Latest BD News

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধান উপদেষ্টা

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান। তিনি বলেন, ‘১০ জেলায় ৩৬ লাখ মানুষ বন্যাকবলিত। নিহত হয়েছেন দুজন আর নিখোঁজের খবর নেই। নদীগুলো ভরাট হওয়ায় দ্রুত বন্যার পানি ছড়িয়ে পড়েছে উল্লেখ করে শফিকুল আলম বলেন, ‘বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করবেন উপদেষ্টারা।’ ঢাকায় নিযুক্ত ভারতের

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধান উপদেষ্টা Read More »

বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৪৫ লাখ মানুষ

এই মুহূর্তে দেশে ১১টি জেলা বন্যাকবলিত। এই জেলাগুলোয় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লাখ। এ মুহূর্তে ৮ লাখ ৮৭ হাজার ৬২৯টি পরিবার পানিবন্দী। আর এই বন্যায় এখন পর্যন্ত ১৩ জন মারা গেছেন। আজ শুক্রবার দুপুর ১২টার পর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান। সংবাদ

বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৪৫ লাখ মানুষ Read More »

আমরা বাঁধের মুখ খুলিনি, একা একা খুলে গেছে: ভারত

বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে ভারতের কোনও বাঁধের মুখ খুলে দেওয়া হয়নি; বরং অতিরিক্ত পানির চাপের কারণে এটি খুলে গেছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে নয়াদিল্লি থেকে এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ত্রিপুরার গোমতী নদীর উজানে ডুম্বুর বাঁধ খুলে দেয়ায় বাংলাদেশের পূর্ব সীমান্তবর্তী অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে বাংলাদেশে

আমরা বাঁধের মুখ খুলিনি, একা একা খুলে গেছে: ভারত Read More »

ত্রিপুরায় বাঁধ খোলার বিষয় নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ হচ্ছে: ত্রাণ উপদেষ্টা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক–ই–আজম বলেছেন, ‘বন্যাকবলিত মানুষের জীবন রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গেও যোগাযোগ চলছে।’ বৃহস্পতিবার (২২ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা ফারুক–ই–আজম বলেন, ‘বন্যায় জনগণের জানমাল রক্ষায় সার্বিকভাবে প্রশাসন কাজ করছে। দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায়

ত্রিপুরায় বাঁধ খোলার বিষয় নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ হচ্ছে: ত্রাণ উপদেষ্টা Read More »

বন্যার্তদের জন্য টিএসসিতে গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

দেশের বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষকে সহযোগিতা করার জন্য গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্র আন্দোলনের এই কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে। বিভিন্ন পর্যায়ের মানুষ নিজেদের সামর্থ্য অনুযায়ী ত্রাণ ও নগদ অর্থ তুলে দিচ্ছেন আন্দোলনের প্রতিনিধিদের হাতে। আজ বৃহস্পতিবার বিকেলে টিএসসিতে সরেজমিনে দেখা গেছে, টিএসসির মূল ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

বন্যার্তদের জন্য টিএসসিতে গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন Read More »

যতোই সময় যাচ্ছে ফেনীতে বন্যা পরিস্থিতি ততোই ভয়াবহ হচ্ছে

ফেনীর বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে রয়েছে। উজান থেকে নেমে আসা পানির ক্ষিপ্রতা এখনও কমেনি। বন্ধ হয়নি বৃষ্টিপাত। এরই মধ্যে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বন্যার পানি ফেনী থেকে ফাজিলপুর পর্যন্ত রেললাইনে উঠে যাওয়া রেল যোগযোগ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে ও ফেনীর ফাজিলপুরে ঢাকা-চট্টগাম মহাসড়কে পানি উঠায় ভোর

যতোই সময় যাচ্ছে ফেনীতে বন্যা পরিস্থিতি ততোই ভয়াবহ হচ্ছে Read More »

কুমিল্লা, ফেনী, খাগড়াছড়িসহ ৮ জেলায় বন্যার কারণ সম্পর্কে যা বলছেন আবহাওয়াবিদেরা

প্রতি মাসের শুরুতে আবহাওয়া অধিদপ্তর ওই মাসের আবহাওয়া পরিস্থিতির দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেয়। চলতি মাসের শুরুতে সেই পূর্বাভাসে বলা হয়েছিল, এ মাসে দেশের উত্তরাঞ্চল, উত্তর–মধ্যাঞ্চল এবং দক্ষিণ–পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। মৌসুমি বায়ুর প্রভাবে অতিবৃষ্টির কারণেই এ বন্যা হবে বলে জানানো হয়েছিল। এর মধ্যে এখন উত্তর–মধ্যাঞ্চলের মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং দক্ষিণ–পূর্বাঞ্চলের কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম,

কুমিল্লা, ফেনী, খাগড়াছড়িসহ ৮ জেলায় বন্যার কারণ সম্পর্কে যা বলছেন আবহাওয়াবিদেরা Read More »

নেপালের কাছে হেরে গেল বাংলাদেশ

বাংলাদেশের আক্রমণটা থেমেছিল নেপালের বক্সে। সেখান থেকে এক ডিফেন্ডারের বিপদমুক্ত করা বলটা সোজা এসে পড়েছিল বক্সের বাইরে উঠে আসা গোলকিপার মেহেদী হাসানের পায়ে। অন্য ডিফেন্ডাররা তখন সবাই ওপরে উঠে গিয়েছিলেন। বলটা ধরে মেহেদী শুধু সেটি সামনে বাড়াবেন। কিন্তু সেটিই করতে পারলেন না বাংলাদেশ অনূর্ধ্ব–২০ দলের অধিনায়ক। নেপালি ফরোয়ার্ড সামির তামাং তাঁর পা থেকে বল কেড়ে

নেপালের কাছে হেরে গেল বাংলাদেশ Read More »

পরবর্তী ৪৮ ঘণ্টা যুদ্ধবিরতি চুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ

মিসরের সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রদূত হুসেইন হারিদি জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তির জন্য পরবর্তী ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল জাজিরার সাথে আলাপকালে তিনি বলেন, ‘মূলত সব পক্ষই যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি প্রকাশ করেছে, কিন্তু কিছু মতবিরোধ এখনও রয়ে গেছে।’ হারিদি আরও উল্লেখ করেন, ইসরায়েল এবং হামাসের মধ্যে কিছু মতবিরোধ রয়েছে, তবে তিনি আশাবাদী যে, আলোচনায় অংশ নেওয়া

পরবর্তী ৪৮ ঘণ্টা যুদ্ধবিরতি চুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ Read More »

বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে যা বলল ভারত

ভারতের উজান থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী ও মৌলভীবাজার। এতে অন্তত ১৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া ফেনীতে পানিতে ডুবে একজন মারা গেছে। এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বন্যার্তদের প্রতি জানিয়েছে সমবেদনা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানিয়েছে। বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম দাবি করেছে, ভারত বাঁধ

বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে যা বলল ভারত Read More »

Scroll to Top