংলাদেশিদের ফেরানোর কথা ভাবছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বাংলাদেশিদের ফেরাতে পর্যাপ্ত বিমানের সংকট রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, সমুদ্রপথে বাংলাদেশিদের ফেরানোর কথা ভাবছে সরকার। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, লেবাননে এক লাখের মতো প্রবাসী বাংলাদেশি রয়েছেন। সেখান থেকে ফিরতে ১৮০০ জনের মতো নিবন্ধন করেছেন।

লেবানন থেকে সমুদ্রপথে বাংলাদেশিদের ফেরানোর কথা ভাবছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা Read More »

তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া ঠেকানোর চেষ্টা হচ্ছে: দুদু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া ঠেকানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে জিয়া প্রজন্ম দলের উদ্যোগে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, বিএনপির কাণ্ডারি তারেক রহমানের প্রধানমন্ত্রীর আসনে শুধু অধিষ্ঠিত হওয়া বাকি রয়েছে। সেটা কীভাবে ঠেকানো

তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া ঠেকানোর চেষ্টা হচ্ছে: দুদু Read More »

দাফনের সব প্রস্তুতি সম্পন্ন, হঠাৎ প্রাণ ফিরল ‘মরদেহে’!

মোংলায় মৃত্যুর খবর প্রচারের ৭ ঘণ্টা পর হঠাৎ এক নারী জীবিত হয়ে ওঠার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার (১৫ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে মৃত্যুর খবর হলে ভোরে মসজিদে মাইকিং করা হয়। সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন তার বাড়িতে গিয়ে জানতে পারেন তিনি জীবিত। মোংলা উপজেলার চিলা ইউনিয়নের দক্ষিণ হলদিবুনিয়া এলাকায় এমন ঘটনা

দাফনের সব প্রস্তুতি সম্পন্ন, হঠাৎ প্রাণ ফিরল ‘মরদেহে’! Read More »

যে কারণে ইরানের মিসাইল হামলার জবাব দিতে বিলম্ব করছে ইসরায়েল

মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার সংকটে ভুগছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর একের পর এক হামলার জেরে তৈরি হয়েছে এ পরিস্থিতি। আর সে কারণেই ইরানের হামলার জবাব দিতে দেরি করছে ইসরায়েল। সম্প্রতি এমন তথ্য উঠে এসেছে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র নতুন করে থাড মিসাইল পাঠানোর ঘোষণা দিলেও খুব বেশিদিন সামরিক সহায়তা চালিয়ে যেতে পারবে

যে কারণে ইরানের মিসাইল হামলার জবাব দিতে বিলম্ব করছে ইসরায়েল Read More »

মোহাম্মদপুরে মাদক ব্যবসায়ীদের গুলিতে যুবক নিহত

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের গুলিতে শানেমাজ (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৬ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। নিহতদের স্বজনরা জানান, রাজধানীর শনির আখরায় একটি ফাস্টফুডের দোকানে কাজ করতেন শাহনেওয়াজ। বুধবার রাতে মোহাম্মদপুরে পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতে আসলে গুলিবিদ্ধ হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে

মোহাম্মদপুরে মাদক ব্যবসায়ীদের গুলিতে যুবক নিহত Read More »

দোয়া চেয়ে দল থেকে পদত্যাগ করলেন আওয়ামী লীগ নেতা আশরাফ

ঝিনাইদহে দোয়া চেয়ে দল থেকে পদত্যাগ করলেন আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম আশরাফ। আর কোনোদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তার সম্পর্ক থাকবে না বলেও জানান তিনি। বুধবার (১৬ অক্টোবর) রাতে ঝিনাইদহ শহরে সাংবাদিদের তিনি পদত্যাগের বিষয়টি জানান। এ সময় তিনি তার অসুস্থতার কারণে সবার কাছে দোয়াও চেয়েছেন। আশরাফুল ইসলাম আশরাফ ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের

দোয়া চেয়ে দল থেকে পদত্যাগ করলেন আওয়ামী লীগ নেতা আশরাফ Read More »

রমনায় মতিয়া চৌধুরীর জানাজা সম্পন্ন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বর্ষীয়ান রাজনীতিক মতিয়া চৌধুরীর জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৭অক্টোবর) সকাল ১০টার দিকে রমনা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে তার বাসভবনে জানাজার নামাজ পড়া হয়। এর আগে মতিয়ার চৌধুরীকে বহনকারী অ্যাম্বুলেন্স তার বাসভবন রমনা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে পৌঁছায়। সেখানে শেষ বিদায় জানাতে ভিড় করেন তার ভক্ত-অনুসারী ও স্বজনরা। এরপর সেখানে জানাজা সম্পন্ন হয়। মতিয়া চৌধুরীর

রমনায় মতিয়া চৌধুরীর জানাজা সম্পন্ন Read More »

সাবেক মেয়র আতিক কারাগারে

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রাজধানীর মোহাম্মদপুর থানার ৩টি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে নেয়া হয়। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে ঢাকার সিএমএম আদালতে তার আইনজীবীরা জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক আলী হায়দার। এদিকে একই আদালতে

সাবেক মেয়র আতিক কারাগারে Read More »

Scroll to Top