Latest BD News

প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত উপদেষ্টাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ Read More »

গাইবান্ধায় গাঁজাসহ গ্রেফতার ২

গাইবান্ধা সদর উপজেলায় সাড়ে ৪৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় ওইসব গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।গ্রেফতাররা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম বালাতাড়ি এলাকার মৃত নজির হোসেনের ছেলে রেজাউল ইসলাম (৪৫) ও লালমনিরহাট সদর উপজেলার আইর খামার এলাকার মৃত অসি মামুদের ছেলে সাইদুল ইসলাম (৪৪)। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৩ গাইবান্ধা

গাইবান্ধায় গাঁজাসহ গ্রেফতার ২ Read More »

ফেনীর বন্যা পরিস্থিতি: জরুরি ফোন নম্বর

ফেনীর চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতি সম্পর্কে জরুরি যোগাযোগের জন্য ফেনীর এনডিসি, সেনা ও নৌবাহিনীর ফোন নম্বর দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার সই করা এক বিজ্ঞপ্তিতে এসব ফোন নম্বর দেওয়া হয়। এতে বলা হয়েছে, ফেনীর বন্যা পরিস্থিতি সম্পর্কে প্রয়োজনে ফেনীর এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ (+8801713187304), সেনাবাহিনীর মেজর ফাহিম (+8801769333192)

ফেনীর বন্যা পরিস্থিতি: জরুরি ফোন নম্বর Read More »

সাংবাদিকদের বিরুদ্ধে যারা সহিংস আচরণ করে, তাদের জবাবদিহির আওতায় আনা উচিত: জাতিসংঘ

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছে, বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশে সাংবাদিকদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষত, যে দেশগুলো ক্রান্তিলগ্নের মধ্য দিয়ে যাচ্ছে। নিউইয়র্কে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। ব্রিফিংয়ে এক সাংবাদিক জানান, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সংবাদপত্রগুলোর কার্যালয়ে গত সোমবার বিকেলে হামলা ও ভাঙচুর করা হয়। দুর্বৃত্তরা এখনো গ্রেপ্তার না

সাংবাদিকদের বিরুদ্ধে যারা সহিংস আচরণ করে, তাদের জবাবদিহির আওতায় আনা উচিত: জাতিসংঘ Read More »

রবিবার পুরোদমে চালু হতে পারে এনআইডি সেবা

আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) দ্বিতীয় পর্যায় প্রকল্প তথা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের জনবলকে রাজস্ব আনতে সংশ্লিষ্টরা দুদিন ধরে কর্মবিরতি রেখেছে। ফলে সারা দেশে এনআইডি সেবা কার্যত বন্ধ রয়েছে। তবে আগামী রবিবার সেবা কার্যক্রম পুরোপুরি চালু হতে পারে। আজ বৃহস্পতিবার সারা দেশ থেকে আসা কর্মকর্তা-কর্মচারীরা আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি

রবিবার পুরোদমে চালু হতে পারে এনআইডি সেবা Read More »

সতর্কতা ছাড়া বাঁধ খুলে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

বাংলাদেশের কয়েকটি জেলায় হঠাৎ বন্যার কারণ হিসেবে ভারতের ‘অমানবিকতা’কে দায়ী করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। ‘অসহযোগিতা’ এবং ‘বাংলাদেশের জনগণবিরোধী নীতি’ থেকে সরে আসারও আহ্বান জানিয়েছেন তিনি। একইসঙ্গে ‘টানাপোড়েন’ থেকে বের হয়ে ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিস্থাপনের আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা। আজ বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে করা

সতর্কতা ছাড়া বাঁধ খুলে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম Read More »

বন্যাকবলিত ১১ জেলায় দেড় হাজার মোবাইল টাওয়ার অচল, ফেনীতে পাঠানো হয়েছে ভি-স্যাট

বন্যাকবলিত দেশের ১১টি জেলায় মোট ৬ হাজার ৯৮৬টি মোবাইল টাওয়ারের মধ্যে ১ হাজার ৫১০টি টাওয়ায় অচল হয়ে গেছে। ফলে এসব এলাকায় মুঠোফোন ও ইন্টারনেট যোগাযোগ ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী ও খাগড়াছড়ির মোবাইল টাওয়ার। জেলা দুটিতে যথাক্রমে ৪২.৪ ও ৪১.৫ শতাংশ মোবাইল টাওয়ার অচল হয়ে গেছে। বন্যাকবলিত সব জেলায় মোবাইল নেটওয়ার্ক চালু রাখার

বন্যাকবলিত ১১ জেলায় দেড় হাজার মোবাইল টাওয়ার অচল, ফেনীতে পাঠানো হয়েছে ভি-স্যাট Read More »

কুমিল্লায় প্রবল স্রোতে ভেঙে গেছে সেতু, ভোগান্তিতে ৪৩ গ্রামের মানুষ

কুমিল্লার তিতাস উপজেলায় গোমতী নদীর ওপর নির্মীয়মাণ পাকা সেতুর পাশে নির্মিত ৭৫ মিটার দীর্ঘ কাঠের সেতুটি গতকাল বুধবার পানির স্রোতে ভেঙে পড়েছে। সেতু ভেঙে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নদীর দুই পারের ৪৩ গ্রামের লক্ষাধিক মানুষ ভোগান্তি পোহাচ্ছে। স্থানীয় লোকজন বলেন, উপজেলার ৪৩টি গ্রামের বাসিন্দাদের সহজ যোগাযোগের জন্য এক বছর আগে আসমানিয়া বাজার ও নারান্দিয়া

কুমিল্লায় প্রবল স্রোতে ভেঙে গেছে সেতু, ভোগান্তিতে ৪৩ গ্রামের মানুষ Read More »

শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী-এমপিদের লাল পাসপোর্ট বাতিল

শেখ হাসিনাসহ ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের লাল পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিকিউরিটি সার্ভিস ডিভিশন থেকে বুধবার (২১ আগস্ট) এ তথ্য নিশ্চিত করা হয়েছে। যেহেতু সংসদ নেই, মন্ত্রী ও সংসদ সদস্য কেউ এখন পদে নেই, তাই তাঁদের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এ বিষয়ে প্রক্রিয়া শুরু করতে পাসপোর্ট অধিদপ্তরকে

শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী-এমপিদের লাল পাসপোর্ট বাতিল Read More »

নগদের দায়িত্ব বুঝে নিয়েছে বাংলাদেশ ব্যাংক

ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা (এমএফএস) দেওয়া কোম্পানি নগদের দায়িত্ব বুঝে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার প্রশাসক হিসেবে এই কোম্পানির দায়িত্ব বুঝে নেন। আজ সকালে প্রশাসকের দায়িত্বভার বুঝে নেওয়ার সময় ডাক অধিদপ্তরের পরিচালক আবু তালেব উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. হাবিবুর রহমান, যুগ্ম পরিচালক

নগদের দায়িত্ব বুঝে নিয়েছে বাংলাদেশ ব্যাংক Read More »

Scroll to Top