Latest BD News

অন্তর্বর্তী সরকারে কে কোন দপ্তর পেলেন

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই দপ্তর বণ্টন করেন। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁর হাতে ২৭টি মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব রেখেছেন। এগুলো হলো— *মন্ত্রিপরিষদ বিভাগ *প্রতিরক্ষা মন্ত্রণালয় *সশস্ত্র বাহিনী

অন্তর্বর্তী সরকারে কে কোন দপ্তর পেলেন Read More »

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে যেকোনো সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণ প্রয়োজন মনে করলে যেকোনো উপায়ে সহযোগিতা দিতে প্রস্তুত আছে জাতিসংঘ। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে স্থানীয় সময় বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সংস্থার মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক এ কথা বলেছেন। ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন কি না বা তাঁর সঙ্গে

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে যেকোনো সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ Read More »

অন্তর্বর্তীকালীন সরকারের সব মন্ত্রণালয়ে ছাত্রদের সম্পৃক্ত করা হচ্ছে

সব মন্ত্রণালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের পাশাপাশি কাজের ক্ষেত্রে আন্দোলনকারী শিক্ষার্থী প্রতিনিধিদেরও সম্পৃক্ত করা হচ্ছে। কীভাবে শিক্ষার্থীদের এই কাজে সম্পৃক্ত করা হবে, সেই কাঠামো কী হবে, সেটি পরে ঠিক করা হবে। এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হলো, আন্দোলনকারী ছাত্রদের ‘সহকারী উপদেষ্টা’ বা এ রকম কোনো পদায়ন করে ছাত্রদের বিভিন্ন মন্ত্রণালয়ে তদারকির সুযোগ করে দেওয়া হবে। আজ শুক্রবার

অন্তর্বর্তীকালীন সরকারের সব মন্ত্রণালয়ে ছাত্রদের সম্পৃক্ত করা হচ্ছে Read More »

আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করতে আগামীকাল রংপুরে যাচ্ছেন ড. ইউনূস

ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করতে আগামীকাল শনিবার রংপুরে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাঁর সঙ্গে উপদেষ্টা পরিষদে থাকা দুজন ছাত্র প্রতিনিধিও যাচ্ছেন। আজ শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম অনানুষ্ঠানিক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান পরিষদের পরিবেশ, বন

আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করতে আগামীকাল রংপুরে যাচ্ছেন ড. ইউনূস Read More »

সন্দেহজনক লেনদেন হলেই জব্দ করা হবে ব্যাংক অ্যাকাউন্ট

ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন হলেই তা জব্দ করা হবে বলে সতর্ক করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদরা দেশের চলমান পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাংক থেকে যাতে অর্থ সরানো ও পাচার করতে না পারে সেজন্য এমন কড়াকড়ি আরোপ করেছে সংস্থাটি। গতকাল বৃহস্পতিবার দেশের সব রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকগুলোর চিফ অ্যান্টি-মানি লন্ডারিং অফিসারদের সঙ্গে

সন্দেহজনক লেনদেন হলেই জব্দ করা হবে ব্যাংক অ্যাকাউন্ট Read More »

ক্যাম্পাসে রাজনীতি ও সড়কে চাঁদাবাজি বন্ধের দাবি শিক্ষার্থীদের

কুমিল্লার জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। এসময় ছাত্ররা ক্যাম্পাস রাজনীতি বন্ধ, চাঁদাবাজি বন্ধ, ব্যবসা সিন্ডিকেট ভাঙাসহ ২৩ দাবি প্রদান করেন। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কক্ষে আয়োজিত সভায় শিক্ষার্থীদের অর্ধশতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আশরাফুল হক বলেন, প্রায় দু’ঘণ্টাব্যাপী আলোচনায় আমরা ক্যাম্পাস রাজনীতি বন্ধের বিষয়ে গুরুত্ব দিয়েছি। ২৩টি দাবি পয়েন্ট

ক্যাম্পাসে রাজনীতি ও সড়কে চাঁদাবাজি বন্ধের দাবি শিক্ষার্থীদের Read More »

শৃঙ্খলা ও সৌন্দর্য ফেরাচ্ছে শিক্ষার্থীরা

রাজধানী ঢাকাসহ সারা দেশের সড়কের শৃঙ্খলা ও সৌন্দর্য ফেরাতে দিনরাত কাজ করে যাচ্ছে শিক্ষার্থীরা। রোদে পুড়ে ঘণ্টার পর ঘণ্টা সড়কে যান চলাচলের কাজ নিয়ন্ত্রণ করে যাচ্ছে। তারা রাতেও সমানতালে পালন করে যাচ্ছে এই দায়িত্ব। শিক্ষার্থীরা দলে দলে ঢাকার বিভিন্ন এলাকায় ভাগ হয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ কাজ করে যাচ্ছে। সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র

শৃঙ্খলা ও সৌন্দর্য ফেরাচ্ছে শিক্ষার্থীরা Read More »

মির্জা ফখরুল ইসলাম

সরকার পরিচালনায় ড. মুহাম্মদ ইউনূস সফল হবেন

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকার পরিচালনায় সফল হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রাজধানীর পঙ্গু হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ও গুরুতর আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। নতুন সরকারপ্রধানের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন, দেশের গোটা সমস্যার মূল হচ্ছে-

সরকার পরিচালনায় ড. মুহাম্মদ ইউনূস সফল হবেন Read More »

একটা অন্ধকার যুগ ছিল এতদিন, আমাদের চ্যালেঞ্জটা অনেক বড় : আসিফ নজরুল

বঙ্গভবনে শপথ গ্রহণ শেষে এক প্রতিক্রিয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘আমাদের চ্যালেঞ্জটা অনেক বড়। যে শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আমরা যেন সেই অপশক্তির মতো হয়ে না যাই। তাহলে আমাদের ছাত্র-জনতা যে অভাবনীয় একটা সুযোগ আমাদের জন্য তৈরি করে দিয়েছে। যেটা মহান, বলা যায় দ্বিতীয় মুক্তিযুদ্ধ; সেটার অর্জন ও মাহাত্ম্য ম্লান হয়ে

একটা অন্ধকার যুগ ছিল এতদিন, আমাদের চ্যালেঞ্জটা অনেক বড় : আসিফ নজরুল Read More »

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করবে ইউরোপীয় ইউনিয়ন

নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার ইইউ’র পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল এক বিবৃতিতে এ স্বাগত জানান। বিবৃতিতে জোসেপ বোরেল বলেন, ইইউ বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী। গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের জটিল এ কাজে তাদের সহায়তা করা হবে। এ প্রক্রিয়া শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হতে হবে। তিনি বলেন,

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করবে ইউরোপীয় ইউনিয়ন Read More »

Scroll to Top