Latest BD News

জম্মু-কাশ্মিরে বন্দুকযুদ্ধে দুই ভারতীয় সেনা নিহত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জম্মু ও কাশ্মির সফরের আগে আবারও সশস্ত্র আক্রমণ চালালো বিচ্ছিন্নতাবাদীরা। বিধানসভা নির্বাচনের পূর্বে মোদির প্রচারণায় যাবার একদিন আগে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন দুই সেনা সদস্য। গুরুতর আহত হয়েছেন আরও দুই সেনা সদস্য। খবর, এনডিটিভি’র। প্রতিবেদনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশকে সাথে নিয়ে জম্মুর কিশস্তার জেলায়

জম্মু-কাশ্মিরে বন্দুকযুদ্ধে দুই ভারতীয় সেনা নিহত Read More »

‘তৈরি পোশাক খাতের সমস্যা দ্রুত সমাধান না হলে, শ্রমিক-মালিক কেউই লাভবান হবে না’

আগামীকাল থেকে সব পোশাক কারখানা খোলা রাখার আহ্বান জানিয়েছেন শিল্প ও শ্রম উপদেষ্টারা। অন্যথায় সুযোগ নেবে তৃতীয়পক্ষ। তারা জানান গার্মেন্টস খাতের অস্থিরতা নিরসনে কাজ করছে একটি সেল। শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। এদিকে উদ্যোক্তারা হুঁশিয়ারি দিয়েছেন আগামীকাল কোনো ধরনের ভাঙচুর হলে শ্রম আইন অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দেয়া হবে। বিজিএমইএ আয়োজিত

‘তৈরি পোশাক খাতের সমস্যা দ্রুত সমাধান না হলে, শ্রমিক-মালিক কেউই লাভবান হবে না’ Read More »

বিরোধীদের চক্রান্ত থেমে নেই, ঐক্য অটুট রাখতে হবে: মির্জা ফখরুল

বিরোধীদের চক্রান্ত থেমে নেই, এখনও চলছে নানামুখী ষড়যন্ত্র- এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপি আয়োজিত গণআন্দোলনের বীর শহীদদের এক স্মরণসভায় একথা বলেন তিনি। এসময়, জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান মির্জা ফখরুল। সেখানে উপস্থিত ছিলেন অন্যান্য রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। মির্জা ফখরুল বলেন,

বিরোধীদের চক্রান্ত থেমে নেই, ঐক্য অটুট রাখতে হবে: মির্জা ফখরুল Read More »

অন্তর্বর্তী সরকারের এক মাস: আশানুরূপ কর্মকাণ্ড দেখছে না নাগরিক কমিটি

মাজার-মন্দিরে প্রতিনিয়ত হামলা হচ্ছে। অথচ এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে না। সেসব নিয়ে সরকারের কোনো পদক্ষেপও নেই। সরকারের এক মাসের কর্মযজ্ঞ পর্যালোচনা করে তেমন আশানুরূপ কিছু দেখছে না জাতীয় নাগরিক কমিটি। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির বক্তারা এসব কথা বলেন। জাতীয় নাগরিক কমিটির

অন্তর্বর্তী সরকারের এক মাস: আশানুরূপ কর্মকাণ্ড দেখছে না নাগরিক কমিটি Read More »

প্রথম মাঙ্কিপক্স টিকার অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মাঙ্কিপক্সের প্রথম টিকার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বৈশ্বিক প্রাদুর্ভাবের মধ্যে শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরোস আধানোম গেব্রেয়াসুস এক বিবৃতিতে এ তথ্য জানান। চলতি বছর মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব শুরু হয় আফ্রিকার দেশ কঙ্গো থেকে। দেশটিতে মাঙ্কিপক্সের প্রথম টিকা এমভিএ-বিএন পৌঁছানোর পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই টিকার অনুমোদন দিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বিবৃতিতে বলেন,

প্রথম মাঙ্কিপক্স টিকার অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা Read More »

যেন বালুর নিচে চিনির খনি!

সিলেট নগরের সবচেয়ে বড় পাইকারি আড়ত কালিঘাট থেকে চিনি বোঝাই ট্রাক আটক করেছে পুলিশ। ট্রাকে চিনির বস্তা বোঝাই করে ওপরে বালু দিয়ে চাপা দিয়ে রেখেছিল চোরাকারবারিরা। পুলিশের চোখ ফাঁকি দিতে না পারায় জব্দ হয়েছে ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চালান। বৃহস্পতিবার কালিঘাট শাহচট্ট রোডের বাণিজ্য ভবনের সামনে থেকে ট্রাকটি আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি

যেন বালুর নিচে চিনির খনি! Read More »

রাত বাড়তেই ঢাকায় বাড়ছে সংঘাত, নিষ্ক্রিয় আইনশৃঙ্খলা বাহিনী

রাত বাড়তেই অশান্ত হয়ে উঠছে রাজধানী ঢাকা। আধিপত্য বিস্তার, এলাকার নিয়ন্ত্রণ কিংবা তুচ্ছ ঘটনা থেকে মারামারিতে জড়িয়ে পড়ছে বিভিন্ন গ্রুপ। এতে, ঘটছে হতাহতের ঘটনাও। রাতে ঢাকার জনমনে তৈরি হচ্ছে আতঙ্ক। শুক্রবার রাতেও, নগরীর বিভিন্ন স্থানে এমন ঘটনায় একজনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন অর্ধশতাধিক। শুক্রবার রাত ১০ টার দিকে রাজধানীর মুগদা এলাকায় তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটি,

রাত বাড়তেই ঢাকায় বাড়ছে সংঘাত, নিষ্ক্রিয় আইনশৃঙ্খলা বাহিনী Read More »

বঙ্গোপসাগরে নিম্নচাপ: দেশজুড়ে দমকা হাওয়া আর বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে দমকা হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। এরইমধ্যে, কক্সবাজার ও চট্টগ্রামের নীচু এলাকাগুলোতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। হচ্ছে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত। আবহাওয়া অধিদফতরের সবশেষ পূর্বাভাসে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। নদীবন্দরগুলোয় দেয়া হয়েছে ১ নম্বর সংকেত। বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে

বঙ্গোপসাগরে নিম্নচাপ: দেশজুড়ে দমকা হাওয়া আর বৃষ্টি Read More »

আন্দোলন দমনে দুই হাতে পিস্তল চালানো সেই রুবেল গ্রেফতার

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে দুই হাতে দুটি পিস্তল নিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী জহিরুল ইসলাম ওরফে রুবেলকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানান, গত ৫ আগস্ট রাজশাহী মহানগরীর

আন্দোলন দমনে দুই হাতে পিস্তল চালানো সেই রুবেল গ্রেফতার Read More »

ঢাকায় পৌঁছেছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল, বিকেলে আসবেন লু

যুক্তরাষ্ট্রে অর্থ দফতরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকায় আসবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিন ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। দিল্লি সফর শেষে ঢাকায় আসবেন তিনি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রের কোন প্রতিনিধি দলের এটাই প্রথম ঢাকা সফর।

ঢাকায় পৌঁছেছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল, বিকেলে আসবেন লু Read More »

Scroll to Top