Latest BD News

সংবিধানের ষোড়শ সংশোধনীর রিভিউ শুনানি আজ

সুপ্রিম কোর্টের বিচারপতি অপসারণের পথ উন্মুক্ত হচ্ছে কিনা- জানা যাবে আজ রোববার। দীর্ঘ আট বছর পর ষোড়শ সংশোধনী মামলার রিভিউ শুনানির উদ্যোগ নেয়ায় এমন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চে এ শুনানি হবে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরুজ্জীবিত করে আপিল বিভাগ যে রায় দিয়েছিল তা বহালে শুনানিতে

সংবিধানের ষোড়শ সংশোধনীর রিভিউ শুনানি আজ Read More »

রামপুরা থেকে কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার

রাজধানীর রামপুরার একটি বাসা থেকে ৯০ এর দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) রাত ১২টার দিকে তার নিজ বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শিল্পী মনি কিশোরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রামপুরার বিটিভি ভবনের পেছনের বাসা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। ৪ থেকে ৫ দিন আগে তার

রামপুরা থেকে কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার Read More »

দ্রুতই নির্বাচন কমিশন পুনর্গঠনে সার্চ কমিটি হবে: মাহফুজ আলম

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের জন্য দ্রুতই সার্চ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি বলেন, কারা নির্বাচন কমিশনার হবে তা সার্চ কমিটি ঠিক করবে। এরপর ইসি পরবর্তী সংস্কারগুলো করবে। শনিবার (১৯ অক্টোবর) রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার সংলাপ বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। মাহফুজ আলম বলেন,

দ্রুতই নির্বাচন কমিশন পুনর্গঠনে সার্চ কমিটি হবে: মাহফুজ আলম Read More »

গণহত্যায় জড়িত দলগুলোকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখা উচিত: পার্থ

আওয়ামী লীগসহ যে সকল দল গণহত্যার সাথে জড়িত ছিল তাদেরকে রাজনীতির সুযোগ দেয়া উচিত নয়। তবে দলগুলো নিষিদ্ধ হবে কি না এটি বিচারের বিষয়। কিন্তু সে পর্যন্ত এই দলগুলোকে নির্বাচন থেকে দূরে রাখা উচিত। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি আন্দালিব রহমান পার্থ। শনিবার (১৯ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে

গণহত্যায় জড়িত দলগুলোকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখা উচিত: পার্থ Read More »

রাজনৈতিক আশ্রয় নয়, ‘আতিথেয়তায়’ ভারতে থাকবেন শেখ হাসিনা

ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন। দেশটিতে তিনি কী হিসেবে থাকছেন এ নিয়ে অনেকের প্রশ্ন থাকলেও এ নিয়ে এতদিন মুখ খুলেনি ভারতের নীতিনির্ধারকরা। ভারতে শেখ হাসিনার থাকার বিষয়ে গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) অল্প শব্দ খরচ করেছে দেশটি। এদিন আনুষ্ঠানিকভাবে ভারত সরকার জানায়, আমিরাত বা মধ্যপ্রাচ্যের কোনও দেশে শেখ হাসিনার যাওয়ার খবর বা তার পরবর্তী

রাজনৈতিক আশ্রয় নয়, ‘আতিথেয়তায়’ ভারতে থাকবেন শেখ হাসিনা Read More »

সিলেটে ছাত্রলীগ নেতা ও আরেক যুবককে কুপিয়ে জখম

সিলেটে এক ছাত্রলীগ নেতা ও তার সঙ্গে থাকা আরেক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৮ অক্টোবর) রাত আটটার দিকে সিলেট শহরের মেন্দিবাগ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতয়ালি থানার ওসি মো.জিয়াউল হক। আহত দু’জন হলেন, সিলেটের দক্ষিণ সুরমার কদমতলি এলাকার মো. হাসান মাহমুদ (২৫) ও মেন্দিবাগ এলাকার বাসিন্দা মো. মাজহার (২৬)।

সিলেটে ছাত্রলীগ নেতা ও আরেক যুবককে কুপিয়ে জখম Read More »

রোনালদোর গোলে নাটকীয় জয় আল নাসরের

আল শাবাবের বিপক্ষে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল আল নাসর। কিন্তু শেষ বাঁশি বাজার আগমুহূর্তে স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। এর কিছুক্ষণ পরে অবশ্য পেনাল্টি উপহার পেয়েছিল আল শাবাবও। কিন্তু সেটি কাজে লাগাতে পারেনি তারা। ফলে সৌদি প্রো লিগের ম্যাচটিতে ২-১ গোলে জিতেছে আল নাসর। শুক্রবার (১৮ অক্টোবর) রাতে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

রোনালদোর গোলে নাটকীয় জয় আল নাসরের Read More »

ঘূর্ণিঝড় ‘ডানা’ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

বঙ্গোপসাগরে আগামী মঙ্গলবার নাগাদ একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। এটি নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘ডানা’। এটি কাতারের দেওয়া নাম। ঘূর্ণিঝড় ‘ডানা’বাংলাদেশের উপকূলে আঘাত হানবে কি না তা এখনো নিশ্চিত নয়। শুক্রবার (১৮ অক্টোবর) আবহাওয়া অধিদফতরের এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

ঘূর্ণিঝড় ‘ডানা’ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস Read More »

সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. ফিরোজ খান (৩৫) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার লালানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফিরোজ খান বারৈয়ারঢালা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার উত্তর কলাবাড়িয়া এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে। স্বজনদের অভিযোগ, ফিরোজকে তার এক বোনের বাড়ি থেকে ডেকে

সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা Read More »

চমকপ্রদ তথ্য দিলেন সিনওয়ারের ময়নাতদন্তকারী ইসরায়েলি চিকিৎসক

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ারের মরদেহের ময়নাতদন্ত করেছেন এক ইসরায়েলি চিকিৎসক। তার নাম চেন কুগেল। কীভাবে সিনওয়ারের মৃত্যু হয়েছে এবং তার দেহে কী কী ক্ষত ছিল সে ব্যাপারে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বিস্তারিত জানিয়েছেন তিনি। এই চিকিৎসকের দাবি, সিনওয়ারের মৃত্যু হয়েছে মাথায় গুলির আঘাতে, যা নতুন ও চমকপ্রদ তথ্য। এবং তার এই তথ্যের

চমকপ্রদ তথ্য দিলেন সিনওয়ারের ময়নাতদন্তকারী ইসরায়েলি চিকিৎসক Read More »

Scroll to Top